চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইরান যুদ্ধের কারণে বড় অর্থনৈতিক ধাক্কায় পাকিস্তান: শাহবাজ শরিফ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:08 অপরাহ্ন 30, এপ্রিল 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
শাহবাজ শরিফ গভীর চিন্তায়, পাকিস্তানের অর্থনৈতিক সংকটের মুখে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের কারণে গত দুই বছরে অর্জিত অর্থনৈতিক অগ্রগতিতে বড় ধাক্কা লেগেছে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। একই সঙ্গে তিনি বলেছেন, দুই পক্ষের মধ্যে উত্তেজনা কমাতে এবং পশ্চিম এশিয়ায় শান্তি ফিরিয়ে আনতে তার সরকার প্রচেষ্টা চালিয়ে যাবে।

সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

মন্ত্রিসভার বৈঠকে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, যুদ্ধ শুরুর আগে যেখানে পাকিস্তানের তেল আমদানি ব্যয় ছিল প্রায় ৩০০ মিলিয়ন ডলার, বর্তমানে তা বেড়ে ৮০০ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। যা অর্থনীতির ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে। এছাড়া আগের সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে জ্বালানি তেলের ব্যবহারও কমেছে বলে জানান তিনি।

সরকারি এক বিবৃতিতে বলা হয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণে একটি টাস্কফোর্স প্রতিদিন কাজ করছে। এই চ্যালেঞ্জ মোকাবিলায় সম্মিলিত উদ্যোগের প্রয়োজন বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

যুক্তরাষ্ট্র-ইরান সংলাপের অগ্রগতি এবং আঞ্চলিক উত্তেজনা কমাতে পাকিস্তানের ভূমিকা তুলে ধরে শাহবাজ বলেন, ইসলামাবাদ আন্তরিকভাবে আঞ্চলিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় কাজ করেছে।

তিনি উল্লেখ করেন, গত ১১ এপ্রিল ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অনুষ্ঠিত দীর্ঘ ২১ ঘণ্টার বৈঠক কূটনৈতিকভাবে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি ছিল।

আলোচনায় সাফল্য আনতে ফিল্ড মার্শাল অসীম মুনির, উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তারা সমন্বিতভাবে কাজ করেছেন বলে জানান তিনি।

এই প্রচেষ্টার ফল হিসেবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি সম্প্রসারিত হয়েছে এবং তা এখনো কার্যকর রয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।

তিনি আরও বলেন, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি একটি প্রতিনিধি দল নিয়ে পাকিস্তান সফর করেন এবং তার সঙ্গে একাধিক বৈঠক করেন, যার মধ্যে দুই ঘণ্টার একটি বৈঠকও ছিল।

শাহবাজ শরিফ জানান, আরাগচি আশ্বস্ত করেছেন যে, ইরানের নেতৃত্বের সঙ্গে পরামর্শ শেষে তারা ইতিবাচক প্রতিক্রিয়া জানাবে।

তিনি বলেন, রাশিয়া সফরের আগে ফোনে আমার সঙ্গে কথা বলার সময় তিনি জানান, ওমানে তার বৈঠকগুলো আন্তরিকতার সঙ্গে হয়েছে এবং নেতৃত্বের সঙ্গে আলোচনা শেষে দ্রুতই ইতিবাচক সিদ্ধান্ত জানাবেন।

সাম্প্রতিক সময়ে ইসলামাবাদ, মাস্কাট ও মস্কো সফর প্রসঙ্গেও তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, চলমান সংঘাত দ্রুতই শেষ হবে।

এদিকে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফা সংলাপ আয়োজনের পরিকল্পনা করছে পাকিস্তান।

গত সপ্তাহান্তে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ৪৮ ঘণ্টার মধ্যে দু’বার পাকিস্তান সফর করে ফিল্ড মার্শাল মুনির ও প্রধানমন্ত্রী শাহবাজের সঙ্গে বৈঠক করেন এবং আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত রোববার বলেন, শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা ফোনালাপের মাধ্যমে আলোচনা চালিয়ে যেতে পারেন।

গত সপ্তাহে ট্রাম্প ইরানের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতির সময়সীমা অনির্দিষ্টকালের জন্য বাড়িয়ে দেন, যাতে তেহরান যুদ্ধের অবসানে একটি সমন্বিত প্রস্তাব প্রস্তুত করতে পারে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানে যুদ্ধের সূচনা হয়, যাতে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও কয়েকজন শীর্ষ কমান্ডার নিহত হন। এর জবাবে ইরানের পাল্টা হামলা পুরো উপসাগরীয় অঞ্চলে সংঘাত ছড়িয়ে দেয়।

Tags: ইরানইরান যুদ্ধ ২০২৬পাকিস্তানপাকিস্তানের প্রধানমন্ত্রীযুক্তরাষ্ট্র
Previous Post

মানবতাবিরোধী অপরাধ: কামরুল ইসলাম ও রাশেদ খান মেননের বিরুদ্ধে অভিযোগ গঠন

Next Post

আরও পেনাল্টি না দেয়ায় চটেছেন আর্সেনাল কোচ

Next Post
আর্সেনাল কোচ ক্ষুব্ধ, পেনাল্টি না দেওয়ায় রাগ প্রকাশ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আরও পেনাল্টি না দেয়ায় চটেছেন আর্সেনাল কোচ

দুইজন পুরুষের ছবি, একজন সাদা পোশাক পরিহিত, অন্যজন হলুদ শার্টে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ডিজাবের নতুন কমিটিতে সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম মাসুম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT