চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘পদ্মা আমার মা’

আদিত্য শাহীন by আদিত্য শাহীন
9:00 অপরাহ্ন 25, জুন 2022
in মতামত
A A
নদীর উপর দিয়ে যাওয়া একটি দীর্ঘ রেলওয়ে ব্রিজ. Channel i News - চ্যানেল আই নিউজ

আমি গত কয়েকদিন ‘পদ্মা’ শব্দের সঙ্গে প্রেম করছি। শব্দটির দ্যোতনায় মুগ্ধ হচ্ছি। আমাদের নদী প্রধান পদ্মা। এবার পদ্মা নামে সেতু হলো। নদী হাজার বড় হোক, সেতুর মতো নয়। পদ্মা নদী আমরা বানাইনি, কিন্তু পদ্মার সেরা অলংকার আমরা গড়েছি। পৃথিবীর অগণন মানুষের মুখে বহুদিন ধরেই উচ্চারিত‘পদ্মা’। পদ্মা সেতু।

নদীর নামের ভেতরে পুরুষবাচক স্ত্রীবাচক ব্যাপারটি আছে। যুক্তি ও ব্যাখ্যাও আছে। নদী বললে আমরা প্রথমে উচ্চারণ করি পদ্মা। নদী বলতে আমরা সবচেয়ে আগে পদ্মাকেই বুঝি। তারপর মেঘনা, যমুনা, শীতলক্ষা, ধলেশ্বরীসহ অগুণতি নদীর নাম আসে। আসে ব্রহ্মপুত্র, আড়িয়াল খাঁর নাম। নামেই এ দুটিজলধারা পুরুষবাচক। আমি পদ্মার শাখা গড়াই পাড়ের ছেলে। আমাদের গড়াইও নাকি নদী না নদ।পুরুষবাচক। নদী পণ্ডিতেরা এসব বলেন। এর সঙ্গে বিশেষজ্ঞ যুক্তিও আছে। ভূপেন হাজারিকা বলেছেন, ‘গঙ্গা আমার মা, পদ্মা আমার মা’। এক মায়ের দুই নাম। আমাদের মা পদ্মা।

পদ্মা নামটি কোথা থেকে এসেছে, খুঁজছি। প্রিয় অভিধানগুলো একটাও হাতের কাছে নেই। এর মধ্যেআরেকটি পংক্তি মাথায় খেলা করে গেল। “নদী তুমি কোথা হইতে আসিয়াছ?” জগদীশ চন্দ্র বসু’রঅব্যক্ত’র মধ্যে আছে এই জিজ্ঞাসা। তার পরের বাক্য “মহাদেবের জটা হইতে”। পদ্মা শব্দের উৎপত্তি খুঁজে পাই না। গুগল করে যা মেলে তা হলো, “[পদ্‌দাঁ, পোদুমা] (বিশেষ্য) ১ বাংলাদেশের নদীবিশেষ; পঙ্গানদীর নিম্নভাগের নাম যা বাংলাদেশে প্রবাহিত।” এইসব নানারকমের প্রচলিত ও বহুল চর্চিত তথ্য পাওয়া যায়। এর বাইরে কিছু পাওয়া যায় না। অনলাইনে নামের একটি লেখা পড়লাম। পদ্মার নামেরউৎপত্তিগত ইতিহাস তুলে দেয়া হয়েছে। “পদ্মা নদীর নামের উৎপত্তি হিন্দু দেবী লক্ষ্মীর নামানুসারে।লক্ষ্মীর আরেকটি নাম পদ্মা। পদ্ম ফুলের মাঝে প্রকাশিত বলেই লক্ষ্মী দেবীর হাতে পদ্মফুল লক্ষ্য করাযায়। দেবী লক্ষ্মীর অবতার হলো পদ্মা দেবী বা পদ্মাবতী। ইতিহাস বলছে বঙ্গদেশ মানে প্রাচীন বাংলাবৌদ্ধ ও হিন্দু অধ্যুষিত ছিল। হিন্দু- বৌদ্ধ শাসক বর্গের নামে যেমন গড়ে ওঠে শহর বন্দরের নাম তেমনি ভাবে দেব দেবীর নামে নামকরণ করা হয় নদীর। যেমন পদ্মা, মেঘনা, যমুনা প্রধান এই তিনটি নদী হিন্দুদের তিন দেবীর নামানুসারে রাখা হয়। মেঘনা নদীর নাম দেবী গঙ্গার নামানুসারে রাখা হয়েছে।মেঘনা হলো গঙ্গা দেবীর একটি অবতার।”

আমরা পদ্মা চিনি নদী হিসেবে। পদ্মা আমার মা হিসেবে। মাতৃসম জলধারা হিসেবে। এই নামটি মানুষের সৃজনশীলতার নিদর্শন হিসেবে আরেকবার সুপ্রতিষ্ঠিত হলো। সেতুটিও নামের বিশেষণে মায়ের গুরুত্বই বহন করবে।

পৃথিবীতে দুই ধরণের মানুষ আছে। একটি ধরণ নিজের দেশের একটি স্থাপনাকে ঘিরে আবেগ উচ্ছ্বাসেতা জীবনের সঙ্গে মেলাতে পারে, আরেকটা শ্রেণি পারে না। উন্নত বিশ্বের মানুষ বিশাল বিশাল অবকাঠামো দেখে মোটেই আবেগ সিক্ত হয় না। তারা মনে করে সবই তাদের অধিকার। রাষ্ট্র ও সরকার তার দায়িত্ব পালন করে যায়। জনসাধারণ অধিকার হিসেবে তা ভোগ করে যায়। নিয়ম মেনে ভোগ করে।আমাদের ক্ষেত্রে ভিন্ন। আমরা সবকিছুকেই আগে নিজের করতে চাই। নিজের আবেগ দিয়ে ছুঁয়ে দেখতে চাই। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তাকে নিজের করে দেখতে তাই।

টেলিভিশনে দেখছি প্রধানমন্ত্রীর সঙ্গে অগণন মানুষ পদ্মা সেতুর বুকের ওপর গিয়ে হাঁটছেন। পদ্মা নদী তাদের হাতে ধরা দিচ্ছে। পদ্মাকে তারা মা হিসেবেই অনুভব করেছে, কীর্তিনাশা হিসেবে নয়। মানুষ বস্তুগত ভাবে কী পেল, সেটি বড় কথা নয়, পদ্মা নতুন পোশাকে, অলংকারে তাকে শোভিত করলো সেটি অনেক বড়।

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Tags: পদ্মা সেতু
Previous Post

পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে মনোজ্ঞ ফ্লাইপাস্ট

Next Post

পদ্মা সেতু সমাপ্ত: এখন প্রয়োজন আরিচা-নগরবাড়ীর সেতু

Next Post
নৌকা ও জাহাজের মাঝে নদীতে অবকাঠামো নির্মাণের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

পদ্মা সেতু সমাপ্ত: এখন প্রয়োজন আরিচা-নগরবাড়ীর সেতু

পদ্মা সেতুতে লাখো মানুষ পায়ে হেঁটে যান চলাচল করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পায়ে হেঁটে পদ্মা সেতুতে লাখো মানুষ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT