চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্রামের বিষয়ে কিছুই বলতে চান না সাকিব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:46 অপরাহ্ন 30, অক্টোবর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
সাকিব আল হাসান বিশ্রামের বিষয়ে কিছু বলতে চান না. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপে এপর্যন্ত বিবর্ণ বাংলাদেশের পারফরম্যান্স। আসর শুরুর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ, তার আগে এশিয়া কাপ খেলেছে বাংলাদেশ। এশিয়া কাপের আগে আফগানিস্তান, ইংল্যান্ড-আয়ারল্যান্ডের বিপক্ষেও সিরিজ খেলেছে টিম টাইগার্স। টানা খেলার মধ্যে দল। ইডেনে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার আগেরদিন তাই বিশ্রাম বিষয়েও প্রশ্ন উঠল। বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান জানালেন, বিশ্রাম বিষয়ে কথা বলতে চান না তিনি।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বিশ্বসেরা অলরাউন্ডার বলেছেন, ‘এখন এই আলোচনাটা আসলে খুব বেশি করতে পারব না, কিংবা করতে চাইও না। করতে গেলে হয়তো বড় চিন্তা করতে হবে। বিশ্রাম নিলে ভালো হতো কী খারাপ হতো, খেললে খারাপ হতো কী ভালো হতো, সেটা আসলে যখন ফলাফল হয়ে যাবে তারপর বলা সহজ, তার আগে এ বিষয়ে কথা বলাটা কঠিন।’

‘আসরে সবাই খেলেছে আমি বাদে। যারা বিশ্রামে ছিল তারাও শেষের দিকে ম্যাচ খেলেছে, সম্ভবত যাদের চোট ছিল শুধু তারা খেলেনি। সেটা বাদে নিউজিল্যান্ড সিরিজে বাকি সবাই খেলেছে, একটা ম্যাচ হলেও খেলেছে। সুতরাং ওইগুলো আসলে খুবই অপ্রাসঙ্গিক বলে আমার মনে হয়। এ আলোচনা আসর শেষ হলে বিস্তর আলোচনার সময় হয়তো করা যেতে পারে। এখন ফোকাসটা আসলে পরবর্তী ম্যাচেই রাখছি এবং আমরা সর্বোচ্চ চেষ্টা করছি পরবর্তী ম্যাচে কীভাবে ভালো করা যায়।’

বিশ্বকাপে টানা হেরে বিপর্যস্ত বাংলাদেশ দল। নেদারল্যান্ডসের বিপক্ষে বড় হারে সেই পতনের পারদে ঘি ঢেলেছে সাকিবের দল। মঙ্গলবার পাকিস্তানের বিপক্ষে নিজেদের সপ্তম ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। কলকাতার ইডেন গার্ডেন্সে ম্যাচ শুরু বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়।

Tags: আইসিসিইডেনওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডকলকাতাপাকিস্তানবাবরবাংলাদেশলিড স্পোর্টসসাকিব
Previous Post

গাজীপুরে বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে বিক্ষোভ, এক শ্রমিকের মৃত্যু

Next Post

পটুয়াখালী-১ আসনের উপ-নির্বাচনে নৌকার প্রার্থী আফজাল হোসেন

Next Post
আফজাল হোসেন পটুয়াখালী-১ আসনের উপ-নির্বাচনে প্রার্থী. Channel i News - চ্যানেল আই নিউজ

পটুয়াখালী-১ আসনের উপ-নির্বাচনে নৌকার প্রার্থী আফজাল হোসেন

বাংলাদেশ ক্রিকেটার অনুশীলনে হাসিমুখে প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

যেকোনো মূল্যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে চায় বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT