চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউক্রেনের কাছে অস্ত্র বিক্রি করছে পাকিস্তান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:55 অপরাহ্ন 14, নভেম্বর 2023
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা, আকাশে বিস্ফোরণ. Channel i News - চ্যানেল আই নিউজ

অর্থ সংকটে পড়া পাকিস্তান গত বছর রাশিয়ার সাথে যুদ্ধে ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করার জন্য দু’টি বেসরকারি মার্কিন কোম্পানির সাথে ৩৬৪ মিলিয়ন মার্কিন ডলারের অস্ত্র চুক্তি করেছে বলে জানা গেছে।

মঙ্গলবার ১৪ নভেম্বর ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রকাশিত এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। এতে বলা হয়, বিবিসি উর্দু সাম্প্রতিক প্রতিবেদনে বলেছে, ২০২২ সালের আগস্টে একটি ব্রিটিশ সামরিক কার্গো বিমান রাওয়ালপিন্ডিতে পাকিস্তান বিমান বাহিনী ঘাঁটি নুর খানে অবতরণ করেছিল।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, বিমানটি একই ঘাঁটিতে মোট পাঁচবার অবতরণ করে।

বিমানটি একই রুটে উড়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল। নুর খান এয়ারবেস থেকে সাইপ্রাসের ব্রিটিশ সামরিক ঘাঁটি, আক্রোতিরি এবং সেখান থেকে ইউক্রেনের প্রতিবেশী রাষ্ট্র রোমানিয়া রুটে উড়েছিল। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের সময় এটি ঘটেছিল বলেও উল্লেখ করে বিবিসি।

পাকিস্তান বারবার ইউক্রেনে তাদের অস্ত্র সরবরাহ করার কথা অস্বীকার করেছে। তার পররাষ্ট্র দফতর রাশিয়া-ইউক্রেন সংঘর্ষে পাকিস্তান সম্পূর্ণ নিরপেক্ষ বলেই দাবি করছে।

প্রতিবেদনে বলা হয়, ২০২২ সালের আগস্টে পাকিস্তান দু’টি বেসরকারি মার্কিন সামরিক সংস্থার সাথে ৩৬৪ মিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করেছে। যার অধীনে পাকিস্তান ওই সংস্থাগুলোকে ১৫৫ মিলিমিটার শেল বিক্রি করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল প্রকিউরমেন্ট ডেটা সিস্টেম থেকে প্রাপ্ত চুক্তির বিবরণ থেকে স্পষ্ট যে ওই অস্ত্রগুলো (১৫৫ মিলিমিটার শেল) পাকিস্তান থেকে কেনা হয়েছিল।

ওই চুক্তিগুলো বিশেষভাবে ১৫৫ মিলিমিটার শেলগুলোর জন্য ছিল। গ্লোবাল মিলিটারির সাথে ২৩২ মিলিয়ন ডলার এবং নর্থরপ গ্রুম্যানের সাথে ১৩১ মিলিয়ন ডলারের চুক্তি করা হয়েছিল।

এই চুক্তিগুলো পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট (পিডিএম) এর শাসনামলে হয়েছিল বলেও উল্লেখ করা হয়। চুক্তিগুলোর মেয়াদ শেষ হয়েছে গত মাসে অর্থাৎ অক্টোবরে।

প্রতিবেদনে দাবি করা হয়, নুর খান বিমান ঘাঁটি থেকে একটি ব্রিটিশ সামরিক কার্গো বিমানে এই অস্ত্রগুলো সরবরাহ করা হয়েছিল। যা রাওয়ালপিন্ডিতে পাঁচবার অবতরণ করেছিল। যার প্রথম অস্ত্র সরবরাহ হয়েছিল গত বছর ২০২২ সালের আগস্টে।

বিবিসি উর্দু তার দাবির জন্য আরও প্রমাণের উদ্ধৃতি দিয়ে বলে, স্টেট ব্যাঙ্ক অফ পাকিস্তানের তথ্য দেখায়, দেশটির অস্ত্র রপ্তানি ২০২২-২৩ অর্থবছরে তিন হাজার শতাংশ বেড়েছে। এতে বলা হয়, ‘পাকিস্তান ২০২১-২২ সালে ১৩ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের অস্ত্র রপ্তানি করেছে, যেখানে এই রপ্তানি ২০২২-২৩ সালে ৪১৫ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।’

Tags: ইউক্রেন-রাশিয়া যুদ্ধ
Previous Post

মা-মেয়ের রহস্যজনক মৃত্যু: আটক ১

Next Post

যাদের হাতে উঠলো জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২২

Next Post
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২২ বিজয়ীদের সমাবেশের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

যাদের হাতে উঠলো জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২২

ভারতীয় ক্রিকেটাররা মাঠে একসঙ্গে উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতীয় ক্রিকেটারদের চাপ নেয়াটা ‘বাধ্যতামূলক’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT