চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হতাশার বিশ্বকাপে শেষ ম্যাচ জিতেই ‘খুশি’ বাটলার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:21 পূর্বাহ্ন 12, নভেম্বর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
বিশ্বকাপের শেষ ম্যাচে ইংল্যান্ড ক্রিকেটার বাটলার খুশি. Channel i News - চ্যানেল আই নিউজ

হতাশায় মোড়ানো বিশ্বকাপে শেষটা অন্তত ভালো করতে পেরেছে ইংল্যান্ড। পাকিস্তানের বিপক্ষে দারুণ জয় দিয়ে আসর থেকে বিদায় নিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন দলটি। পুরো আসরে হতাশার পারফরম্যান্সের পরও শেষ ম্যাচে নিজেদের স্বভাবসুলভ খেলাটা খেলেছেন ইংলিশরা, তাতে খুশি মনেই বাড়ি ফিরছে বাটলার বাহিনী।

কলকাতার ইডেন গার্ডেন্সে শনিবার নিজেদের শেষ ম্যাচে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক জশ বাটলার। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩৩৭ রান তোলে থ্রি লায়ন্স দলটি। জবাবে ডেভিড উইলি-আদিল রশিদদের বোলিং তোপে ৪৩.৩ ওভারে ২৪৪ রানে গুটিয়ে যায় পাকিস্তান। ৯৩ রানের জয় পায় ইংল্যান্ড।

ম্যাচ শেষে অধিনায়ক বাটলার বলেছেন, ‘এমন পারফরম্যান্স দিয়ে শেষ করতে পেরে ভালো লাগছে। হতাশার টুর্নামেন্ট থেকে আমাদের অনেককিছু ভাবার আছে, কিন্তু আজ জিততে পেরেছি। আমরা নিজেদের স্বভাবসুলভ খেলাটাই খেলেছি। আসরে আমরা সক্ষমতা দেখাতে পারিনি। এমনকি অনেকেই সেরাটা দিতে পারিনি।’

‘সামগ্রিকভাবে এবারের বিশ্বকাপ আমাদের জন্য ছিল হতাশাজনক। আমরা শেষ ম্যাচটির আগে সবাই একসঙ্গে বসে কথা বলেছিলাম। এটা যদি আমাদের অনেকের শেষ বিশ্বকাপ হয় তাহলে শেষটায় অন্তত ভালো কিছু স্মৃতি তৈরি করার কথাই আমরা আলোচনা করেছিলাম।’

রিজওয়ান-সালমানদের হারিয়ে ৯ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্টে টেবিলের ৭-এ থেকে আসর শেষ করেছে বাটলারের দল। সঙ্গে নিশ্চিত করেছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলাও। অন্যদিকে, আলো ছড়ালেও গ্রুপপর্ব পেরিয়ে সেরা চারে যাওয়া হল না পাকিস্তানের। ৯ ম্যাচ খেলে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে থেকে আসর শেষ দলটির। পাকিস্তান ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক হওয়ায় কোয়ালিফাই সংক্রান্ত হিসাব-নিকাশের বাইরে ছিল।

Tags: ইংল্যান্ডওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডপাকিস্তানবাটলারবাবরভারতলিড স্পোর্টস
Previous Post

মাঠেই প্রাণ হারালেন ঘানা জাতীয় দলের ফুটবলার

Next Post

পুলিশ হত্যা মামলায় ছাত্রদল ও যুবদল নেতা গ্রেপ্তার

Next Post
প্রোস্টেটের ছবি, বিভিন্ন রঙের হেডফোন ও হ্যান্ডসেটের সাথে. Channel i News - চ্যানেল আই নিউজ

পুলিশ হত্যা মামলায় ছাত্রদল ও যুবদল নেতা গ্রেপ্তার

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা আশাহতের বিশ্বকাপ শেষে দেশে ফিরছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আশাহতের বিশ্বকাপ শেষে দেশে টিম টাইগার্স

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT