চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তান-আফগান যুদ্ধবিরতি আলোচনা অনিশ্চিত: ইসলামাবাদ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:55 পূর্বাহ্ন 08, নভেম্বর 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
আর্মড সৈন্যরা যুদ্ধবিরতি আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আফগানিস্তান-পাকিস্তান সীমান্তের স্পিন বোল্ডাক, কান্দাহার প্রদেশ

সীমান্ত সংঘর্ষে একে অপরকে দায়ী করার পর পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে চলমান যুদ্ধবিরতি আলোচনা অনিশ্চয়তার মুখে পড়েছে। ইসলামাবাদ জানিয়েছে, মধ্যস্থতাকারীদের প্রচেষ্টা সত্ত্বেও শান্তি আলোচনার অগ্রগতি থমকে গেছে।

শনিবার (৮ নভেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, শুক্রবার পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার আলোচনার সর্বশেষ অবস্থা প্রকাশ করেন। এর আগে এক আফগান কর্মকর্তা দাবি করেন, যৌথ আলোচনার মাঝেই সীমান্তে পাকিস্তান ও আফগান বাহিনীর সংঘর্ষে চারজন আফগান বেসামরিক নাগরিক নিহত ও পাঁচজন আহত হয়েছেন।

কাবুল থেকে পাকিস্তানের দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য আসেনি।

তুরস্ক ও কাতারের মধ্যস্থতার ভূমিকাকে ধন্যবাদ জানিয়ে এক বিবৃতিতে আতাউল্লাহ তারার বলেন, আফগান তালেবান ২০২১ সালের দোহা শান্তি চুক্তির অধীনে সন্ত্রাসবাদ দমনের প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হয়েছে। তিনি বলেন, পাকিস্তান এমন কোনো পদক্ষেপকে সমর্থন করবে না, যা আফগান জনগণ বা প্রতিবেশী দেশগুলোর স্বার্থবিরোধী।

পাকিস্তানের পক্ষ থেকে আরও জানানো হয়, ইসলামাবাদ শান্তি ও সদিচ্ছা বজায় রাখতে চায়, তবে দেশের জনগণ ও সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে আফগানিস্তানের স্পিন বোলদাকের তথ্য ও সংস্কৃতি বিভাগের প্রধান আলী মোহাম্মদ হকমাল গুলি চালানোর জন্য পাকিস্তানকে দায়ী করেছেন। তবে তিনি বলেন, ইস্তাম্বুলে শান্তি আলোচনার মধ্যে আফগান বাহিনী কোনো পাল্টা প্রতিক্রিয়া জানায়নি।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি দাবি করেছেন, গুলি চালানোর উদ্যোগ আফগান বাহিনীর দিক থেকেই এসেছে। পাকিস্তান চলমান সংলাপে প্রতিশ্রুতিবদ্ধ এবং আফগান কর্তৃপক্ষের কাছ থেকেও একই মনোভাব প্রত্যাশা করে বলেও তিনি জানান।

মন্ত্রণালয় আরও জানায়, যুদ্ধবিরতি এখনও আনুষ্ঠানিকভাবে বহাল রয়েছে।

বর্তমানে আলোচনায় পাকিস্তানের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আসিম মালিক। অপরদিকে আফগান পক্ষের নেতৃত্বে আছেন জেনারেল ইন্টেলিজেন্স প্রধান আব্দুল হক ওয়াসিক। পাকিস্তান জানিয়েছে, তারা সীমান্তে সন্ত্রাসবাদ বন্ধ করার একক লক্ষ্য নিয়েই মধ্যস্থতাকারীদের কাছে তাদের দাবি উপস্থাপন করেছে।

টানাপোড়েনের পটভূমি

ইসলামাবাদ দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে, আফগানিস্তান সশস্ত্র গোষ্ঠী—বিশেষ করে তেহরিক-ই-তালেবান পাকিস্তানকে (টিটিপি) আশ্রয় দিচ্ছে, যারা নিয়মিতভাবে পাকিস্তানে হামলা চালায়। তবে আফগান তালেবান সরকার এই অভিযোগ অস্বীকার করে আসছে।

২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পর বহু টিটিপি নেতা ও যোদ্ধা আফগান মাটিতে আশ্রয় নিয়েছে বলে ধারণা করা হয়। ফলে দুই দেশের সম্পর্কে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে।

গত সপ্তাহে তুরস্ক জানায়, শান্তি বজায় রাখতে এবং লঙ্ঘনের দায় নির্ধারণে উভয় পক্ষ একটি পর্যবেক্ষণ ও যাচাইকরণ ব্যবস্থা প্রতিষ্ঠায় সম্মত হয়েছে।

জাতিসংঘের তথ্যমতে, ৯ অক্টোবর থেকে শুরু হওয়া সংঘর্ষে আফগান সীমান্ত অঞ্চলে অন্তত ৫০ জন বেসামরিক নাগরিক নিহত এবং ৪৪৭ জন আহত হয়েছেন। কাবুলে বিস্ফোরণে আরও ৫ জন নিহত হয়েছে। যার দায় পাকিস্তানের ওপর দিয়েছে তালেবান সরকার।

অন্যদিকে পাকিস্তানি সেনাবাহিনী জানিয়েছে, তাদের ২৩ জন সেনা নিহত ও ২৯ জন আহত হয়েছেন। তবে কোনো বেসামরিক হতাহতের তথ্য দেয়নি।

Tags: কাতারপাকিস্তান-আফগানিস্তান সংঘর্ষযুদ্ধবিরতি আলোচনা
Previous Post

ইসরায়েলের অবরোধে ত্রাণ প্রবেশে ধীরগতি, এখনও গাজায় মানবিক সংকট: জাতিসংঘ

Next Post

৪৪ বর্ষী ধোনিকে এখনও দেখা যাবে আইপিএলে

Next Post
৪৪ বছর বয়সী ধোনি আইপিএলে খেলছেন, মাঠে উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

৪৪ বর্ষী ধোনিকে এখনও দেখা যাবে আইপিএলে

বিশ্ববাজারে স্বর্ণের দাম বৃদ্ধির সম্ভাবনা, স্বর্ণের গহনা ও বারের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২৬ সালে আকাশছোঁয়া হতে পারে স্বর্ণের দাম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT