চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ বাদ, বিশ্বকাপে খেলা নিয়ে সরকারের সাথে আলোচনা করবে পিসিবি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:05 অপরাহ্ন 24, জানুয়ারি 2026
in ক্রিকেট, স্পোর্টস
A A

পাকিস্তানের বিশ্বকাপে খেলা নিয়ে আবারও অনিশ্চিয়তা দেখা দিয়েছে। বাংলাদেশের বিশ্বকাপ থেকে বাদ পড়ার পর পাকিস্তান বিশ্বকাপ খেলতে যাবে কি না সেটা নিয়ে সরকারের সাথে চূড়ান্ত আলোচনায় বসবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। শনিবার দেশটির ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভী এসব কথা বলেছেন।

পিসিবি চেয়ারম্যান নাকভী আইসিসির বিরুদ্ধে অভিযোগ করে বলেছেন, আইসিসি ‘দ্বিমুখী নীতি’ অনুসরণ করেছে বাংলাদেশের ক্ষেত্রে এবং তাদের সাথে ‘অবিচার’ করা হয়েছে। নিরাপত্তার কারণ দেখিয়ে ভারতে বিশ্বকাপ খেলতে যেতে অস্বীকৃতি জানানোর পর স্কটল্যান্ডকে বিশ্বকাপে সুযোগ দিয়েছে আইসিসি।

‘আমাদের অবস্থান কি হবে তা নির্ভর করছে সরকার যেভাবে আমাকে নির্দেশ দেবে। প্রধানমন্ত্রী আপাতত পাকিস্তানে নেই। যখন তিনি দেশে ফিরবেন, তখন আপনাদের আমরা চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারবো। এটা সরকারের সিদ্ধান্ত। আমরা সরকারকে মান্য করি, আইসিসিকে নয়।’

গত কয়েকসপ্তাহ ধরে ভারতের বাইরে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলি খেলার জন্য ভেন্যু দাবি করে আইসিসির আলোচনা করছিল বাংলাদেশ। বাংলাদেশের এই আলোচনায় পাকিস্তান দৃঢ়ভাবে সমর্থন জানিয়েছে। পিসিবি একমাত্র বোর্ড যারা বিসিবির অবস্থানকে সমর্থন করেছে ভোটাভুটির সময়েও।

নাকভি এই সিদ্ধান্তের সমালোচনা করে একে বাংলাদেশের প্রতি অবিচার অভিহিত করেন। ‘আমি মনে করি বাংলাদেশকে অনেক কষ্ট দেয়া হয়েছে। আপনার দ্বিমুখী নীতি থাকতে পারে না। আপনি বলতে পারবেন না যে একটি দেশ (ভারত) যা খুশি তাই করতে পারে এবং অন্যদের ক্ষেত্রে সম্পূর্ণ বিপরীত। এ কারণে আমরা এই অবস্থান নিয়েছি এবং স্পষ্ট করে দিয়েছি যে বাংলাদেশের প্রতি তাদের অবিচার করা হয়েছে। তাদের বিশ্বকাপে খেলা উচিত, তারা ক্রিকেটের একটি বড় অংশীদার।’

‘যদি পাকিস্তান সরকার বলে যে, আমাদের খেলতে হবে না। তাহলে হয়তো আইসিসি বিশ্বকাপে ২২তম দল আনবে (স্কটল্যান্ডের পর)। এটা সরকারের ব্যাপার।’

Tags: আইসিসিনাকভীপাকিস্তানপিসিবিবাংলাদেশলিড স্পোর্টসস্কটল্যান্ড
Previous Post

অভিবাসন অভিযানের প্রতিবাদে মিনেসোটায় শত শত ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ

Next Post

হলিউডের ছবিতে বিক্রান্ত, সঙ্গী হচ্ছেন জেনিফার লোপেজ?

Next Post

হলিউডের ছবিতে বিক্রান্ত, সঙ্গী হচ্ছেন জেনিফার লোপেজ?

স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা

নির্বাচনী ইশতেহারে যেসব প্রতিশ্রুতি তাসনিম জারার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT