চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেওয়াজের হ্যাটট্রিক, আফগানিস্তানকে গুঁড়িয়ে চ্যাম্পিয়ন পাকিস্তান

সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:28 পূর্বাহ্ন 08, সেপ্টেম্বর 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
পাকিস্তান ক্রিকেট দল জয় উদযাপন করছে, খেলা চলাকালীন. Channel i News - চ্যানেল আই নিউজ

৪ ওভারে এক মেডেনসহ ১৯ রানে ৫ উইকেট নেন মোহাম্মদ নেওয়াজ।

সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজের ফাইনালে পূঁজিটা খুব একটা বেশি ছিল না পাকিস্তানের। আফগানিস্তানের স্পিন সামলে ১৪১ রানের সংগ্রহ গড়েছিল দলটি। এরপর ম্যাচের পার্থক্যটা গড়ে দিলেন মোহাম্মদ নেওয়াজ। হ্যাটট্রিকসহ ৫ উইকেট শিকার করেছেন পাকিস্তান অফস্পিনার। তাতে আফগান ব্যাটিং ধসিয়ে বড় জয়ে সিরিজের শিরোপা জিতল পাকিস্তান।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে রোববার ফাইনালে আফগানদের ৭৫ রানে হারিয়েছে পাকিস্তান। টসে জিতে আগে ব্যাটে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেটে ১৪১ রান তোলে পাকিস্তান। জবাবে নেমে ১৫.৫ ওভারে গুটিয়ে যায় ৬৬ রানে ।

ষষ্ঠ ও অষ্টম ওভার মিলিয়ে হ্যাটট্রিক করেন মোহাম্মদ নেওয়াজ। ষষ্ঠ ওভারের পঞ্চম বলে দারবিশ রাসুলিকে ফেরান, পরের বলে আউট করেন আজমতউল্লাহ ওমরজাইকে। এরপর অষ্টম ওভারের প্রথম বলে ইব্রাহিম জাদরানকে ফিরিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন। অষ্টম ওভারে চতুর্থ বলে কারিম জানাতকে চতুর্থ শিকার বানানোর পর রাশিদ খানকে পঞ্চম শিকার বানান নেওয়াজ।

টি-টুয়েন্টিতে পাকিস্তানের তৃতীয় ক্রিকেটার হিসেবে হ্যাটট্রিক করেন নেওয়াজ। চার ওভারে এক মেডেনসহ ১৯ রানে ৫ উইকেট নেন পাকিস্তান অলরাউন্ডার। এর আগে ব্যাট হাতে ২ ছক্কায় ২১ বলে ২৫ রান করেন। অলরাউন্ড নৈপুন্যে ম্যাচসেরার পুরস্কারও জিতেছেন।

নেওয়াজের ক্যারিয়ারসেরা বোলিংও এটি। এর আগে ৫ রানে ৩ উইকেট ছিল তার ক্যারিয়ারসেরা।

রানতাড়ায় আফগানদের হয়ে সর্বোচ্চ ১৭ রান করেন রশিদ খান। ১৩ রান করেন সেদিকউল্লাহ অটল। বাকিদের কেউ ৯ রানের বেশি করতে পারেননি। ৯ রান করেন ইব্রাহিম জাদরান।

নেওয়াজের ফাইফারের দিনে আবরার আহমেদ ও সুফিয়ান মুকিম ২টি করে উইকেট নেন।

এর আগে পাকিস্তান ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ২৭ রান করেন ফখর জামান। নেওয়াজ ২৫, সালমান আঘা ২৪ এবং সাইম আইয়ুব ১৭ রান করেন। ফাহিম আশরাফ ও হাসান নাওয়াজ ১৫ রান করে করেন।

আফগান স্পিনার রশিদ খান তিন উইকেট নেন। নূর আহমেদ ও ফজলহক ফারুকি নেন দুটি করে উইকেট।

Tags: আফগানিস্তানআরব আমিরাতনেওয়াজপাকিস্তানরশিদ খানলিড স্পোর্টসহ্যাটট্রিক
Previous Post

বাংলাদেশকে ৬ উইকেটে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ইংল্যান্ড

Next Post

ইউএস ওপেনে চ্যাম্পিয়ন আলকারাজ, র‌্যাঙ্কিংয়েও সেরা

Next Post
আলকারাজ ইউএস ওপেন চ্যাম্পিয়ন, র‌্যাঙ্কিংয়ে সেরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউএস ওপেনে চ্যাম্পিয়ন আলকারাজ, র‌্যাঙ্কিংয়েও সেরা

এশিয়া কাপ হকিতে ভারত চ্যাম্পিয়ন, বিশ্বকাপ নিশ্চিত. Channel i News - চ্যানেল আই নিউজ

এশিয়া কাপ হকিতে চ্যাম্পিয়ন ভারত, নিশ্চিত হল বিশ্বকাপ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT