চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টানা দুই হারে হকি বিশ্বকাপের বাছাই খেলা হল না বাংলাদেশের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:04 অপরাহ্ন 14, নভেম্বর 2025
in অন্যান্য খেলা, স্পোর্টস
A A
বাংলাদেশ হকি দলের খেলোয়াড়রা মাঠে অনুশীলন করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

হকি বিশ্বকাপের বাছাইপর্বে খেলার জন্য পাকিস্তানের সাথে চলতি তিন ম্যাচের প্লে-অফ সিরিজে জিততে হতো বাংলাদেশকে। টানা দ্বিতীয় হারে সেই সম্ভাবনা ভেস্তে গেছে স্বাগতিকদের। শুক্রবার ৮-০ ব্যবধানের দ্বিতীয় জয়ে এক ম্যাচ হাতে রেখেই বাছাইপর্বে খেলা নিশ্চিত করেছে পাকিস্তান। প্রথম ম্যাচে ৮-২এ জিতেছিল সফরকারী দলটি।

এদিন প্রথম কোয়ার্টারে পাকিস্তান খুব একটা সুবিধা করতে পারেনি। পাঁচ মিনিটে প্রথম পেনাল্টি কর্নার থেকে গোল আদায় করে নেন সুফিয়ান খান, ১-০তে এগিয়ে যায় দলটি। ষষ্ঠ মিনিটে ভালো একটি আক্রমণ গড়ে বাংলাদেশ, ফলাফল আনতে পারেনি। ১৩ মিনিটে আবারও পেনাল্টি কর্নার পায় পাকিস্তান, সুযোগ কাজে লাগাতে পারেনি তারা। শেষ মিনিটে রাকিবুল হাসানের ভালো একটি প্রচেষ্টা হাতছাড়া হয়।

দ্বিতীয় কোয়ার্টারে শুরুতে আঘাত পেয়ে বাইরে চলে যান স্বাগতিকদের আশরাফুল ইসলাম। আঘাত গুরুতর মনে হলেও পরে স্বাভাবিক হতে পারেন। এই কোয়ার্টারেও আধিপত্য বিস্তার করে পাকিস্তান। তোলে ৩ গোল। আশরাফ ওয়াহেদ রানা, সুফিয়ান খান এবং ওয়াহেদ রানা স্কোর করেন। ৪-০তে এগিয়ে বিরতিতে যায় দলটি।

তৃতীয় কোয়ার্টারে দ্বিতীয় মিনিটে পাকিস্তান আরও এক গোল করে। এবার হান্নান শহীদ ৫-০ করে দেন। এই কোয়ার্টারে এসে প্রথম পেনাল্টি কর্নার পায় বাংলাদেশ, গোল অবশ্য পায়নি। ৫-০তে শেষ হয় কোয়ার্টারের খেলা।

চতুর্থ কোয়ার্টারে এসে বেশ চড়াও হয় পাকিস্তান। শেষ কোয়ার্টারে ৩ গোল আদায় করে নেয়। সফরকারী অধিনায়ক আম্মাদ ভাটের শেষ গোলে ব্যবধান দাঁড়ায় ৮-০, বড় জয়ে বিশ্বকাপের বাছাইপর্বে খেলা নিশ্চিত হয় তাদের।

Tags: আমিরুলআম্মাদপাকিস্তানবাংলাদেশলিড স্পোর্টসহকি
Previous Post

বাংলাদেশ থিয়েটারের ৪ দশক স্পর্শ উৎসব

Next Post

যে কারণে দিল্লিতে স্থগিত হলো জোড়া কনসার্ট

Next Post
দিল্লিতে কনসার্টের জন্য প্রস্তুতি নিচ্ছেন দুই শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

যে কারণে দিল্লিতে স্থগিত হলো জোড়া কনসার্ট

আইএমএফ প্রতিনিধি দলের সাথে এনসিপির বৈঠক, বাংলাদেশ।. Channel i News - চ্যানেল আই নিউজ

এনসিপির সাথে আইএমএফ প্রতিনিধি দলের বৈঠক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT