চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খাগড়াছড়িতে বাঙালি যুবককে পিটিয়ে হত্যার জেরে সংঘর্ষ-বাজারে আগুন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:13 অপরাহ্ন 19, সেপ্টেম্বর 2024
in - টপ লিড নিউজ, খাগড়াছড়ি, জনপদ
A A
খাগড়াছড়িতে বাজারে অগ্নিকাণ্ডের ভয়াবহ দৃশ্য, আগুন ছড়িয়ে পড়ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

খাগড়াছড়ি সদরে চুরির অভিযোগে মো. মামুন (৩০) নামের এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় বিক্ষোভ চলাকালে পাহাড়ি ও বাঙালিদের মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়ার জেরে দীঘিনালার লারমা স্কয়ার এলাকায় বাজারে আগুন দেওয়া হয়েছে। এতে অর্ধশতাধিক দোকান পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে দু’পক্ষের বিরোধের জেরে এ ঘটনা ঘটে। এর আগে গতকাল বুধবার ভোরে খাগড়াছড়ি সদরে চুরির অভিযোগে মো. মামুন (৩০) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়।

বাঙালি সংগঠনগুলোর দাবি, পাহাড়িরা তাকে পিটিয়ে হত্যা করে।

জানা যায়, খাগড়াছড়িতে মো. মামুন নামে এক যুবককে পিটিয়ে হত্যার প্রতিবাদে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে দীঘিনালা কলেজ এলাকা থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ বের করে। বিক্ষোভটি লারমা স্কয়ার অতিক্রম করার সময় কিছু পাহাড়ি ছাত্রদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এতে উভয়পক্ষের অন্তত ৫ জন আহত হয়। তাদেরকে দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।

এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করে। একপর্যায়ে বিকেলে একদল উত্তেজিত জনতা লারমা স্কয়ার এলাকার বাজারে পাহাড়ি দোকানে আগুন দেয়। এতে ৫০টির বেশি দোকানপাট পুড়ে যায়। বর্তমানে এ ঘটনায় দীঘিনালায় উত্তেজনা বিরাজ করছে। তবে, সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা আইনশৃঙ্খলাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুল হক সংবাদমাধ্যমকে জানান, দুর্বৃত্তরা বাজারে আগুন দিয়েছে। আগুন নেভানোর কাজ চলছে।

খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান জানান, দীঘিনালা ও খাগড়াছড়ি সদরে সেনা-বিজিবি মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি স্থিতিশীল রাখতে সমন্বিত টহল জোরদার করা হয়েছে।

Tags: খাগড়াছড়িদোকানে আগুন
Previous Post

আবাহনীর কোচ হলেন সাফজয়ী মারুফুল

Next Post

আওয়ামী লীগের ফ্যাসিস্ট শাসন-গুম-খুনের বিচার করতে হবে: জোনায়েদ সাকি

Next Post
জোনায়েদ সাকি সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগের ফ্যাসিস্ট শাসন-গুম-খুনের বিচার করতে হবে: জোনায়েদ সাকি

ঢাবি ক্যাম্পাসে চ্যানেল আই অনলাইন লোগো দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাবিতে সব ধরনের রাজনীতি বন্ধের সিদ্ধান্ত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT