চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তান নাছোড়, চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আইসিসি ভোটাভুটিতে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:27 অপরাহ্ন 26, নভেম্বর 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ট্রফি, সোনালী রঙের বিশাল পুরস্কার. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান। দেশটিতে যেতে চায় না ক্রিকেটের অন্যতম শক্তিশালী দেশ ভারত। ২৬ নভেম্বর চ্যাম্পিয়ন্স ট্রফির ভাগ্য নির্ধারণে জরুরি সভায় বসার কথা ছিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি)। সেই সভা হবে ২৯ নভেম্বর। আসরটি আয়োজন করতে দৃঢ় প্রতিজ্ঞ পাকিস্তান।

২৯ নভেম্বর বোর্ড মিটিং ডেকেছে আইসিসি এবং সেটি অনলাইনে হবে। উপস্থিত থাকবেন আইসিসির ১২টি পূর্ণ সদস্য দেশের প্রতিনিধি। সহযোগী দেশ থেকে থাকবে তিনজন। একজন স্বাধীন পরিচালক, আইসিসি চেয়ারম্যান ও প্রধান নির্বাহী অংশ নিয়ে থাকেন। সেখানে নির্ধারিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফি কোথায় আয়োজিত হবে। এজন্য অনলাইনে ভোট হবে।

এটি হবে আইসিসির চেয়ারম্যান গ্রেগ বার্কলের শেষ মিটিং। ডিসেম্বরের ১ তারিখ নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেবেন বিসিসিআই সেক্রেটারি জয় শাহ। এরপর আয়োজনের গুরুত্বপূর্ণ ব্যক্তিতে পরিণত হবেন তিনি।

আইসিসি কোনো আয়োজনের প্রায় ১০০ দিন আগে সূচি প্রকাশ করে। তবে ১৯ ফেব্রুয়ারি থেকে আসর শুরু হওয়ার তারিখ নির্ধারিত থাকলেও এখনও সূচি প্রকাশ করা হয়নি। ভারত পাকিস্তানে যেতে চায় না, পাকিস্তানও হাইব্রিড মডেল অনুসরণ করতে চায় না।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মোহসিন নাকভি চাইছেন পুরো আয়োজন পাকিস্তানে করতে। তিন ভেন্যু লাহোর, করাচি এবং রাওয়ালপিন্ডিতে হবে সব ম্যাচ। গত সপ্তাহে ভারতের সাথে রাজনৈতিক অচলাবস্থার অবসানে আলোচনা করতে চেয়েছিলেন তিনি। যদিও পিসিবির থেকে এ বক্তব্যের সত্যতাও নিশ্চিত করা হয়নি।

Tags: আইসিসিজয় শাহপাকিস্তানপিসিবিবার্কলেভারতলিড স্পোর্টস
Previous Post

চার বিভাগে নতুন কমিশনার

Next Post

ব্যবসায় স্বচ্ছতা ধরে রাখতে প্রধান উপদেষ্টার আহ্বান

Next Post
বাংলাদেশের রাষ্ট্রপতির সাথে আলোচনা করছেন বিভিন্ন কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যবসায় স্বচ্ছতা ধরে রাখতে প্রধান উপদেষ্টার আহ্বান

ঘুমন্ত পরিবারের মরদেহ বিছানায়, শোকের ছায়া. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বামী-স্ত্রী ও দুই সন্তানের মরদেহ উদ্ধার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT