চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারত-নিউজিল্যান্ড ফাইনাল ঘিরে ৭ হাজার কোটির বাজি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:57 পূর্বাহ্ন 09, মার্চ 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশি যুবকদের দল, টেলিভিশন ও ক্যাম্পিং সরঞ্জাম সহ ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

জনপ্রিয় ক্রীড়া ইভেন্টে বাজি ধরা কিংবা অনেক বড় অঙ্কের বেটিংয়ের ঘটনা নতুন কিছু নয়। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ঘিরেও ঘটছে এমন অনেক ঘটনা। এবারের আসরের ভারত নিউজিল্যান্ড ম্যাচ ঘিরে ৫ বিলিয়ন রুপি বাজি ধরেছে জুয়াড়িরা। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭০০০ কোটি টাকা। এসব ঘটনায় অভিযুক্ত কয়েকজনকে গ্রেপ্তারও করেছে দিল্লি পুলিশ।

ভারতীয় গণমাধ্যমে খবর, আন্তর্জাতিক বুকি বা জুয়াড়িদের কাছে পছন্দের দল ভারত। তাদের অনেকে আবার আন্ডারওয়ার্ল্ড কার্যক্রমের সঙ্গে জড়িত। তারা বলছে, প্রতিটি বড় ম্যাচের জন্যই দুবাইয়ে বিশ্বের বড় বুকাররা জড়ো হয়। ভারতীয় মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের গ্যাং ‘ডি কোম্পানি’ও দুবাইয়ের বড় ক্রিকেট ম্যাচের সঙ্গে সম্পৃক্ত।

ভারত-নিউজিল্যান্ড ফাইনাল ম্যাচের আগেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাজি ধরেছে অভিযুক্ত জুয়াড়িরা। ফাইনালের আগে এমন অন্তত ৫ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে দিল্লির অপরাধ বিভাগ। যারা সেমিফাইনাল ম্যাচের সময় জুয়ায় জড়িত ছিল। তাদের জিজ্ঞাসাবাদের সূত্র ধরে অনুসন্ধানী দল দুবাই পর্যন্ত পৌঁছে গেছে।

পুলিশের হাতে ধরা পড়া দুই বুকি পারভিন কোচার ও সঞ্জয় কুমার ভারত-অস্ট্রেলিয়ার সেমিফাইনাল ম্যাচে বেটিং করেছিলেন। এ কাজে ব্যবহৃত মোবাইল-ল্যাপটপসহ তাদের হাতেনাতে ধরে পুলিশ। এছাড়া সংশ্লিষ্ট আরও কিছু ইলেকট্রনিক যন্ত্রপাতিও জব্দ করা হয় তাদের কাছ থেকে।

Tags: চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫জুয়াড়িদুবাইনিউজিল্যান্ডপাকিস্তনাভারতলিড স্পোর্টস
Previous Post

চাঁদপুরে গ্যাস সংযোগ বিস্ফোরণে ৬ জন দগ্ধ

Next Post

বাংলাদেশের সঙ্গে সম্পর্কের পরিবর্তনে আশাবাদী ভারতীয় সেনাপ্রধান

Next Post
ভারতীয় সেনাপ্রধানের ছবি, বাংলাদেশ সম্পর্কের বিষয়ে আশাবাদী. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের সঙ্গে সম্পর্কের পরিবর্তনে আশাবাদী ভারতীয় সেনাপ্রধান

বাংলাদেশের অভিনেত্রী আফরোজা বানু কানাডার মূলধারার থিয়েটারে অভিনয় করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কানাডার মূলধারার থিয়েটারে বাংলাদেশের আফরোজা বানু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT