চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পদ্মা সেতু যতদিন থাকবে, শেখ হাসিনার নাম ততদিন উচ্চারিত হবে: কাদের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:13 পূর্বাহ্ন 25, জুন 2022
in - সেমি লিড, বাংলাদেশ
A A
শেখ হাসিনা সম্পর্কে বক্তৃতা দিচ্ছেন একজন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

‘যতদিন এই পদ্মা সেতু থাকবে, ততদিন শেখ হাসিনা নামটি অহংকারের সঙ্গে উচ্চারিত হবে’ বলে মন্তব্য করেছেনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের শুরুতে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন: বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মুখের দিকে চেয়ে পদ্মা পাড়ের মানুষ তাদের ফসলি জমি পৈত্রিক সম্পত্তি ত্যাগ করেছিল- উৎসর্গ করেছিল আমি তাদের কাছে আজ কৃতজ্ঞতা প্রকাশ করছি।

পদ্মা সেতু নির্মাণের পুরো কৃতিত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনার জানিয়ে তিনি বলেন: নিজস্ব অর্থায়নে যখন পদ্মা সেতু হয়েছে, তখন এই সেতু নির্মাণে কারও কোন কৃতিত্ব নেই; একজন সকল কৃতিত্ব, তিনি হচ্ছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।

পদ্মা সেতুর নামকরণ প্রসঙ্গে তিনি বলেন: কেন তার (শেখ হাসিনা) পদ্মা সেতুর সঙ্গে তার নাম থাকবে না! এই দাবি ছিল সারাদেশে। কিন্তু বঙ্গবন্ধুকন্যা এই দাবি গ্রহণ করেননি। তিনি বলেছেন এই পদ্মা সেতুর জন্য আমি এত অপমানিত, জাতি হিসাবে অপমানিত, সেখানে আমার নাম আমার পরিবারের কারো নাম থাকবে না।

পদ্মা সেতু যতদিন থাকবে শেখ হাসিনার নাম ততদিন থাকবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন: আমি এখান থেকে এতোটুকু শান্ত্বনা নিয়ে যাচ্ছি যে, আপনার নাম (শেখ হাসিনার) পদ্মা সেতুর হৃদয়ে লেখা হয়ে গেছে। যতদিন এই পদ্মাসেতু থাকবে ততদিন আপনার নামটি অহংকারের সঙ্গে উচ্চারিত হবে।

Tags: Obaidul QuaderPadma BridgePrime MinisterSheikh Hasinaওবায়দুল কাদেরপদ্মা সেতুপদ্মার খবরপদ্মাসেতুপ্রধানমন্ত্রীশেখ হাসিনা
Previous Post

স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনে ওয়াশিংটনে আনন্দোৎসব

Next Post

পুরো জাতিকে অপমানের প্রতিশোধ পদ্মা সেতু: প্রধানমন্ত্রী

Next Post
প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধন অনুষ্ঠানে ভাষণ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পুরো জাতিকে অপমানের প্রতিশোধ পদ্মা সেতু: প্রধানমন্ত্রী

শাহরুখ খানসহ বলিউডের বিভিন্ন তারকার ছবি সংগ্রহ. Channel i News - চ্যানেল আই নিউজ

বলিউডে শাহরুখের ৩০ বছর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT