চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পদ্মা সেতু বাংলাদেশকে আত্মবিশ্বাসী করেছে: শেখ পরশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:14 অপরাহ্ন 16, জুন 2022
in - সেমি লিড, বাংলাদেশ
A A
বাংলাদেশ আওয়ামী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত, বক্তারা বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ বলেছেন, পদ্মা সেতু নির্মাণের মধ্য দিয়ে বাংলাদেশ রাষ্ট্র হিসেবে অনেক বেশি আত্মবিশ্বাসী হয়েছে।

এ আত্মবিশ্বাস অর্জন সম্ভব হয়েছে শুধু মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার সুদূরপ্রসারী নেতৃত্বের কারণে। তার নেতৃত্বের গুণে বাংলাদেশ আজ একটি শক্ত অর্থনৈতিক ভিত্তির উপরে দাঁড়িয়ে আছে যা সরকারকে সাহস যুগিয়েছিল নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের সিদ্ধান্ত নিতে। তবে এ কাজটি খুব সহজ ছিল না। এটি করতে মাননীয় প্রধানমন্ত্রীকে অনেক চ্যালেঞ্জ গ্রহণ করতে হয়েছে এবং পরিশেষে তিনি সব চ্যালেঞ্জ মোকাবিলা করেই পদ্মা সেতু নির্মাণ করেছেন।

আগামী ২৫ জুন, পদ্মা সেতুর শুভ উদ্বোধন উপলক্ষে আয়োজিত জনসভা সফল করার লক্ষ্যে আজ ১৬ জুন  বৃহস্পতিবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) অডিটোরিয়ামে বাংলাদেশ আওয়ামী যুবলীগের উদ্যোগে দক্ষিণবঙ্গের ২২টি জেলার প্রতিনিধিদের নিয়ে প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ এ কথা বলেন।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি। সঞ্চালনা করেন-যুবলীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিল।

যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ পদ্মা সেতুর অর্থনৈতিক গুরুত্ব ও ভূমিকার কথা উল্লেখ করে বলেন-ক্ষমতার বিকেন্দ্রীকরণে এই সেতু একটা মাইলফলক হিসাবে ভূমিকা রাখবে। গ্রামের মানুষকে জীবিকা, শিক্ষা ও স্বাস্থ্য সেবার জন্য শহরে দৌড়াতে হবে না। নিজ জেলা থেকেই শহরের সকল সুযোগ সুবিধা ভোগ করতে পারবে। উন্নতমানের বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, শিল্প, কল-কারখানা ও কর্মক্ষেত্র তৈরি হবে। খুব শীঘ্রই, স্বাভাবিকভাবে আপনার জেলার পৌরসভা মেগা শহরে রূপান্তরিত হবে। এই সেতু নির্মাণের ফলে দেশের প্রায় এক-তৃতীয়াংশ নদীবেষ্টিত ভূখণ্ড সরাসরি রাজধানীর সঙ্গে সংযুক্ত হয়েছে। পদ্মা সেতু যেমন দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের প্রায় ৫ কোটি মানুষের জীবনে অর্থনৈতিক সুবাতাস বয়ে আনবে, তেমনই কমপক্ষে এক দশমিক পাঁচ শতাংশ জাতীয় আয় বৃদ্ধিও নিশ্চিত করবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। ফলে, লাভবান হবে পুরো দেশের মানুষ। প্রসার হবে ব্যবসা-বাণিজ্য ও পর্যটনের। ভবিষ্যতের বাংলাদেশ নির্মাণে এই সেতুর প্রভাব হবে অপরিসীম।

মোটকথা, যোগাযোগের ক্ষেত্রে পদ্মা সেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পদ্মা সেতু উন্মুক্ত হওয়ার সাথে সাথে ঢাকার সঙ্গে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলার যোগাযোগ অত্যন্ত সহজতর হবে। সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পদ্মা সেতু আজকে বাংলাদেশের একটি বাস্তবতা। এটি শুধু বাংলাদেশের জন্যই গর্বের বিষয় নয়, এটি পৃথিবীর অন্যান্য দেশের জন্য একটি শিক্ষণীয় উন্নয়ন প্রকল্প হয়ে থাকবে।

তিনি পদ্মা সেতুতে বিশ্ব ব্যাংকের ভূমিকার কথা তুলে ধরে বলেন-আপনারা জানেন একসময় বিশ্ব ব্যাংক এ প্রকল্পে অর্থায়ণের সিদ্ধান্ত গ্রহণ করেছিল। সব পকিল্পনা যখন চূড়ান্ত পর্যায়ে এবং পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু হবে-এমন সময় কল্পিত দুর্নীতির অভিযোগে বিশ্বব্যাংক পদ্মা সেতুতে অর্থায়ণের সিদ্ধান্ত বাতিল করে। কোন সুস্পষ্ট অভিযোগ ছাড়া একটি ডায়রির পাতাকে কেন্দ্র করে বিশ্বব্যাংক সরকারের উচ্চ পদস্থ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনে। এ বিষয়ে ব্যবস্থা নেয়ার জন্য তারা সরকার এবং দুর্নীতি দমন কশিমনের ওপর চাপ সৃষ্টি করতে থাকে। কিন্তু শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার বিশ্বব্যাংকের এ চাপের কাছে নত স্বীকার করেনি। বরং মাননীয় প্রধানমন্ত্রী তখন দৃঢ়কণ্ঠে ঘোষণা করেছিলেন বিশ্বব্যাংক যদি দুর্নীতির সুস্পষ্ট প্রমাণাদী দাখিল করতে পারে তাহলে সে সমস্ত কর্মকর্তার বিরুদ্ধে তিনি ব্যবস্থা নেবেন। কিন্তু বিশ্বব্যাংক কখনোই তা প্রমাণ করতে পারেনি। সবচেয়ে হাস্যকর বিষয়, বিশ্বব্যাংকের যে কর্মকর্তা সেই সময় দুর্নীতি দমন কমিশন এবং সরকারের ওপরে পদ্মা সেতুতে দুর্নীতি হয়েছে মর্মে চাপ প্রয়োগ করেছিল সেই কর্মকর্তার বিরুদ্ধে এখন দুর্নীতির তদন্ত চলছে বিশ্বব্যাংকে। মাননীয় প্রধানমন্ত্রী সেদিন দীপ্ত কণ্ঠে ঘোষণা করেছিলেন যে বাংলাদেশে পদ্মা সেতু অবশ্যই নির্মিত হবে এবং সেটি নিজস্ব অর্থায়ণে। প্রধানমন্ত্রীর সেই দিনের কথাকে অনেকে উপহাস করেছিল। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী প্রমাণ করে দেখিয়েছেন যে, উদ্দেশ্য যদি সৎ হয় এবং দেশের প্রতি ভালোবাসা থাকে তাহলে যে কোনো অসম্ভবকে সম্ভব করা যায়। তার সেই ঘোষণা বর্তমানে বাস্তবে পরিণত হয়েছে পদ্মা সেতুর সমাপ্তির মধ্য দিয়ে।

তিনি যুবলীগের নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন-২০২৩ এর নির্বাচনকে সামনে রেখে আপনাদের ভূমিকা হবে পদ্মা সেতুর গুরুত্ব মানুষের মাঝে পৌঁছে দেওয়া। এর গুরত্ব আপনারা সভা-সমাবেশে বলবেন। এভাবে পদ্মা সেতুর গুরত্ব সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে। তিনি ২৫ জুনের জনসভাকে সফল করার লক্ষ্যে যুবলীগের স্বেচ্ছাসেবক টিম, ফ্রি মেডিকেল টিম, শৃঙ্খলা টিম, সার্বিক মনিটরিং টিম, প্রচার টিম, আপ্যায়ন টিম গঠন এবং উদ্বোধনী অনুষ্ঠান যেন কোন অপশক্তি নস্যাৎ করতে না পারে সে দিকে যুবলীগের নেতা-কর্মীদেরকে সতর্ক থাকার আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে মির্জা আজম এমপি বলেন-আগামী ২৫ জুন, স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত জনসভা সফল করার জন্য যুবলীগকেই প্রধান দায়িত্ব দেওয়া হয়েছে। এই কর্মসূচি সফল করার জন্য আমাদের ধারণার চেয়েও যুবলীগ বেশি গুরুত্ব দিয়েছে। আমরা প্রত্যাশা করি যুবলীগ সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই স্বপ্নের পদ্মা সেতুকে উদ্দেশ্য করে যারা দেশে-বিদেশে ষড়যন্ত্র করেছে তারা কিন্তু বাংলাদেশেরই মানুষ। তাদের ষড়যন্ত্র এখনও থেমে নেই। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে সতর্ক থাকতে বলেছেন। আমরা যদি সজাগ থাকি তাহলে কেউ কোন ধরণের নাশকতা করতে পারবে না। এই পদ্মা সেতু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসিকতার প্রতীক। কারণ বিশ্বব্যাংকের অর্থায়ণে পদ্মা সেতুর কাজ শুরু হওয়ার কথা ছিল কিন্তু মিথ্যা দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক পদ্মা সেতুর বিনিয়োগ থেকে সরে দাড়ায়। বঙ্গবন্ধুকন্যা ভেঙ্গে না পড়ে সাহসিকতার সাথে স্বপ্নের পদ্মা নির্মাণের ঘোষণা দেন এবং আজ সেই স্বপ্ন সত্যি হয়েছে। এই পদ্মা সেতু শুধু সক্ষমতার প্রতীক নয়, এটা ষড়যন্ত্রকারীদের মুখে বিশাল চপেটাঘাত।

যুবলীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিল বলেন-২৫ জুন বাঙালি জাতির অস্তিত্বের দিন। পদ্মা সেতুকে ঘিরে বিএনপি-জামাত বাংলাদেশকে আবার চোরের দেশ, ভিক্ষুকের দেশ, দুর্নীতিগ্রস্ত দেশ বানাতে চেয়েছিল। কিন্তু বঙ্গবন্ধুকন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনার দৃঢ় মনোবল আর আত্মবিশ্বাসের ফলে নিজেদের অর্থায়ণে পদ্মা সেতু নির্মাণ করে তার দাঁত ভাঙ্গা জবাব দিয়েছেন। পদ্মা সেতুর মাধ্যমে সারা বিশ্ব আজ বাংলাদেশকে মর্যাদার চোখে দেখছে। তিনি আরও বলেন-পদ্মা সেতু নিয়ে যে ভাবে অপপ্রচার, মিথ্যাচার, ষড়যন্ত্র আর গুজব রটানো হয়েছে বঙ্গবন্ধুকন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনা ছাড়া অন্য কেউ হলে বাংলাদেশ মুখ থুবড়ে পড়তো। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা তার সততা, দৃঢ়তা, আর আত্মবিশ্বাসের মাধ্যমে পদ্মা সেতুর কাজ শেষ করেছেন। বিশ্বে প্রমাণ করেছেন বাঙালি জাতি সততার জাতি, আত্মবিশ্বাসে বলিয়ান জাতি।

Tags: পদ্মা সেতুযুব লীগ চেয়ারম্যান
Previous Post

পদ্মা সেতু উদ্বোধন: নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা

Next Post

সাকিবের ফিফটি, ১০০ পেরিয়ে বাংলাদেশ

Next Post
বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসান ব্যাটিং করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সাকিবের ফিফটি, ১০০ পেরিয়ে বাংলাদেশ

বাংলাদেশের ক্রিকেটাররা ব্যাটিং করছে, একজন ব্যাটসম্যান দৌড়ে যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

৬ ব্যাটারের শূন্য, ১০৩ রানে অলআউট বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT