চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের কড়া সিদ্ধান্তের পর পাকিস্তানের জরুরি নিরাপত্তা বৈঠক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:06 পূর্বাহ্ন 24, এপ্রিল 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তাদের জরুরি বৈঠক চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের সিন্দু জলচুক্তি স্থগিত এবং পাকিস্তানের বিরুদ্ধে ধারাবাহিক কড়া পদক্ষেপ ঘোষণার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সকালে জাতীয় নিরাপত্তা কমিটির (এনএসসি) জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, বুধবার গভীর রাতে এ সিদ্ধান্তের কথা এক্সে জানিয়েছেন দেশটির উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

জাতীয় নিরাপত্তা কমিটি হলো পাকিস্তানের সর্বোচ্চ নিরাপত্তা ও পররাষ্ট্র নীতিনির্ধারণী ফোরাম, যেখানে প্রধানমন্ত্রী ছাড়াও গুরুত্বপূর্ণ মন্ত্রিপরিষদের সদস্য, সামরিক বাহিনীর প্রধান ও গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।

জম্মু-কাশ্মীরের পাহেলগামে পর্যটকদের ওপর প্রাণঘাতী হামলায় ২৬ জন নিহত এবং ১৭ জন আহত হওয়ার পর ভারত পাঁচটি কঠোর পদক্ষেপ ঘোষণা করেছে।

নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী এ ঘোষণা দেন। তার কথায়, সীমান্ত পারাপারের সন্ত্রাসে পাকিস্তানের প্রত্যক্ষ সহযোগিতার প্রতিক্রিয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

সবচেয়ে উল্লেখযোগ্য পদক্ষেপ হলো ১৯৬০ সালের সিন্দু জলচুক্তি ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত’ ঘোষণা করা। মিশ্রী বলেন, যতক্ষণ না পাকিস্তান সন্ত্রাসবাদের প্রতি তার সমর্থন চূড়ান্তভাবে প্রত্যাহার করে, ততক্ষণ চুক্তিটি কার্যকর থাকবে না।

এদিকে, পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর পাহেলগাঁও হামলায় নিহতদের জন্য শোক প্রকাশ করলেও ভারতের আনুষ্ঠানিক অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করেনি।

Tags: পাকিস্তানভারত
Previous Post

রানা প্লাজা ট্র্যাজেডির একযুগ

Next Post

বাংলাদেশ-বিশ্বব্যাংকের ৮৫০ মিলিয়ন ডলারের দুই চুক্তি

Next Post
বাংলাদেশ ও বিশ্বব্যাংকের প্রতিনিধিরা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ-বিশ্বব্যাংকের ৮৫০ মিলিয়ন ডলারের দুই চুক্তি

পোপ ফ্রান্সিসের ছবি, তিনি শুভেচ্ছা জানাচ্ছেন বা বিদায় দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পোপ ফ্রান্সিসের মৃত্যু: বাংলাদেশে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT