চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পদ্মাসেতু উদ্বোধনের উৎসবে ১০ লাখ লোক সমাগমের আশা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:22 অপরাহ্ন 02, জুন 2022
in - সেমি লিড, রাজনীতি
A A
পদ্মা সেতুর দুইপ্রান্তে ৪০ ফুট উঁচু বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতিকৃতি. Channel i News - চ্যানেল আই নিউজ

মাদারীপুরের শিবচরের কাঁঠাল বাড়িতেই হবে পদ্মাসেতু উদ্বোধনের উৎসব। এতে ১০ লাখের বেশি নেতাকর্মী ও সাধারণ মানুষের সমাগমের প্রত্যাশা করা হচ্ছে।

উদ্বোধনের দিন শরিয়তপুরের জাজিরা থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত কঠোর নিরাপত্তার পাশাপাশি সিসিটিভি ফুটেজের আওতায় থাকবে।

আজ বৃহস্পতিবার সকালে সমাবেশস্থল পরিদর্শন করেছে দলের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাছিমের নেতৃত্বে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল। সমাবেশস্থল ঘুরে সাংবাদিকদের এ সব তথ্য জানান তিনি।

বাহাউদ্দিন নাছিম বলেন, শরিয়তপুরের জাজিরা থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত অন্তত উদ্বোধনী অনুষ্ঠানে ১০ লাখ মানুষের বেশি সমাগম হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী উদ্যোগের কারণেই পদ্মাসেতু নির্মাণ সম্ভব হয়েছে। দক্ষিণাঞ্চলবাসীর দীর্ঘদিনের স্বপ্নপূরণ হতে যাচ্ছে। এই স্বপ্নপূরণে কোটি কোটি মানুষ অপেক্ষার প্রহর গুণছে। আগামী ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনের মধ্য দিয়ে অপেক্ষার পরিসমাপ্তি ঘটবে। উদ্বোধনের দিন সারা দেশের মানুষ উৎসবে অংশ নেবে। কেউ সমাবেশ স্থলে এসে, আবার কেউ টেলিভিশনের মাধ্যমে। আবার কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে উৎসবে মেতে উঠবে।

পদ্মা সেতু নিয়ে বিএনপির নানা মন্তব্যের কঠোর সমলোচনা করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, বিএনপি আন্দোলনের নামে যদি কোন সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়, তাহলে জনগণকে সাথে দিয়ে কঠোরভাবে মোকাবেলা করবে আওয়ামী লীগ।

নেতৃবৃন্দ পদ্মাসেতু উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

এসময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট আফজাল হোসেন, মির্জা আজম ও এস এম কামাল হোসেন, জাতীয় সংসদের চীফ হুইফ নূর-ই আলম চৌধুরী এমপি, পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম, শরিয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আনোয়ার হোসেন, জাজিরা উপজেলা চেয়ারম্যান মোবারক শিকদার প্রমুখ উপস্থিত ছিলেন।

Tags: AFM Bahauddin NasimAwami LeaguePadma Bridgeআ ফ ম বাহাউদ্দিন নাছিমআওয়ামী লীগপদ্মাসেতু
Previous Post

বিশ্বকাপের আগে আবুধাবিতে অনুশীলন করবে আর্জেন্টিনা

Next Post

বিএনপির শ্লোগানই প্রমাণ করে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জিয়া জড়িত: তথ্যমন্ত্রী

Next Post
তথ্যমন্ত্রী বিএনপির শ্লোগান ও জিয়া হত্যাকাণ্ডের সম্পর্ক ব্যাখ্যা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপির শ্লোগানই প্রমাণ করে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জিয়া জড়িত: তথ্যমন্ত্রী

বাংলাদেশ ক্রিকেট দলের সাকিব আল হাসান ও লিটন দাস মাঠে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

টেস্টের নেতৃত্বে ফিরলেন সাকিব, ডেপুটি লিটন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT