চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাহিদ রানা বাংলাদেশের বড় সম্পদ: শাহিন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:16 অপরাহ্ন 06, মে 2026
in ক্রিকেট, স্পোর্টস
A A
শাহিন বাংলাদেশের ক্রিকেটার, মিডিয়া সম্মেলনে বসে. Channel i News - চ্যানেল আই নিউজ

গত দুবছর জাতীয় দলে জায়গা চওড়া করছেন তরুণ পেসার নাহিদ রানা। বিশেষ করে তার গতির ধার নজর কেড়েছে সবার। সম্প্রতি পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে দুর্দান্ত পারফর্ম করেছেন। এবার পাকিস্তানের বিপক্ষে টেস্ট লড়াইয়ে নামার প্রস্তুতি নিচ্ছে। টাইগার পেসারকে বাংলাদেশ ক্রিকেটের বড় সম্পদ বলছেন সফরকারী পাকিস্তান পেসার শাহিন শাহ আফ্রিদি।

আগামী শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গড়াবে ডাচ-বাংলা ব্যাংক দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। বুধবার সংবাদ সম্মেলনে আসেন শাহিন। নাহিদের ভূয়সী প্রশংসা করেন তিনি।

‘আমার মনে হয় নাহিদ রানা বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক বড় সম্পদ হতে পারে। আশা করি বাংলাদেশ তাকে সঠিকভাবে কাজে লাগাতে পারবে।’

অবশ্য প্রশংসা করলেও পাকিস্তানের বিপক্ষে যেন খুব একটা সুবিধা করতে না পারেন নাহিদ, সেই আশাও করছেন শাহিন। বলেছেন, ‘নাহিদ রানা খুব ভালো ফর্মে আছে, তবে আশা করি সে আমাদের বিপক্ষে খুব বেশি সুবিধা করতে পারবে না (হাসি)।’

​সবশেষ বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ হার নিয়ে শাহিন বললেন, ‘অতীত তো অতীতই। ব্যক্তিগতভাবে অতীত মনে রাখতে চাই না। আমাদের লক্ষ্য বর্তমান এবং ভবিষ্যতের দিকে তাকানো যে, আমরা নিজেদের কীভাবে তৈরি করছি।’

টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতা লক্ষ্য পাকিস্তানের। শাহিন বললেন, ‘আমাদের মূল লক্ষ্য হল কীভাবে চ্যাম্পিয়নশিপ (ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ) জেতা যায়, শুধুমাত্র একটি সিরিজ জেতা নয়। একটি দল হিসেবে আমাদের লক্ষ্য অনেক বড় এবং আমরা সেটির জন্যই প্রস্তুত।’

Tags: টেস্ট সিরিজপাকিস্তানবাংলাদেশমিরপুরলিড স্পোর্টস
Previous Post

গণমাধ্যমে পেশাদারিত্ব নিশ্চিত হলে অনেক সমস্যার সমাধান হবে: তথ্যমন্ত্রী

Next Post

আইকনিক কর্পোরেট অফিস নির্মাণে ওয়ালটনের উদ্যোগ

Next Post
ওয়ালটনের আইকনিক কর্পোরেট অফিস নির্মাণের উদ্বোধন অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

আইকনিক কর্পোরেট অফিস নির্মাণে ওয়ালটনের উদ্যোগ

বাংলাদেশ ক্রিকেট কোচ সরফরাজের সাথে হাসিমুখে সাক্ষাৎকার. Channel i News - চ্যানেল আই নিউজ

শাহিনের কাছে কোচ হিসেবে সেরা পছন্দ সরফরাজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT