চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পদ্মা সেতু নিয়ে তাদের কণ্ঠে ‘আমরাও পারি’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:50 অপরাহ্ন 23, জুন 2022
in বিনোদন
A A
নারীরা পদ্মা সেতু নিয়ে গর্বিত, সুন্দর প্রকৃতি ও নদীর দৃশ্যের মাঝে. Channel i News - চ্যানেল আই নিউজ

শনিবার (২৫ জুন) উদ্বোধন হতে যাচ্ছে স্বপ্নের পদ্মা সেতু। যে সেতুর উদ্বোধন সামনে রেখে দুই প্রান্তের মানুষের উচ্ছ্বাস দেখার মতো। সেতু উদ্বোধন ঘিরে টেলিভিশনগুলো বিশেষ অনুষ্ঠান প্রচারের প্রস্তুতি নিয়েছে। তালিকায় যুক্ত হয়েছে বেশকিছু গান। তারমধ্যে অন্যতম একটি গান হলো ‘আমরাও পারি’।

জুলফিকার রাসেলের কথায় গানটির সুর ও সংগীত করেছেন ইবরার টিপু। বৃহস্পতিবার রাতে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে মোনার্ক মার্ট নিবেদিত পদ্মা সেতুর গানটি প্রকাশিত হয়েছে। টিপু ছাড়াও গানটিতে কণ্ঠ দিয়েছেন গুণী তিন শিল্পী। তারা হলেন রেজওয়ানা চৌধুরী বন্যা, সামিনা চৌধুরী ও ফাহমিদা নবী।

ফরিদুর রেজা সাগরের পরিকল্পনায় ‘আমরাও পারি’র দৃষ্টিনন্দন গান ভিডিওটি নির্মাণ করেছেন ইজাজ খান স্বপন। তিনি জানান, পদ্মা সেতুর উদ্বোধনকে সামনে রেখে ফরিদুর রেজা সাগরের পরিকল্পনায় সম্প্রতি পদ্মার পাড়েই হয়েছে গান ভিডিওটির শুটিং। নৃত্য, গানের সমন্বয়ে এতে অংশ নিয়েছেন বেশকিছু তরুণ শিল্পী ও নাচিয়ে।

গানটির কোরিওগ্রাফির দায়িত্বে ছিলেন আবু নাঈম ও সিনথিয়া ইয়াসমিন। গানটিতে আরও কণ্ঠ মিলিয়েছেন মোমিন, বাপ্পি, তারিক, শফিকুল, যায়ান, অবন্তি সিঁথি, তৃষা, সুস্মিতা, আনিসা ও মৌমিতা। গান ভিডিওর সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আজিম হোসেন।

এদিকে পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষ্যে শুক্রবার থেকে দুই দিনব্যাপী বিশেষ অনুষ্ঠান প্রচারের উদ্যোগ নিয়েছে চ্যানেল আই। যেখানে বিশেষ নাটক, সিনেমা ও অনুষ্ঠান প্রচারের পাশাপাশি উদ্বোধনের দিনব্যাপী থাকছে দেশের গান, পদ্মার গান এবং পদ্মা সেতুর উপর নির্মিত গান।

Tags: ইজাজ খান স্বপনগানদেশের গানপদ্মাপদ্মা সেতুপদ্মার গানপদ্মাসেতুফরিদুর রেজা সাগরফাহমিদা নবীরেজওয়ানা চৌধুরী বন্যালিড বিনোদনসামিনা চৌধুরী
Previous Post

মালয়েশিয়ার খেলোয়াড়রা আতঙ্কিত ছিল!

Next Post

শ্বশুর বাড়িতে বোরকা পরে হামলা, স্ত্রী-শাশুড়িসহ নিহত ৩

Next Post
শ্বশুর বাড়িতে বোরকা পরে হামলা, নিহত ৩, ছবি তোলা হয়েছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্বশুর বাড়িতে বোরকা পরে হামলা, স্ত্রী-শাশুড়িসহ নিহত ৩

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত এলাকা, ধ্বংসস্তূপ ও আহত ব্যক্তির ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

আফগানিস্তান: নেই খাবার কিংবা আশ্রয়, তবে আছে কলেরার ভয়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT