ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে প্রথমটিতে জিতে ১-০তে এগিয়ে গেল ইংল্যান্ড। তিন দিনেই সফরকারীদের গুঁড়িয়ে দিয়েছে ইংলিশরা। এক ইনিংস এবং ১০৩ রানের বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে স্বাগতিক দল।
লিডসের হেডিংলি ক্রিকেট গ্রাউন্ডে টসে জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান জো রুট। প্রথম ইনিংসে ১৭১ রানে গুটিয়ে যায় সফরকারী দল। ব্যাটে নেমে ৪০৯ রানে প্রথম ইনিংসে অলআউট হয় ইংল্যান্ড। ২৩৮ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে পাকিস্তান, ১৩৫ রানে গুটিতে যায়।
প্রথমদিনে নেমে দ্বিতীয় সেশনে অলআউট হয় পাকিস্তান। ওলি রবিনসন এবং জশ টাং ৫টি করে উইকেট নেন। সফরকারী ওপেনার ইমাম-উল-হক ৪২ রান করেন। আব্দুল্লাহ শফিক সর্বোচ্চ ৬১ রান করেন। সালমান আঘা ২১, খুররাম সেহজাদ ১৪ এবং মোহাম্মদ রিজওয়ান ১২ রান করেন।
টাং ৪৬ রান খরচায় এবং রবিনসন ৫১ রান খরচায় ৫টি করে উইকেট নেন। প্রথমদিনের শেষে ব্যাটে নেমে ২ উইকেট হারিয়ে ১১২ রান তোলে ইংলিশরা।
৫৯ রানে পিছিয়ে দ্বিতীয় দিন শুরু করে ইংল্যান্ড। দিন শেষে ১৯৫ রানের লিড নেয় তারা। ৮ উইকেট হারিয়ে ৩৬৬ রান করে স্বাগতিক দল।
তৃতীয় দিনে পাহাড় সমান ৪০৯ রান করে ব্যাটিং থামে ইংল্যান্ডের। লিড পায় ২৩৮ রানের। স্বাগতিকদের হয়ে প্রথম ইনিংসে হ্যারি ব্রুক ৯১, জর্ডান কক্স ৭৩, রুট ৬৬, ড্যান লরেন্স ৫১ এবং এমিলিও গে ৩৩ রান করেন।
পাকিস্তানের হয়ে ৫ উইকেট নেন আলি উসমান। সেহজাদ ৩টি, মোহাম্মদ আব্বাস ও মোহাম্মদ আলি ১টি করে উইকেট পান।
একই দিনে প্রথম সেশনে নেমে রানের খাতা খোলার আগেই উইকেটের পতন ঘটে পাকিস্তানের। ইংল্যান্ডের বোলিং তোপে দলীয় ১০০ এর আগে ৭ উইকেট হারায় তারা। রিজওয়ানের ব্যাট থেকে সর্বোচ্চ ৪১ রান আসে। শান মাসুদ ২৯, শফিক ১৫, সাউদ সাকিল ১৪ রান করেন।
ইংল্যান্ডের হয়ে টাং, রবিনসন এবং জফরা আর্চার ৩টি করে উইকেট নেন। ১টি উইকেট নেন গাস অ্যাটকিনসন।









