চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুলতানে রান-উৎসব চলছেই

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:25 অপরাহ্ন 09, অক্টোবর 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের দুই ব্যাটসম্যান মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের তৃতীয় দিন নিজেদের করে নিয়েছে ইংল্যান্ড। দ্বিতীয় দিনের ইনিংসের শুরুতে এক উইকেট হারানোর পর তৃতীয় দিনের পুরো খেলায় ইংল্যান্ডের উইকেট পড়েছে মোটে দুটি। সারা দিন খেলে সবমিলিয়ে ৪৯২ রান তুলতে ৩ উইকেট হারিয়েছে সফরকারী দলটি।

তিন সেঞ্চুরিতে পাকিস্তানের রান পাহাড়ের (৫৫৬) জবাবে জো রুটের সেঞ্চুরির পর তিন অঙ্ক ছুঁয়েছেন হ্যারি ব্রুকও।

রুটের এক সেঞ্চুরিতে সর্বোচ্চ সেঞ্চুরির তালিকায় চার কিংবদন্তিকে পেছনে ফেলেছেন ইংলিশ ব্যাটার। ১৪৭তম টেস্টে তার সেঞ্চুরির সংখ্যা এখন ৩৫। ২২৭ বলে ১৭৬ রানে অপরাজিত থেকে ডাবল সেঞ্চুরির অপেক্ষায় আছেন রুট।

সর্বোচ্চ সেঞ্চুরির তালিকায় তার অবস্থান এখন ছয়ে। ৩৬ সেঞ্চুরি নিয়ে রুটের আগে আছেন ভারতের সাবেক উইকেটকিপার ব্যাটার রাহুল দ্রাবিড়। ৫১ সেঞ্চুরি নিয়ে এখনও সবার উপরে মাস্টার ব্লাস্টার শচীন টেন্ডুলকার।

রুটের এক সেঞ্চুরিতে চারজনকে পেছনে ফেলা ব্যাটাররা হলেন পাকিস্তানের ইউনিস খান, ভারতের সুনীল গাভাস্কার, ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারা এবং শ্রীলঙ্কার মাহেলা জয়াবর্ধনে। রুটসহ বাকি চারজন ৩৪টি সেঞ্চুরি নিয়ে সেরা দশে অবস্থান করছিলেন।

রুটের পর ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি তুলে নিয়েছেন ব্রুক। ১৭৩ বল খেলা ব্রুক অপরাজিত আছেন ১৪১ রানে, তার ইনিংসে ১২টি চার এবং একটি ছক্কার মার রয়েছে। মোট ১০১ ওভার খেলা ইংল্যান্ড পাকিস্তান থেকে এখনও ৬৪ রান পিছিয়ে আছে।

চতুর্থ দিন নিজেদের অর্জনের পাশাপাশি লিডের আশায় নামবে ইংল্যান্ড। পাকিস্তানের তিন পেসার শাহিন আফ্রিদি, নাসিম শাহ এবং আমের জামাল একটি করে উইকেট নিয়েছেন।

Tags: ইংল্যান্ডজয়াবর্ধনেপাকিস্তানব্রুকরুটলারালিড স্পোর্টস
Previous Post

প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ শেষে যা বললেন আইন উপদেষ্টা

Next Post

দেশের স্বার্থ রক্ষাই বর্তমান সরকারের প্রথম অগ্রাধিকার: নৌপরিবহন উপদেষ্টা

Next Post
নৌপরিবহন উপদেষ্টার সঙ্গে সরকারি কর্মকর্তাদের বৈঠক. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের স্বার্থ রক্ষাই বর্তমান সরকারের প্রথম অগ্রাধিকার: নৌপরিবহন উপদেষ্টা

বিমানবন্দরের হর্নমুক্ত এলাকা, যাত্রীরা অপেক্ষা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিমানবন্দরের হর্নমুক্ত ঘোষিত এলাকায় বেজেই চলেছে হর্ন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT