একের পর এক টাকার রেকর্ড গড়ছে ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স। যতই দিন যাচ্ছে রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ছে লোহার আটটি দান সিন্ধুক। এবারও চার মাস পর সিন্ধুক থেকে মানতের ১৯ বস্তা টাকা পাওয়া যায়। দিনভর গণনা শেষে টাকার পরিমাণ দাঁড়ায় সাড়ে পাঁচ কোটিরও বেশি।পাগলা মসজিদের দানবাক্সে আবারও রেকর্ড পরিমাণ টাকা।







