চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তারা কয়েকদিন পরে বলবে পদ্মা সেতু জিয়াউর রহমানের স্বপ্ন ছিল: ওবাদুল কাদের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:57 অপরাহ্ন 06, জুন 2022
in - সেমি লিড, রাজনীতি
A A
নেতা কাদের সংবাদে বক্তৃতা দিচ্ছেন, পেছনে ফুলের সাজানো ব্যাকড্রপ. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি নেতারা ইদানীং অনেক দিবাস্বপ্ন দেখা শুরু করেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন: বিএনপি নেতারা যা বলছেন তাতে মনে হয় কয়েকদিন পরে বলবেন পদ্মা সেতু জিয়াউর রহমানের স্বপ্ন ছিল।

সকালে নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে  এ মন্তব্য করেন তিনি।

পদ্মা সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করেছিলেন খালেদা জিয়া’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, বিএনপি মহাসচিব স্বপ্নে দেখেই এমন কাল্পনিক বক্তব্য দিয়েছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি নেতারা ইদানীং এমন অনেক দিবাস্বপ্ন দেখছেন, এটিও সেই দিবা স্বপ্নেরই অংশ।

তিনি বলেন, মিথ্যাচার বিএনপির ধর্ম এটা সবাই জানে। তবে দিনে দুপুরে নির্জলা মিথ্যাচারের একটি নতুন রেকর্ড। পদ্মা সেতুর ভিত্তি প্রস্তর নিয়ে ফখরুল সাহেবের এ বক্তব্য বছরের সেরা আবিষ্কার।

মাওয়া ও পদ্মার অপর প্রন্তে ভিত্তি প্রস্তর উদ্বোধন করেছেন বেগম জিয়া’ মির্জা ফখরুলের এমন বক্তব্য প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ফখরুল সাহেব কবে, কখন এ ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন? নব আবিস্কৃত সেই ভিত্তি প্রস্তরের ছবি দেখতে চাই।

ওবায়দুল কাদের বলেন, প্রকৃতপক্ষে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাই ২০০১ সালের ৪ জুলাই পদ্মা সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করেন, যা ইতিহাসের অংশ। তখনকার গণমাধ্যমে খবর প্রকাশিত এবং এই সেতুর ভিত্তিপ্রস্তরের ছবিও পত্র-পত্রিকায় প্রকাশিত হয়, যা এখনও সংগৃহিত আছে।

বিএনপি নিজেরা তো কিছুই করেইনি এখন দেশের উন্নয়নে তাদের গাত্রদাহ হয় দাবি করে ওবায়দুল কাদের বলেন, পদ্মা সেতুকে ঘিরে তাদের নানান অপপ্রচারের সাথে এখন যুক্ত হল বেগম জিয়ার ভিত্তিপ্রস্তর উদ্বোধনের রূপকথার গল্প। এ গল্প সত্যের অপলাপ ছাড়া আর কিছু নয়।

Tags: পদ্মা সেতুবিএনপিমাওয়া
Previous Post

আইসিসির মে মাসের সেরার দৌড়ে মুশফিক

Next Post

ইহসানুল করিম ইমকাবিডি’র সভাপতি ও জাহিদ নেওয়াজ খান সাধারণ সম্পাদক পুনর্নির্বাচিত

Next Post
বাংলাদেশের ঢাকা ক্লাবে এএফসিসি ও কু সংযোগ ২০২২ এর আনুষ্ঠানিক ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

ইহসানুল করিম ইমকাবিডি’র সভাপতি ও জাহিদ নেওয়াজ খান সাধারণ সম্পাদক পুনর্নির্বাচিত

হাজী সেলিমের ছবি, বাংলাদেশি রাজনীতিবিদ, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

হাজী সেলিমকে জামিন দেননি চেম্বার আদালত, পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT