চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেমিতে খেলতে ‘অসম্ভব’কে সম্ভব করতে হবে পাকিস্তানকে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:52 অপরাহ্ন 11, নভেম্বর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের দুই ব্যাটসম্যান মাঠে ব্যাটিং করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইডেনে পাকিস্তানের সামনে তিনশতাধিক রানের লক্ষ্য দাঁড় করিয়েছে ইংল্যান্ড। আর তাতেই পাকিস্তানের সেমিফাইনালে খেলায় প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। ইংলিশদের দেয়া ৩৩৮ রানের লক্ষ্য তাড়া করতে হবে কেবল ৬.৪ ওভারে। জিততে হলে ওভার প্রতি ৫২ রানের বেশি করে তুলতে হবে বাবর আজমদের। ক্রিকেটে যা অসম্ভবই বলা চলে।

শনিবার কলকাতার ইডেন গার্ডেন্সে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ডের অধিনায়ক জশ বাটলার। নির্ধারিত ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ৩৩৭ রানের সংগ্রহ গড়েছে তারা।

ব্যাটে নেমে শুরুটা বেশ ভালো করেন দুই ওপেনার ডেভিড মালান ও জনি বেয়ারস্টো। ভালো ফর্ম টেনে এ ম্যাচেও ফিফটির দেখা পেয়েছেন বাঁহাতি মালান, ৬১ বল খেলে ৫৯ রানে পেসার হারিস রউফের শিকার হন। উদ্বোধনী জুটিতে আসে ৮২ রান।

মালানের বিদায়ের পর বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি অপর ওপেনার জনি বেয়ারস্টো। ইফতেখারের বলে আউট হওয়ার আগে করেন ৩১ রান। এরপর দলের হাল ধরেন ডানহাতি জো রুট ও বেন স্টোকস। ১৩১ বল খেলা এ জুটিতে আসে ১৩২ রান।

৭৬ বল খেলে ৮৪ রানে শাহিন আফ্রিদির বলে কাটা পড়েন স্টোকস। তার এ ইনিংসে ১১ টি চার ও ২টি ছক্কার মার রয়েছে। স্টোকসের পর রুটও ফিরে যান ৬০ রান করে। শেষ দিকে ছোট ছোট দুটি ক্যামিও ইনিংস খেলেন ইংল্যান্ডের অধিনায়ক জশ বাটলার ও হ্যারি ব্রুকস। বাটলার ১৮ বলে ২৭ করে রানআউট হন, ব্রুকস ১৭ বলে ৩০ করে রউফের ফাঁদে কাটা পড়েন।

পাকিস্তানের পেসার হারিস রউফ ৩ উইকেট শিকার করেন। ২টি করে উইকেট নেন মোহাম্মদ ওয়াসিম ও শাহিন আফ্রিদি। স্পিনার ইফতেখার আহমেদ নেন একটি উইকেট।

Tags: ইডেনইংল্যান্ডওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডকলকাতাপাকিস্তানবাটলারবাবরমালানরউফলিড স্পোর্টসশাহিনস্টোকস
Previous Post

হেরেও চ্যাম্পিয়ন্স ট্রফির দৌড়ে ভালোভাবেই টিকে থাকল বাংলাদেশ

Next Post

কাশ্মীরে হাউসবোটে আগুনে পুড়ে মারা গেলেন তিন বাংলাদেশি পর্যটক

Next Post
কাশ্মীরে হাউসবোটে অগ্নিকাণ্ডে বাংলাদেশি পর্যটকদের মৃত্যু. Channel i News - চ্যানেল আই নিউজ

কাশ্মীরে হাউসবোটে আগুনে পুড়ে মারা গেলেন তিন বাংলাদেশি পর্যটক

প্রবাসীরা এনআইডি সংশোধনের জন্য দূতাবাসের মাধ্যমে আবেদন করতে চান. Channel i News - চ্যানেল আই নিউজ

দূতাবাসের মাধ্যমে এনআইডি সংশোধনের সুযোগ চান প্রবাসীরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT