চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাবর-নাসিম-আফ্রিদিকে টেস্ট থেকে বাদ দিল পাকিস্তান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:48 অপরাহ্ন 13, অক্টোবর 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
পাকিস্তানের ক্রিকেটার বাবর আজম টেস্ট থেকে বাদ পড়েছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে টেস্টে হোয়াইটওয়াশের পর ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে রেকর্ড ব্যবধানে হেরেছে পাকিস্তান। ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে নেমে হার সঙ্গী হচ্ছে শান মাসুদের দলের। দ্বিতীয় টেস্টে তাই বড় পরিবর্তন আনল দলটি। বাদ দিয়েছে অভিজ্ঞ তারকা ব্যাটার বাবর আজমকে। শাহীন শাহ আফ্রিদি ও নাসিম শাহকেও রাখা হয়নি।

বর্তমান ফর্ম ও ফিটনেস বিবেচনায় বাবরদের বাইরে রাখার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। মঙ্গলবার দ্বিতীয় ও তৃতীয় টেস্টের দল দিয়েছে পিসিবি।

বাদের কারণ হিসেবে ফর্মেই ইঙ্গিত নতুন নির্বাচক কমিটির আকিব জাভেদের, ‘আমরা আত্মবিশ্বাসী যে আন্তর্জাতিক ক্রিকেট থেকে এই বিরতি খেলোয়াড়দের ফিটনেস, আত্মবিশ্বাস এবং সংযম ফিরে পেতে সাহায্য করবে। তারা ভবিষ্যতের চ্যালেঞ্জগুলো নিতে আরও বেশি প্রস্তুত থাকবে। আশা করি তারা আরও বেশি আত্মবিশ্বাসী হয়ে ফিরেবেন।’

মঙ্গলবার গড়াবে পাকিস্তান-ইংল্যান্ডের দ্বিতীয় টেস্ট। প্রথম টেস্টের প্রথম ইনিংসে শান মাসুদের দল ৫৫৬ রান করেও ইনিংস ব্যবধানে হেরেছে। গত শুক্রবার হারের কয়েকঘণ্টার মধ্যে পারফরম্যান্স পর্যালোচনা করেন পাকিস্তান দলের নির্বাচকরা।

২০২২ সালের ডিসেম্বর থেকে কোনো টেস্টে হাফ-সেঞ্চুরি নেই বাবরের। নিউজিল্যান্ডের বিপক্ষে ১৬১ রানের এক ইনিংসের পর তার পারফরম্যান্স গ্রাফ শুধু নিচের দিকেই। ইংল্যান্ডের বিপক্ষে ফ্ল্যাট উইকেটে দুই ইনিংস মিলিয়ে ৩৫ রান করেন। ২০২৩ সাল থেকে গত টেস্ট পর্যন্ত নয় ম্যাচে বাবরের গড় ২১-এর নিচে।

গতবছর চোট কাটিয়ে ফেরার পর নিজের ছায়া হয়ে আছেন শাহীনও। ২০২৩-এর শুরু থেকে ১১ ইনিংসে ১৭ উইকেট শিকার করেছেন। বোলিংয়ে গতিও কমেছে তার।

২০১৯ সালে নাসিম অভিষেকের পর দুর্দান্ত করছিলেন। বর্তমান দলে ১৪০ কিলোমিটার গতিতে বল করা একমাত্র তিনি। ইংলিশদের বিপক্ষে পারফরম্যান্স ছিল আশাহত করার। এক ইনিংসে ৩১ ওভার বল করে ১৫৭ রানে ২ উইকেট নেন।

দ্বিতীয়-তৃতীয় টেস্টের পাকিস্তান দল: শান মাসুদ (অধিনায়ক), সৌদ শাকিল (সহ-অধিনায়ক), আমির জামাল, আবদুল্লাহ শফিক, হাসিবুল্লাহ (উইকেটরক্ষক), কামরান গুলাম, মেহরান মুমতাজ, মীর হামজা, মোহাম্মদ আলী, মোহাম্মদ হুরায়রা, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), নোমান আলী, সাইম আইয়ুব, সাজিদ খান, সালমান আলী আগা ও জাহিদ মেহমুদ।

Tags: পাকিস্তানপাকিস্তান-ইংল্যান্ড টেস্টবাবর আজমশান মাসুদ
Previous Post

আকবর অধিনায়ক, ইমার্জিং এশিয়া কাপের দলে আরও যারা

Next Post

ইসরায়েলি ধ্বংসযজ্ঞে গাজা এখন মৃত্যুপুরী

Next Post
ইসরায়েলি হামলার ফলে গাজায় ব্যাপক ধ্বংস ও হতাহতের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসরায়েলি ধ্বংসযজ্ঞে গাজা এখন মৃত্যুপুরী

মুম্বাইয়ের কোচ হিসেবে জয়াবর্ধনে ফিরে আসছেন, ক্রিকেট মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

মুম্বাইয়ের কোচ হয়ে ফিরলেন জয়াবর্ধনে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT