চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদকে নিয়ে ৫ দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী

আবুসালেহ ফাত্তাহ by আবুসালেহ ফাত্তাহ
1:10 অপরাহ্ন 05, ফেব্রুয়ারি 2023
in জনপদ, রাজশাহী
A A
চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদকে নিয়ে আলোকচিত্র প্রদর্শনীতে বক্তা ও দর্শক. Channel i News - চ্যানেল আই নিউজ

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহমেদের জীবন কর্ম নিয়ে ‘শাহাবুদ্দিন, দ্য পেইন্টার দ্য ফাইটার’ শিরোনামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পাঁচ দিনব্যাপী একক আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে।

শনিবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে রাবির চারুকলা অনুষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে এই আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়।

চারুকলা অনুষদের শিল্পাচার্য জয়নুল আবেদীন একাডেমিক ভবনে আলোকচিত্র শিল্পী ইফতেখার ওয়াহিদ ইফতি আয়োজিত এই আলোকচিত্র প্রদর্শনী চলবে বুধবার ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে। প্রদর্শনীতে চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদের জীবন কর্মের বিভিন্ন সময়ের অর্ধশত আলোকচিত্র দর্শনার্থীদের জন্য রাখা হয়েছে।

অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন তার বক্তব্যে বলেন, ‘আমি অত্যন্ত আনন্দিত যে এমন মাপের একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যক্তিকে রাজশাহী এনে সংবর্ধনা দিতে পারলাম।’

চিত্রশিল্পী বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহমেদ বলেন, ‘নবীন চিত্রশিল্পীদের ছবি আঁকা শেখার জন্য ভালো শিল্পী বাছাই করতে হবে। আর এ জন্য সাধনাও করতে হবে। অনেকে শিল্প নিয়ে সুন্দর কথা বলতে পারলেও ভালো কাজ করতে পারেনা। একেকজন একেক ক্ষেত্রে দক্ষ। এজন্য আমি যতবার শিল্পকর্ম নিয়ে বলতে যাচ্ছি, ততবারই পিছিয়ে যাচ্ছি, যেন আমি কিছুই জানি না। আমি মেঘনার তীরে বেড়ে ওঠা মানুষ। এজন্য আমার ছবির ব্যাকগ্রাউন্ড বা ছবিতে পানি পানি ভাব আছে, আর রক্তের ভাব আছে। কারণ না থাকলে তো যে কেউ মৃত।’

অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন রাবি উপাচার্য প্রফেসর ড. গোলাম সাব্বির সাত্তার। রাবির চারুকলা অনুষদের অধিকর্তা প্রফেসর ড. মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান ও সাবেক মন্ত্রীপরিষদ সচিব কবির বিন আনোয়ার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. হুমায়ন কবীর, সাবেক মন্ত্রী পরিষদ সচিব কবির বিন আনোয়ারের সহধর্মিণী তৌফিকা আনোয়ার।

আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইতিহাস সমিতির সভাপতি ও রাবির ইতিহাস বিভাগের অধ্যাপক ড. আবুল কাশেম ও আইএফআইসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক গিতাংক দেবদীপ দত্ত। ধন্যবাদ জ্ঞাপন করেন আইআরসি ও শিলালীপি’র ব্যবস্থাপনা পরিচালক জাহিদুল হাসান সুমন।

উদ্বোধন শেষে আলোকচিত্রগুলো ঘুরে দেখেন চিত্রশিল্পী বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহমেদ ও রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

Tags: চারুকলা অনুষদরাজশাহী বিশ্ববিদ্যালয়
Previous Post

উৎপাদন খরচ অনুযায়ী দাম দিলে গ্যাস-বিদ্যুৎ দেওয়া যাবে: প্রধানমন্ত্রী

Next Post

দুই ব্রিটিশ স্বেচ্ছাসেবীর মরদেহ ইউক্রেনে হস্তান্তর করছে রাশিয়া

Next Post
দুই ব্রিটিশ স্বেচ্ছাসেবীর মুখের ছবি, একজন পুরুষ, অন্যজন যুবক. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই ব্রিটিশ স্বেচ্ছাসেবীর মরদেহ ইউক্রেনে হস্তান্তর করছে রাশিয়া

সাংবাদিকদের মানববন্ধন ও ডিজিটাল নিরাপত্তা আইনের প্রতিবাদে মানববন্ধন. Channel i News - চ্যানেল আই নিউজ

ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা ও হয়রানির বিরুদ্ধে সাংবাদিকদের মানববন্ধন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT