চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৈন্য হত্যা মামলায় পাকিস্তানে মানবাধিকার কর্মীকে যাবজ্জীবন কারাদণ্ড

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:25 পূর্বাহ্ন 24, জুন 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
প্রতিবাদী নারী মানবাধিকার কর্মী মুখে ক্ষোভ প্রকাশ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: বিবিসি

<strong>পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে এক আধা-সামরিক বাহিনীর সদস্য হত্যার মামলায় বেলুচিস্তান ইউনিটি কমিটি (বিওয়াইসি)-এর নেতা ও মানবাধিকারকর্মী মাহরাং বেলুচ এবং সিবঘাতুল্লাহকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে ২ লাখ পাকিস্তানি রুপি জরিমানা করা হয়েছে।</strong>

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গোয়াদরে অনুষ্ঠিত একটি বিক্ষোভ সমাবেশে সহিংসতা ও ফেডারেল কনস্ট্যাবুলারির সদস্য শাব্বির আহমেদ হত্যার ঘটনায় তাদের বিরুদ্ধে এই রায় দেওয়া হয়।

মামলার অভিযোগে বলা হয়, সমাবেশে মাহরাং বেলুচ উসকানিমূলক বক্তব্য দেওয়ার পর ৩০ থেকে ৪০ জন বিক্ষোভকারী নিরাপত্তা বাহিনীর একটি গাড়িতে হামলা চালায়। একপর্যায়ে শাব্বির আহমেদ দল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়লে তাকে পিটিয়ে হত্যা করা হয়।

কোয়েটার সন্ত্রাসবিরোধী আদালত রায়ে উল্লেখ করে, মাহরাং বেলুচ ও সিবঘাতুল্লাহ অবৈধ সমাবেশে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন এবং হত্যাকাণ্ডে তাদের অভিন্ন উদ্দেশ্য ছিল।

তবে অভিযুক্তরা অভিযোগ অস্বীকার করেছেন এবং বিচার প্রক্রিয়া বর্জন করেছেন। তাদের আইনজীবীরা দাবি করেছেন, মামলায় যথাযথ বিচার নিশ্চিত করা হয়নি। প্রতিরক্ষা পক্ষের অভিযোগ, ভিডিও লিঙ্কের মাধ্যমে সাক্ষ্য দেওয়া প্রত্যক্ষদর্শীদের যথাযথভাবে জেরা করার সুযোগও দেওয়া হয়নি।

মাহরাং বেলুচের বোন ও আইনজীবী নাদিয়া বেলুচ রায় প্রত্যাখ্যান করে এটিকে ‘মুখোশহীন আদালতের রায়’ বলে মন্তব্য করেছেন।

এদিকে পাকিস্তান মানবাধিকার কমিশন রায়ের অবিলম্বে পুনর্বিবেচনার দাবি জানিয়েছে। সংস্থাটি বলেছে, রাষ্ট্র ভিন্নমত ও মৌলিক অধিকারের পক্ষে অবস্থানকে চরমপন্থার সঙ্গে এক কাতারে ফেলছে, যা বিচারিক ও প্রশাসনিক সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ করছে।

সুইডিশ জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গও এই বিচার প্রক্রিয়ার সমালোচনা করেছেন। এক বিবৃতিতে তিনি একে ‘ন্যায়ের প্রহসন’ আখ্যা দিয়ে বলেন, পাকিস্তান সরকার ভিন্নমতকে অপরাধ হিসেবে বিবেচনা করছে।

তবে বেলুচিস্তান সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, মামলাটি রাজনৈতিক নয় এবং প্রসিকিউশনের কাছে অভিযুক্তদের বিরুদ্ধে ‘অকাট্য প্রমাণ’ রয়েছে।

উল্লেখ্য, মাহরাং বেলুচ আন্তর্জাতিকভাবে পরিচিত মানবাধিকারকর্মী। তিনি বিবিসির ২০২৪ সালের ‘১০০ নারী’ তালিকায় স্থান পেয়েছিলেন। তার সংগঠন বিওয়াইসি দীর্ঘদিন ধরে বেলুচিস্তানে জোরপূর্বক গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এবং মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে আসছে।

পাকিস্তান সরকার সংগঠনটির বিরুদ্ধে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ তুললেও বিওয়াইসি তা বরাবরই অস্বীকার করে আসছে।

Tags: পাকিস্তানমানবাধিকার কর্মী
Previous Post

বৈশ্বিক জলবায়ু পরিবর্তনে ক্ষতিকর প্রভাব মোকাবেলায় টাঙ্গাইলে কৃষিতে বৈচিত্র

Next Post

ভালো নেই সালমান, চিকিৎসার জন্য যেতে হবে আমেরিকায়!

Next Post
সালমান খান হাসপাতালে চিকিৎসার জন্য আমেরিকায় যাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভালো নেই সালমান, চিকিৎসার জন্য যেতে হবে আমেরিকায়!

মেসি বিশ্বকাপ ট্রফি জয় উদযাপন করছেন, আর্জেন্টিনা দলের জার্সিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

শুভ জন্মদিন সর্বজয়ী লিওনেল মেসি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT