চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বিদায়ের অপেক্ষায়’ থাকা ওয়ার্নারকে রেখে প্রথম টেস্টে অস্ট্রেলিয়া

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:12 অপরাহ্ন 03, ডিসেম্বর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
অস্ট্রেলিয়ার ওয়ার্নার ব্যাটিংরত, দর্শকরা মাঠে উপভোগ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের মাটিতে সদ্যসমাপ্ত ওয়ানডে বিশ্বকাপে দারুণ ছন্দে ছিলেন ডেভিট ওয়ার্নার। রঙিন পোশাকে দ্যুতি ছড়ালেও সাদা পোশাকে দীর্ঘদিন ধরেই ছন্দে নেই ৩৭ বর্ষী টপ অর্ডার ব্যাটার। ২০২০ সালের পর থেকে টেস্ট ব্যাটিং গড় ত্রিশেরও কম। এবার সেই ওয়ার্নারের ওপরই ভরসা রেখেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে ওয়ার্নারকে নিয়ে দল দিয়েছে অজিদের নির্বাচক প্যানেল।

রোববার ভারতের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। এরপর ১৪ ডিসেম্বর পার্থ টেস্ট দিয়ে শুরু হবে তিন ম্যাচের পাকিস্তান-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ। প্যাট কামিন্সের নেতৃত্বে প্রথম টেস্টের জন্য ১৪ সদস্যের দল দিয়েছে অস্ট্রেলিয়া।

পার্থ টেস্টের দল ঘোষণার সময় অস্ট্রেলিয়ার নির্বাচক কমিটির চেয়ারম্যান জর্জ বেইলি বলেছেন, ‘প্যাট ক্যামিন্সের নেতৃত্বে এই দল দীর্ঘ সময়ের জন্য একটা শক্তিশালী দল হয়ে উঠেছে।’

টেস্ট ক্রিকেটে ওয়ার্নের পারফরম্যান্স গ্রাফের নিম্নমুখী গতি নিজেই টের পেয়েছেন। যে কারণে এই ফরম্যাট থেকে নিজেকে গুটিয়ে নেয়ার সিদ্ধান্ত আগে থেকেই নিয়ে রেখেছেন। পাকিস্তান সিরিজের মধ্য দিয়ে সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় জানানোর কথা রয়েছে এই বাঁহাতির।

মেলবোর্নে ২৬ ডিসেম্বর বক্সিং ডে টেস্টের পর ৩ জানুয়ারি শুরু হবে সিডনি টেস্ট। ঘরের মাঠে হতে যাওয়া এই ম্যাচ দিয়েই ১৩ বছরের টেস্ট ক্যারিয়ারের ইতি টানার কথা ওয়ার্নারের।

অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট দল: প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজেলউড, ট্র্যাভিস হেড, উসমান খাজা, মার্নাস লাবুশেন, নাথান লিয়ন, মিচেল মার্শ, ল্যান্স মরিস, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক ও ডেভিড ওয়ার্নার।

Tags: অস্ট্রেলিয়াওয়ার্নারকামিন্সপাকিস্তানপার্থ টেস্টলিড স্পোর্টস
Previous Post

বিনা বেতনের স্কুল চালিয়ে কোটি টাকা আয়

Next Post

ভারতের সব কলেজ-বিশ্ববিদ্যালয়ে ‘সেলফি পয়েন্ট’ বানানোর নির্দেশ

Next Post
বিশ্ববিদ্যালয় গ্রান্ট কমিশনের বোর্ডের ছবি, বাংলায় লেখা. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের সব কলেজ-বিশ্ববিদ্যালয়ে ‘সেলফি পয়েন্ট’ বানানোর নির্দেশ

নির্বাচনী প্রচারনায় মাহি ও সমর্থকরা, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

বাধা দিয়ে লাভ নেই, নির্বাচনে অংশ নেবই: মাহি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT