চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পদ্মা সেতুর নিরাপত্তায় সজাগ থাকতে হবে

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
6:58 অপরাহ্ন 27, জুন 2022
in সম্পাদকীয়
A A
পদ্মা সেতুর একটি অংশের দৃশ্য, নদীর উপর নির্মিত সেতু. Channel i News - চ্যানেল আই নিউজ

২৫ জুন বাংলাদেশের বৃহৎ ও লাখো মানুষের স্বপ্ন পদ্মা সেতু উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মাধ্যমে দেশের দক্ষিণবঙ্গের সঙ্গে যোগযোগের এক নতুন যুগ সূচিত হয়েছে। তবে তা সহজে হয়নি, দেশি-বিদেশি নানা ষড়যন্ত্র মোকাবেলা করে রাষ্ট্র প্রধান হিসেবে শেখ হাসিনার একক নেতৃত্বের এক অনন্য দৃষ্টান্ত।

কিন্তু উদ্বোধনের পর সাধারণ মানুষের আবেগ আতিশয্যকে প্রশ্রয় দিতে গিয়ে গতকাল কয়েকটি অনভিপ্রেত ঘটনা গঠেছে। এসব ঘটনা দেখে মনে হয়েছে, পদ্মা সেতু নিয়ে ষড়যন্ত্র এখনও অব্যাহত আছে। একটি ঘটনায় দেখা গেল এক ব্যক্তি পদ্মা সেতুতে গিয়ে রেলিংয়ের নাটবল্টু খুলে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিতে। তাকে পুলিশ গ্রেফতার করে পাচ্ছে চাঞ্চ্যলকর তথ্য পাওয়া যাচ্ছে। নিশ্চিত করেই বলা যায়, পদ্মা সেতু নিয়ে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে।

পদ্মা সেতু এলাকা এখন অনেকটা অস্বাভাবিক চেহারা নিলেও সরকার আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেছে। মোটর বাইক নিষিদ্ধ করে যানবাহন চলাচল স্বাভাবিক ও নিরাপত্তা নিশ্চিত করেছে।
এর মধ্যে হাইকোর্ট এক রায়ে বলেছেন, পদ্মা সেতু নিয়ে বিরোধিতাকারীদের খুঁজে বের করতে হবে। আজ সোমবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো.ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ মন্তব্য করেন।

পদ্মা সেতু নিয়ে দুর্নীতির মিথ্যা গল্প সৃষ্টির নেপথ্যে থেকে ষড়যন্ত্রে যুক্ত প্রকৃত অপরাধীদের খুঁজে বের করতে কমিশন গঠন প্রশ্নে স্বতঃপ্রণোদিত রুল শুনানির জন্য উঠলে আদালত এমন মন্তব্য করেন। একপর্যায়ে আদালত বলেন: পদ্মা সেতু জাতীয় সম্পদ, জাতীয় উন্নয়ন। আমাদের অহংকার। জাতীয় স্বার্থে পদ্মা সেতু। বিরোধিতাকারীরা উন্নয়নের বিরুদ্ধে। এ ধরনের জাতীয় স্বার্থ ও উন্নয়নের বিরুদ্ধে যাঁরা থাকেন, তাঁরা জাতির ও দেশের শত্রু। তাঁদের খুঁজে বের করতে হবে।’

এরপর আদালত আগামীকাল মঙ্গলবার প্রয়োজনীয় আদেশের জন্য দিন রেখেছেন। তার আগে আদালত অ্যাটর্নি জেনারেল, দুদক কৌঁসুলিসহ সংশ্লিষ্ট আইনজীবীর বক্তব্য শুনবেন বলে জানিয়েছেন। আদালতে রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন ও দুদকের পক্ষে আইনজীবী খুরশীদ আলম খান শুনানিতে ছিলেন। ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন গতকাল রোববার বিষয়টি উপস্থাপন করেন। তখন আদালত জানান: বিষয়টি সোমবার শুনানির জন্য কার্যতালিকায় আসবে। এর ধারাবাহিকতায় আজ বিষয়টি ওঠে।

২০১৭ সালের ১৪ ফেব্রুয়ারি ‘ইউনূসের ক্ষমা চাওয়ার আহ্বান, বিচার দাবি’ শিরোনামে একটি দৈনিকে প্রতিবেদন ছাপা হয়। এটিসহ কয়েকটি দৈনিকের প্রতিবেদন নজরে এলে ২০১৭ সালের ২০ ডিসেম্বর হাইকোর্ট স্বতঃপ্রণোদিত রুলসহ আদেশ দেন। রুলে পদ্মা সেতুর নিয়ে দুর্নীতির মিথ্যা গল্প সৃষ্টির নেপথ্যে থেকে ষড়যন্ত্রে যুক্ত প্রকৃত অপরাধীদের খুঁজে বের করতে কমিশন গঠন করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়। একই সঙ্গে দোষী ব্যক্তিদের কেন বিচারের মুখোমুখি করা হবে না, তা–ও জানতে চাওয়া হয় রুলে। মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক, যোগাযোগসচিব ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যানকে রুলের জবাব দিতে বলা হয়। এ প্রেক্ষাপটে কমিশন গঠন ও কী পদক্ষেপ নেওয়া হয়েছে, ৩০ দিনের মধ্যে এর অগ্রগতিও মন্ত্রিপরিষদ সচিবকে জানাতে বলা হয়।

আমরা মনে করি, স্বাধীনতার পর দেশের সবচেয়ে বড় অর্জন এই পদ্মা সেতু নির্মাণ। মহান মুক্তিযুদ্ধচলাকালে দেশি-বিদেশি নানা ষড়যন্ত্র হয়েছে বাঙালি জাতি ঐক্যবদ্ধ হয়ে তা প্রতিরোধ করেছে। এখন আবার একইভাবে পদ্মা সেতুর মত অর্জনকে ধরে রাখতে দেশি-বিদেশি শত্রুদের চিহ্নিত করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।

কেননা মুক্তিযুদ্ধের পর দেশি-বিদেশি ষড়যন্ত্র সঠিকভাবে প্রতিহত করা যায়নি বলে আমরা ৭৫’এর পর বহু বছর পিছিয়ে পড়েছিলাম। সেখান থেকে উঠে দাঁড়িয়েছে আজকের বাংলাদেশ। এবং আজকের বাংলাদেশ নিয়েও ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। এখনই এসব বিষয়ে সজাগ হওয়া দরকার বলে আমরা মনে করি।

Tags: গ্রেফতারনিরাপত্তাপদ্মা সেতুরুলষড়যন্ত্রসম্পাদকীয়হাইকোর্ট
Previous Post

বিশ্বজুড়ে দর্শকের মন জয় করছে ‘এলভিস’

Next Post

দুই ছেলের মা হতে চান আলিয়া!

Next Post
আলিয়া সুন্দর পোশাক পরা, জানালা থেকে আলো পড়ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই ছেলের মা হতে চান আলিয়া!

বিশাল সমুদ্রের উপর নির্মিত আধুনিক সেতু, আকাশের নিচে বিস্তৃত দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

পদ্মা সেতু: নকশা থেকে নির্মাণে নেপথ্যে কারা?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT