চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানের সাদা বলের নতুন কোচ হেসন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:02 অপরাহ্ন 13, মে 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
পাকিস্তানের নতুন সাদা বলের কোচ হেসন, গম্ভীর ও মনোযোগী. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানের সাদা বলের নতুন প্রধান কোচ হয়েছেন মাইক হেসন। নিউজিল্যান্ডের সাবেক এ কোচ বর্তমানে পিএসএল চ্যাম্পিয়ন ইসলামাবাদের কোচের দায়িত্ব পালন করছেন। পিএসএল শেষ হওয়ার পর দিন ২৬ পাকিস্তান দলের দায়িত্ব গ্রহণ করবেন।

পাকিস্তান ক্রিকেট বোর্ড হেসনের সাথে কত বছরের চুক্তি হয়েছে তা প্রকাশ করেনি। তবে ইএসপিএন ক্রিকইনফো জানাচ্ছে কিউই এ কোচের সাথে দুই বছরের চুক্তি করেছে পিসিবি। অর্ন্তবর্তকালীন কোচ আকিব জাভেদের স্থলাভিষিক্ত হবেন হেসন।

পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি হেসনের নিয়োগ নিয়ে বলেছেন, ‘আনন্দের সাথে জানাচ্ছি নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার এবং বিখ্যাত কোচ মাইক হেসনকে পাকিস্তান ছেলেদের দলের সাদা বলের প্রধান কোচ হিসেবে নিযুক্ত করা হয়েছে।’

‘মাইক তার সাথে আন্তর্জাতিক অভিজ্ঞতার ভাণ্ডার এবং প্রতিযোগিতামূলক দল গড়ে তোলার প্রমাণিত দলিল নিয়ে এসেছেন। আমরা পাকিস্তানের সাদা বলের ক্রিকেটের ভবিষ্যত গঠনে তার দক্ষতা এবং নেতৃত্বের জন্য উন্মুখ। আপনাকে দলে স্বাগতম মাইক!’

২০১২ সালে নিউজিল্যান্ডের প্রধান কোচের দায়িত্ব পান হেসন। ছয় বছর কিউইদের সঙ্গে ছিলেন। তাঁর হাত ধরে ২০১৫ সালে প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালেও উঠেছিল নিউজিল্যান্ড। ২০১৯ সালে আইপিএলের দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ক্রিকেট পরিচালক হন হেসন। এই দায়িত্ব তিনি ছাড়েন ২০২৩ সালে।

Tags: নিউজিল্যান্ডপাকিস্তানপিসিবিমোহসিনলিড স্পোর্টসহেসন
Previous Post

এনবিআর বিলুপ্তির প্রতিবাদে কর্মকর্তাদের কলম বিরতি

Next Post

রাজনৈতিক দলের সঙ্গে বিডার মতবিনিময় সভা

Next Post
বিডার সঙ্গে রাজনৈতিক দলের নেতাদের মতবিনিময় সভা, আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজনৈতিক দলের সঙ্গে বিডার মতবিনিময় সভা

রাঙ্গামাটিতে সেনা ও পুলিশ যৌথ অভিযান চালাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সেনা ক্যাম্পের হালনাগাদ যোগাযোগ নম্বর প্রকাশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT