চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উত্তেজনার পারদ ওঠানামা শেষে চ্যাম্পিয়ন ভারত

এশিয়া কাপ ফাইনাল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:14 অপরাহ্ন 28, সেপ্টেম্বর 2025
in ক্রিকেট, স্পোর্টস, স্পোর্টস লাইভ
A A
ভারত ও পাকিস্তানের ক্রিকেটাররা মাঠে মুখোমুখি, উত্তেজনা ছড়াচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জিততে শেষ ওভারে ভারতের লাগতো ১০ রান। হারিস রউফের প্রথম চার বলেই ১৩ রান নিয়ে জয় নিশ্চিত করেন তিলক ভার্মা ও রিংকু সিং। ৫ উইকেটে জিতে এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট ভারতেরই থাকল। এ নিয়ে নবমবার এশিয়া চ্যাম্পিয়ন ভারত। যার ৭টি ওয়ানডে এবং ২বার টি-টুয়েন্টিতে। শিরোপা মহারণের সকল খুঁটিনাটি দেখে নিন চ্যানেল আই অনলাইনের লাইভ ব্লগে…

[vc_row][vc_column]

০০.৩৬

[vc_column_text css=””]
তিলক ভার্মার অপ্রতিরোধ্য ৬৯ রানের ইনিংসে দারুণ জয় তুলে নিয়েছে ভারত।

রোমাঞ্চের শেষে তিলকের ব্যাটে পাকিস্তানকে থমকে নবম শিরোপা ভারতের


[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

০০.৩৩

[vc_column_text css=””]
৫ উইকেটে জিতে নবম শিরোপা ভারতের
সংক্ষিপ্ত স্কোর
টস: ভারত (ফিল্ডিং)

পাকিস্তান-১৪৬/১০ (১৯.১)
ফারহান-৫৭ (৩৮), ফখর জামান-৪৬ (৩৫), সাইম আইয়ুব-১৪ (১১)
কুলদীপ-৪/৩০, বুমরাহ-২/২৫, প্যাটেল-২/২৬, বরুণ-২/৩০

ভারত-১৪৬/৫ (১৯.৪)
তিলক-৬৯* (৫৩), দুবে-৩৩ (২২), স্যামসন-২৪ (২১)
ফাহিম-৩/২৯, শাহিন-১/২০, আবরার-১/২৯
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

০০.৩১

[vc_column_text css=””]
রউফের বলে চার মেরে জয় নিশ্চিত ভারতের
১৯.৪ ওভারে রউফের বলে চার আদায় করেছেন রিংকু সিং। ৫ উইকেটে জিতে শিরোপা ভারতের।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

০০.২৫

[vc_column_text css=””]
দুবেকে ফেরালেন ফাহিম
১৯তম ওভারের শেষ বলে বাউন্ডারি লাইনের দুবের ক্যাচ ধরলেন শাহিন শাহ আফ্রিদি। ২২ বলে ৩৩ রান করেন দুবে। শেষ ওভারে জিততে লাগবে ১০ রান।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

০০.০১

[vc_column_text css=””]
তিলকের ফিফটি
৪১ বলে ফিফটি করেছেন তিলকা ভার্মা। ছিল তিনটি করে চার ও ছক্কার মার।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

২৩.৫৭

[vc_column_text css=””]
১৫ ওভারে ভারতের ১০০
তিলক ৪৮ রানে এবং দুবে ১০ রানে ব্যাট করছেন।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

২৩.৪৪

[vc_column_text css=””]
স্যামসনকে ফেরালেন আবরার
৭৭ রানে চতুর্থ উইকেট হারাল ভারত। আবরারের বলে ফারহানের হাতে ক্যাচ দিয়ে ফেরেন। ২১ বলে ২৪ রান করেন।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

২৩.৩৫

[vc_column_text css=””]
১০ ওভারে ভারতের ৫৮/৩
স্যামসন ১৬ রানে এবং তিলক ২৪ রানে ব্যাট করছেন।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

২৩.২৭

[vc_column_text css=””]
জীবন পেলেন স্যামসন
আবরার আহমেদের বল উপরে তুলে দেন সাঞ্জু স্যামসন। ডিপ মিড উইকেট থেকে ছুটে এসে বল মুঠোবন্দী করতে ব্যর্থ হন তালাত।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

২৩.১৩

[vc_column_text css=””]
পাওয়ার প্লেতে ভারতের ৩ উইকেটে ৩৬
তিলক ভার্মা ১৪ রানে এবং সাঞ্জু স্যামসন ৩ বলে ৪ রানে ব্যাট করছেন।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

২৩.০৪

[vc_column_text css=””]
গিলকে ফেরালেন ফাহিম
চতুর্থ ওভারের শেষ বলে পাকিস্তানকে তৃতীয় সাফল্য এনে দিলেন ফাহিম আশরাফ। ২০ রানে তৃতীয় উইকেট হারাল ভারত। ১০ বলে ১২ রান করেন গিল।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

২২.৫৬

[vc_column_text css=””]
আফ্রিদি ফেরালেন সূর্যকুমারকে
২.৩ ওভারে দ্বিতীয় উইকেট হারাল ভারত। আফ্রিদির স্লোয়ার বলে ড্রাইভ করতে চেয়েছিলেন সূর্যকুমার যাদব। কিন্তু টাইমিংয়ে গড়বড় করতে ফেললেন। মিড অফ থেকে এগিয়ে এসে ডাইভ দিয়ে দারুণ ক্যাচ নিলেন পাকিস্তান অধিনায়ক সালমান। ১০ রানে দ্বিতীয় উইকেটে হারাল ভারত।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

২২.৪২

[vc_column_text css=””]
ফাইনালে ব্যর্থ অভিষেক
আসর জুড়ে তাণ্ডব চালানো ব্যাটার অভিষেক শর্মা ব্যর্থ হলেন ফাইনালে। ফাহিম আশরাফের বলে হারিস রউফের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন। ৬ বলে ৫ রান করেন।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

২২.২২

[vc_column_text css=””]
ঝড়ো শুরুকে শেষের পরিণতি দিতে পারল না পাকিস্তান

৩৩ রানে ৯ উইকেট হারিয়ে দেড়শর আগেই শেষ পাকিস্তান


[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

২২.১৪

[vc_column_text css=””]
ব্যাটিং ধসে দেড়শর আগেই শেষ পাকিস্তান
১১৩/২ থেকে ১৪৬/১০, ৩৩ রানে ৯ উইকেট হারিয়ে ১৪৬ রানে থেমেছে পাকিস্তানের ইনিংস।
সংক্ষিপ্ত স্কোর
টস: ভারত (ফিল্ডিং)

পাকিস্তান-১৪৬/১০ (১৯.১)
ফারহান-৫৭ (৩৮), ফখর জামান-৪৬ (৩৫), সাইম আইয়ুব-১৪ (১১)
কুলদীপ-৪/৩০, বুমরাহ-২/২৫, প্যাটেল-২/২৬, বরুণ-২/৩০
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

২২.১৩

[vc_column_text css=””]
নাওয়াজকে ফেরালেন বুমরাহ, পাকিস্তান থামল ১৪৬ রানে
১৯.১ ওভারে রিংকুর হাতে ক্যাচ দিয়ে বুমরাহর শিকার হলেন নাওয়াজ। ৯ বলে ৬ রান করেন।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

২২.০৫

[vc_column_text css=””]
রউফকে বোল্ড করলেন বুমরাহ, পাকিস্তান ১৪৯/৯
পতন যেন থামছেই না পাকিস্তানের। ১৭.৫ ওভারে হারিস রউফকে বোল্ড করলেন বুমরাহ। ৪ বলে ৬ রান করেন রউফ।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

২১.৫৯

[vc_column_text css=””]
ফাহিম আসলেন আর গেলেন
১৭তম ওভারের শেষ বলে অষ্টম উইকেট হারাল পাকিস্তান। ২ বল খেলে রানের খাতা খোলার আগেই ফেরেন ফাহিম আশরাফ। ১৩৪ রানে ৮ উইকেট হারাল পাকিস্তান।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

২১.৫৭

[vc_column_text css=””]
আফ্রিদিও ফিরলেন
১৩৪ রানে সপ্তম উইকেট হারাল পাকিস্তান। কুলদীপের বলে পরাস্ত হন শাহিন শাহ আফ্রিদি। লেগ বিফোরের আবেদনে আম্পায়ার সাড়া না দিলে রিভিউ নেন ভারত। পরে আউট হন শাহিন।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

২১.৫১

[vc_column_text css=””]
কুলদীপ ফেরালেন সালমানকে
১৬.১ ওভারে ষষ্ঠ উইকেট হারাল পাকিস্তান। কুলদীপের বলে টপএজ হয়ে স্যামসনের গ্লাভসে ধরা পড়েন সালমান। ৭ বলে ৮ রান করেন পাকিস্তান অধিনায়ক।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

২১.৪৭

[vc_column_text css=””]
তালাত ফিরলেন প্যাটেলের বলে
মিডঅর্ডারে ধস দেখছে পাকিস্তান। উদ্বোধনী জুটি ভাঙার পর আর কোনো জুটি গড়তে পারেনি দলটি। ১৫.৩ ওভারে ১৩১ রানে তালাতকে ফেরান অক্ষর প্যাটেল। ভারত স্পিনারের বলে টপএজ হয়ে ধরা পড়েন সাঞ্জু স্যামসনের গ্লাভসে। ২ বলে ১ রান করেন তালাত।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

২১.৪১

[vc_column_text css=””]
ফখর জামানকে ফেরালেন বরুণ
১৪.৩ ওভারে বরুণের বলে ছক্কা হাঁকান ফখর জামান। পরের বলেও বড় শট করতে চেয়েছিলেন পাকিস্তান ওপেনার। ব্যাকওয়ার্ড পয়েন্টে ধরা পড়েন কুলদীপের হাতে। ২টি করে চার ও ছক্কায় ৩৫ বলে ৪৬ রান করেন। ১২৬ রানে চতুর্থ উইকেট হারাল পাকিস্তান।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

২১.৩৭

[vc_column_text css=””]
হারিসকে ফেরালেন প্যাটেল
১৩.৩ ওভারে ১১৪ রানে তৃতীয় উইকেট হারাল পাকিস্তান। অক্ষর প্যাটেলের বলে লংঅফে রিংকু সিংয়ের হাতে ধরা পড়েন।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

২১.৩৫

[vc_column_text css=””]
ফারহানের অনন্য রেকর্ড
টি-টুয়েন্টিতে প্রথম ব্যাটার হিসেবে জাসপ্রীত বুমরাহর বলে তিনটি ছক্কা হাঁকিয়েছেন সাহিবজাদা ফারহান। এর আগে কোনো ব্যাটারই বুমরাহর বলে ৩ ছক্কা হাঁকাতে পারেননি।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

২১.৩২

[vc_column_text css=””]
সাইমকে ফেরালেন কুলদীপ
১২.৫ ওভারে ১১৩ দ্বিতীয় উইকেট হারাল পাকিস্তান। ব্যাকওয়ার্ড পয়েন্টে বুমরাহর হাতে ক্যাচ দিয়ে কুলদীপের শিকার হন সাইম। ২ চারে ১১ বলে ১৪ রান করেন।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

২১.২৬

[vc_column_text css=””]
পাকিস্তানের ১০০
১১.২ ওভারে তিলকের বলে ৪ মেরে দলীয় শতরান পূর্ণ করেছেন ফখর জামান।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

২১.১৯

[vc_column_text css=””]
১০ ওভার শেষে পাকিস্তান ৮৭/১
ফখর জামান ২৫ রানে ও সাইম আইয়ুব ১ রানে ব্যাট করছেন।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

২১.১৪

[vc_column_text css=””]
ফারহান ঝড় থামালেন বরুণ
৯.৪ ওভারে ৮৪ রানে উদ্বোধনী জুটি ভাঙলেন বরুণ চক্রবর্তী। ভারত স্পিনারের বলে ডিপ মিডউইকেটে তিলক ভার্মার হাতে ক্যাচ দেন। ৫ চার ও ৩ ছক্কায়য় ৩৮ বলে ৫৭ রান করেন।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

২১.১০

[vc_column_text css=””]
ফারহানের ফিফটি
৩৫ বলে ফিফটি করেছেন সাহিবজাদা ফারহান। ফিফটি ছোঁয়া ইনিংসে আছে ৫টি চার ও দুটি ছক্কার মার। ফারহানের ৫ম ফিফটি এটি।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

২০.৫৯

[vc_column_text css=””]
পাওয়ার প্লেতে পাকিস্তানের সংগ্রহ ৪৫
ভালো শুরু পেয়েছে পাকিস্তান। ৬ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৪৫ রান সংগ্রহ করেছে তারা। ফারহান ৩১ রানে ফখর ১২ রানে ব্যাট করছেন।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

২০.১৬

[vc_column_text css=””]
চোটের কারণে পান্ডিয়া নেই
ফাইনালে হার্দিক পান্ডিয়ার না থাকাটা ভারতের জন্য বড় ধাক্কাই বলা চলে। চোটের কারণে ছিটকে গেছেন এই তারকা অলরাউন্ডার। তার জায়গায় খেলবেন রিংকু সিং।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

২০.০৮

[vc_column_text css=””]
ফাইনালেও হাত মেলাননি দুই অধিনায়ক
১৪ সেপ্টেম্বর গ্রুপপর্ব ও ২১ সেপ্টেম্বর সুপার ফোরের ম্যাচের মতো ফাইনালেও টসের সময় হাত মেলাননি ভারত ও পাকিস্তানের দুই অধিনায়ক। সূর্যকুমার যাদব টসের ফিল্ডিংয়ের সিদ্ধান্তের কথা জানিয়েই পাকিস্তান অধিনায়ক আগা সালমানের পাশ থেকে সরে গেছেন।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

২০.০৬

[vc_column_text css=””]
ভারতের একাদশে ৩ পরিবর্তন
সুপার ফোরে শ্রীলঙ্কার বিপক্ষে একাদশ থেকে তিনটি পরিবর্তন এনেছে ভারত। বাদ পড়েছেন হার্দিক পান্ডিয়া, হর্ষিত রানা ও আর্শদীপ সিং। ফিরেছেন রিংকু সিং, শিভম দুবে ও জাসপ্রীত বুমরাহ।
ভারত একাদশ: অভিষেক শর্মা, শুভমন গিল, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক ভার্মা, সাঞ্জু স্যামসন, রিংকু সিং, শিভম দু্বে, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জাসপ্রীত বুমরাহ ও বরুণ চক্রবর্তী।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

২০.০৫

[vc_column_text css=””]
পরিবর্তন ছাড়াই নামছে পাকিস্তান
সুপার ফোরের সবশেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে খেলা একাদশ নিয়ে নামছে পাকিস্তান।
পাকিস্তান একাদশ: সাহিবজাদা ফারহান, ফখর জামান, সাইম আইয়ুব, হুসাইন তালাত, মোহাম্মদ নাওয়াজ, সালমান আলি আগা (অধিনায়ক), ফাহিম আশরাফ, মোহাম্মদ হারিস, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ ও আবরার আহমেদ।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

২০.০৩

[vc_column_text css=””]
টসে জিতে ফিল্ডিংয়ে ভারত
এশিয়া কাপের ফাইনালে টসে জিতে পাকিস্তানকে আগে ব্যাটের আমন্ত্রণ জানিয়েছেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৯.৪০

[vc_column_text css=””]
এশিয়া কাপ টি-টুয়েন্টি ফাইনালে স্বাগতম
এশিয়া কাপের ৪১ বছরের ইতিহাসে প্রথমবার ফাইনালে মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান। চলতি আসরে এ নিয়ে তৃতীয়বার মুখোমুখি হচ্ছে দুদল। গ্রুপপর্ব ও সুপার ফোরে দুই দেখায় হার দেখেছে পাকিস্তান।
[/vc_column_text][/vc_column][/vc_row]

 

Tags: এশিয়া কাপ-২০২৫গিলটি-টুয়েন্টিদুবাইপাকিস্তানপাকিস্তান-ভারতফাইনালভারতলাইভ ব্লগলিড স্পোর্টসসালমানসূর্যকুমারস্পোর্টস লাইভ
Previous Post

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ৮৪৫

Next Post

মালদ্বীপে নেপালি নারীকে ছুরিকাঘাতের দায়ে বাংলাদেশি যুবক কারাগারে

Next Post
বাংলাদেশি যুবকের ছবি, মালদ্বীপে নেপালি নারীকে ছুরিকাঘাতের অভিযোগে গ্রেফতার. Channel i News - চ্যানেল আই নিউজ

মালদ্বীপে নেপালি নারীকে ছুরিকাঘাতের দায়ে বাংলাদেশি যুবক কারাগারে

বাংলাদেশের রাজনীতি ও নীতির আলোচনায় গোলটেবিল বৈঠক. Channel i News - চ্যানেল আই নিউজ

‘সন্ধিক্ষণে বাংলাদেশ: রাজনীতি, নীতি ও আদর্শিক ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT