চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উইলিয়ামসন বলছেন, এটাই সৌন্দর্য

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:50 অপরাহ্ন 07, জুন 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
উইলিয়ামসন এক সংবাদ সম্মেলনে হাসিমুখে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানকে হারিয়ে চমক দেখিয়েছে টি-টুয়েন্টি বিশ্বকাপের সহ-আয়োজক ও আইসিসির সহযোগী দেশ যুক্তরাষ্ট্র। আগের ম্যাচে কানাডার বিপক্ষে জয়, পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে স্বাগতিক দেশটি। টি-টুয়েন্টি ক্রিকেটের বড় মঞ্চে নিজেদের দিনে জ্বলে উঠতে পারে যেকোনো দল, ফলটা যেতে পারে যেকারও পক্ষেই। সেটাই ক্রিকেটের সৌন্দর্য, বলছেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন।

গায়ানায় শনিবার ভোরে শুরু হবে রশিদ খানের দলের সঙ্গে উইলিয়ামসনের দলের মাঠের লড়াই। বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় শুরু ম্যাচ। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে উইলিয়ামসনের দিকে প্রশ্ন আসে, পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের ম্যাচটি তিনি কেমন উপভোগ করেছেন।

৩৩ বর্ষী উইলিয়ামসন বলেছেন, ‘এই ধরনের টুর্নামেন্টে খেলার অভিজ্ঞতা দলগুলোকে ভালোভাবেই উপকৃত করবে। টুর্নামেন্টের সময় যেকোনো কিছু ঘটতে পারে, আর এটাই খেলাটির সৌন্দর্য। তবে এটা ক্রিকেটের উন্নতির জন্য দারুণ কিছু বটে।’

গ্র‌্যান্ড প্রেইরি স্টেডিয়ামে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের বিপক্ষে জয় পায়নি পাকিস্তান। আগে ব্যাট করে ৭ উইকেটে ১৫৯ রান তোলে বাবরের দল। জবাবে নেমে শ্বাসরুদ্ধকর লড়াইয়ে ৩ উইকেটে ১৫৯ রান ছুঁয়ে ফেলে যুক্তরাষ্ট্র। টাই হওয়ায় খেলা গড়ায় সুপার ওভারে। সেখানে আগে ব্যাট করে ১ উইকেটে ১৮ রানের সংগ্রহ পায় যুক্তরাষ্ট্র। পাকিস্তান ১ উইকেটে ১৩ রানে থামে।

পাকিস্তান-যুক্তরাষ্ট্রের ম্যাচ প্রসঙ্গে কিউইদের টপঅর্ডার ব্যাটার বলছেন, ‘দুর্দান্ত একটা ক্রিকেট ম্যাচ ছিল। টেস্ট খেলুড়ে দেশগুলোর বিপক্ষে খেলার অভিজ্ঞতা থাকুক বা না থাকুক, এসব টুর্নামেন্টে সবদলেই প্রতিভাবান খেলোয়াড় থাকে। ওইদিন আপনি কেমন খেলেন, ফল নির্ভর করে তার উপর।’

Tags: আফগানিস্তান২৪উইলিয়ামসনটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪নিউজিল্যান্ড২৪পাকিস্তান২৪যুক্তরাষ্ট্রলিড স্পোর্টস
Previous Post

আগামীকাল শুরু হচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ অভিযান

Next Post

নির্ঝরের উদ্যোগ, ৫৪ শিল্পীর কণ্ঠে আসছে ৬৩টি মৌলিক গান

Next Post
নির্ঝরের উদ্যোগের গানে ৫৪ শিল্পীর কণ্ঠের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্ঝরের উদ্যোগ, ৫৪ শিল্পীর কণ্ঠে আসছে ৬৩টি মৌলিক গান

বিক্ষোভকারীরা হাতে প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিতর্কের মাঝেই মুক্তির অনুমতি পেল 'হামারে বারাহ'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT