চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জিততে ১৯.৩ ওভারে ১৮২ দরকার পাকিস্তানের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:05 অপরাহ্ন 04, নভেম্বর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
পাকিস্তানের ক্রিকেটাররা মাঠে একে অপরের সাথে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নিউজিল্যান্ডের বিপক্ষে বাঁচা মরার ম্যাচে হিমালয়সম রান তাড়ায় শুরুতেই ভালো রান তুলেছিল পাকিস্তান। ফখর জামান ও বাবর আজমের দুর্দান্ত ছুটে চলায় বাগড়া দিয়েছিল। বেশ কিছুক্ষণ বন্ধ থাকে খেলা। ফলে ৯ ওভার কাটা যায় পাকিস্তানের ইনিংস থেকে। বৃষ্টি আইনে জিততে হলে পাকিস্তানকে ৪১ ওভারে করতে হবে ৩৪২ রান।

বৃষ্টি নামার আগে ২১.৩ ওভারে ১ উইকেট হারিয়ে ১৬০ রান সংগ্রহ করে পাকিস্তান। বৃষ্টি শেষে ১৯.৩ ওভারে আরও ১৮২ রানের লক্ষ্যে ব্যাট করছে বাবর আজমের দল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৫ ওভারে ১ উইকেটে ১৯৯ রান সংগ্রহ করেছে পাকিস্তান। ফখর জামান ৭৯ বলে ১২৫ রানে ও বাবর আজম ৬২ বলে ৬৬ রানে ক্রিজে আছেন।

বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে চোট কাটিয়ে ফেরা নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন শনিবার টসে হারে। বাবর আজমের আমন্ত্রণে আগে ব্যাট করে কিউইবাহিনী। সেখানেই বাজিমাত। দুর্দান্ত ব্যাটিংয়ে স্কোরবোর্ডে ৬ উইকেটে ৪০১ রান তুলে বিশ্বকাপের টানা দুবারের ফাইনালিস্টরা।

৪০২ রানের লক্ষ্যে নেমে দলীয় ৬ রানে ওপেনার আবদুল্লাহ শফিককে হারিয়ে দারুণ ভাবেই চাপে পড়েছিল পাকিস্তান। তবে সেখান থেকেই দলের হাল ধরেন অধিনায়ক বাবর আজম ও ফখর জামান।

বিধ্বংসী ব্যাটিংয়ে ৬৩ বলে ক্যারিয়ারের ১১তম সেঞ্চুরি তুলে নেন ফখর জামান। তিন অংকে পৌঁছাতে ৭টি চার ও ৯টি ছক্কা হাঁকিয়েছেন। দ্বিতীয় উইকেটে এখন পর্যন্ত ১৩৮ বলে ১৯৩ রান যোগ করেছেন ফখর আর বাবর আজম।

Tags: ওয়ানডে বিশ্বকাপ ২০২৩নিউজিল্যান্ডপাকিস্তানফখরবাবরবৃষ্টি আইনভারত
Previous Post

‘ঘুড়িকে নিচে টানলে উপরেই উঠে, আমি সেই ঘুড়ি’

Next Post

জানুয়ারিতে ফাইনালের আগে সেমিফাইনাল: ওবায়দুল কাদের

Next Post
ওবায়দুল কাদের সেমিফাইনালের আগে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জানুয়ারিতে ফাইনালের আগে সেমিফাইনাল: ওবায়দুল কাদের

পঙ্কজের ছবি, তিনি ভক্তিপূর্ণভাবে হাত জোড় করে দণ্ডায়মান. Channel i News - চ্যানেল আই নিউজ

'মহান অভিনেতা' খেতাব নিয়ে যা বললেন পঙ্কজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT