চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জিম্বাবুয়েকে ১০ উইকেটে হারাল ভারত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:40 অপরাহ্ন 18, আগস্ট 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেট খেলোয়াড়রা মাঠে ব্যাটিং করছে, দর্শকরা দর্শকাসনে বসে দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজ জয় ভারতের বিপক্ষে ইতিবাচক পারফরম্যান্সের আশা জুগিয়েছিল জিম্বাবুয়েকে। তবে প্রথম ম্যাচে তার ছিটেফোঁটাও দেখাতে পারল না স্বাগতিকরা। বোলিং-ব্যাটিং দুই ডিপার্টমেন্টে ব্যর্থ হয়ে বড় ব্যবধানে হেরেছে রেগিস চাকাভার দল।

হারারে স্পোর্টস গ্রাউন্ডে বৃহস্পতিবার জিম্বাবুয়েকে ১০ উইকেটে হারিয়েছে ভারত। ২৭ রানে ৩ উেইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন দিপক চাহার।

পুরো বাংলাদেশ সিরিজের মতো এদিনও ব্যর্থ হয়েছে জিম্বাবুয়ের টপ অর্ডার। শুরুতে ব্যাট করতে নেমে ৩১ রানেই প্রথম চার উইকেট হারায় স্বাগতিকরা। সিকান্দার রাজা ও রায়ান বার্লকে সাথে নিয়ে লড়াইয়ের আভাস দিয়েও ব্যর্থ হন অধিনায়ক রেগিস চাকাভা।

বাংলাদেশের বিপক্ষে জোড়া সেঞ্চরি করা রাজাকে ১২ রানে ফেরান প্রসিধ কৃষ্ণ। ১১ রানে বার্লকে শুভমনের ক্যাচ বানান ডানহাতি পেসার। চাকাভাকে ৩৫ রানে সাজঘরে ফেরান অক্ষর প্যাটেল। শেষদিকে ব্র্যাড ইভান্স ও রিচার্ড এনগাভারার ৭০ রানের জুটিতে ১৮৯ রানের সংগ্রহ পায় স্বাগতিকরা।

৩ চার ও ১ ছক্কায় ৩৪ রান করে এনগাভারা আউট হন প্রসিধের বলে বোল্ড হয়ে। ২৯ বলে ৩৩ রান করে ইভান্স শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন। অক্ষর প্যাটেল ও প্রসিধ ৩টি করে উইকেট নিয়েছেন।

শুভমন গিল ও শেখর ধাওয়ানের দুর্দান্ত ব্যাটিংয়ে ১৯০ রানের লক্ষ্য কোনো উইকেট না হারিয়েই পেরিয়ে যায় ভারত। ১০ চার ও ১ ছক্কায় ৭২ বলে ৮২ রান করেন গিল। উইকেটের অপর প্রান্তে ধাওয়ান অপরাজিত ছিলেন ৮১ রানে।

ভারতের জয়ের দিনে সহজ জয় পেয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানেও। রোটারডমে সিরিজের দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসকে ৭ উইকেটে হারিয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে বাবর আজমের দল।

শুরুতে ব্যাট করতে নেমে ডি লিড ও টম কুপারের ব্যাটে ভর করে ১৮৬ রান করে স্বাগতিকরা। জবাবে ব্যাট করতে নেমে ১১ রানেই ২ উইকেট হারায় পাকিস্তান। তৃতীয় উইকেটে রিজওয়ানকে নিয়ে ৮৮ রানের জুটি গড়েন বাবর আজম। বাবর ৫৭ রান করে আউট হলে আগা সালমানকে নিয়ে বাকিটা পথ নির্বিঘ্নে পার করেন রিজওয়ান।

৬৯ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন রিজওয়ান। ওয়ানডে ক্যারিয়ারের প্রথম ফিফটি তুলে অপরাজিত ছিলেন সালমান। ৩৫ বলে ৫০ রানের ইনিংসটিতে ৫টি চারের পাশাপাশি ছিল ২টি ছয়ের মার।

Tags: ওয়ানডেগিলচাহারজিম্বাবুয়েনেদারল্যান্ডসপাকিস্তানবাবরভারতলিড স্পোর্টস
Previous Post

এ মাটিতে সবাই নিজের মত ধর্ম পালন করবে: প্রধানমন্ত্রী

Next Post

গার্ডারবাহী ক্রেন চালাচ্ছিল হেলপার

Next Post
বাংলাদেশ পুলিশের কর্মকর্তারা গার্ডারবাহী ক্রেন চালাচ্ছিল হেলপার বিষয়ক সংবাদে. Channel i News - চ্যানেল আই নিউজ

গার্ডারবাহী ক্রেন চালাচ্ছিল হেলপার

বিএনপি ও জাতিসংঘের বক্তব্যের সম্পর্ক নিয়ে আলোচনা করছেন একজন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি যা বলে আসছে জাতিসংঘের বক্তব্যে তা প্রমাণিত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT