চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানকে ২৮২ রানে আটকালো আফগানরা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:10 অপরাহ্ন 23, অক্টোবর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
আফগানিস্তানের ক্রিকেটার ব্যাটিং করছে, পাকিস্তানের বোলার প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপের শুরুটা দারুণ হয়েছিল পাকিস্তানের।  প্রথম দুই ম্যাচে বড় জয়ে পেয়েছিল নেদারল্যান্ডস ও শ্রীলঙ্কার বিপক্ষে। এরপরই ছন্দপতন। টানা দুই ম্যাচে হেরেছে ভারত ও অস্ট্রেলিয়ার বিপক্ষে। নিজেদের পঞ্চম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে চাপে পড়লেও শেষের দিকে ইফতিখার ঝড়ে চ্যালেঞ্জিং সংগ্রহ পেয়েছে তারা। রশিদ-নুরদের সামলে আফগানদের ২৮৩ রানের লক্ষ্য দিয়েছে পাকিস্তান। 

চেন্নাইয়ের এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটের সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। আবদুল্লাহ শফিক ও বাবরের ফিফটিতে নির্ধারিত ওভার শেষে ৭ উইকেটে ২৮২ রানে থেমেছে পাকিস্তান।

শুরুটা ভালোই পেয়েছিল পাকিস্তান। দুই ওপেনার আবদুল্লাহ শফিক ও ইমাম উল হক তুলেছেন ৫৬ রান। ১১তম ওভারের প্রথম বলে ইমামকে ফেরান আজমতউল্লাহ ওমরজাই। ২২ বলে ১৭ রান করেন এই ওপেনার। ২২.৩ ওভারে শফিককে ফেরান নুর আহমেদ। ৭৫ বলে ৫৮ রান করেন শফিক।

এক ওভার পরেই ফের আঘাত হানেন নুর। ফেরান ইনফর্ম ব্যাটার মোহাম্মদ রিজওয়ানকে। ১০ বলে ৮ রান করেন রিজওয়ান। ১২০ রানে তিন ব্যাটারকে হারিয়ে রান তোলার গতি কমে যায় পাকিস্তানের। ৩৪তম ওভারের শেষ বলে ৩৪ বলে ২৫ রান করা সৌদ শাকিলকে ফেরান মোহম্মদ নবী।

এক প্রান্ত আগলে রাখা বাবর আজমকে নিজের তৃতীয় শিকার বানান নুর। ৪১তম ওভারের পঞ্চম বলে দলীয় ২০৬ রানে নবীর হাতে ক্যাচ দিয়ে ফিরে যান বাবর। ৯২ বলে ৭৪ রান তোলেন পাকিস্তান অধিনায়ক।

ষষ্ঠ উইকেট জুটিতে শাদাব খানকে সঙ্গী করে ব্যাটে ঝড় তোলেন ইফতিখার আহমেদ। চার-ছক্কার ফুলঝুরিতে এই জুটিতে সংগ্রহ করেন ৭৩ রান। ইনিংস শেষের চারবল বাকী থাকতে নাভিন উল হকের শিকার হন ইফতিখার। চারটি ছক্কা ও দুটি চারে ২৭ বলে ৪০  রানে ফেরেন এই অলরাউন্ডার।

এরপর ইনিংসের শেষ বলে লংঅনে উড়িয়ে মারতে গিয়ে নবীর হাতে ক্যাচ দেন শাদাব। ৩৮ বলে ৪০ রান করেন তিনি। শাহিন তিন বলে ৩ রানে অপরাজিত ছিলেন।

আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নিয়েছেন নুর আহমেদ। নাভিন উল হক নেন দুটি। এছাড়া মোহাম্মদ নবী ও আজমতুল্লাহ ওমরজাই নেন একটি করে উইকেট।

Tags: আফগানিস্তানইফতিখারওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডনুরপাকিস্তানবাবরলিড স্পোর্টসশফিক
Previous Post

মারা গেছেন ভারতের কিংবদন্তি স্পিনার বিষেণ সিং বেদি

Next Post

বিলিয়নিয়রদের ন্যূনতম কর দেওয়া উচিত

Next Post
ব্যক্তির হাতে টাকা ধরানো, অর্থনৈতিক বিষয়, অর্থনীতি, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

বিলিয়নিয়রদের ন্যূনতম কর দেওয়া উচিত

বাবার পাসবুক দেখছেন একজন পুরুষ, যা তাকে কোটিপতি করে তুলেছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

মৃত বাবার পাসবুক পেয়ে রাতারাতি কোটিপতি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT