চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের সঙ্গে একই দিনে বাংলাদেশেও মুক্তি পাবে ‘পদাতিক’

১৫ আগস্ট দু-দেশে একসঙ্গে দেখা যাবে চঞ্চলের 'পদাতিক'

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:31 অপরাহ্ন 14, জুলাই 2024
in বিনোদন
A A
বুদ্ধিজীবী একজন মহিলার ছবি, চশমা পরা, ভাবনায় মনোযোগী. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতীয় চলচ্চিত্র নির্মাতা মৃণাল সেনের জন্মশতবার্ষিকী উপলক্ষে তার বায়োপিক বানিয়েছেন সৃজিত মুখার্জি। ‘পদাতিক’ নামে কলকাতার এ ছবিতে মৃণাল সেনের চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের চঞ্চল চৌধুরী।

ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে ১৫ আগস্ট পশ্চিমবঙ্গেজুড়ে ছবিটি মুক্তি পাবে। জানা গেল, একই দিনে বাংলাদেশের হলেও দেখা যাবে ‘পদাতিক’। বাংলাদেশে এ ছবিটি সাফটা চুক্তিতে আমদানি করছে জাজ মাল্টিমিডিয়া।

প্রতিষ্ঠানটির কর্ণধার আব্দুল আজিজ বলেন, ভারতের সঙ্গে একই দিনে বাংলাদেশেও মুক্তি পাবে ‘পদাতিক’। আলাপ চূড়ান্ত হয়েছে। আমদানির জন্য ইতিমধ্যে তথ্য মন্ত্রণালয়ে আবেদন করেছি। আশা করছি, শিগগিরই অনুমতি পেয়ে যাব।’

‘পদাতিক’-এর প্রযোজনা প্রতিষ্ঠানের ‘হুব্বা’ বাংলাদেশে আমদানি করেছিল জাজ। হুগলির ডনখ্যাত হুব্বা শ্যামলকে নির্মিত  ছবির ভূমিকায় ছিলেন বাংলাদেশের মোশাররফ করিম। তবে ছবিটি মুক্তির পর ব্যবসায়িকভাবে মুখ থুবড়ে পড়ে এদেশে।

পদাতিকে মৃণাল সেনের যুবক ও বয়স্ক-দুই চরিত্রে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে। নির্মাতার কিশোর বয়সের চরিত্রে অভিনয় করেছেন কোরক সামন্ত।

মৃণালের এই বায়োপিকে মৃণালের স্ত্রী গীতা সেনের চরিত্রে অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের মনামী ঘোষ। পুত্র কুণাল সেনের চরিত্রে আছেন সম্রাট চক্রবর্তী।

চঞ্চল চৌধুরী বলেন, মৃণাল সেনের জন্ম থেকে মৃত্যু তার কাব্যময় জীবন উঠে এসেছে এ ছবিতে। যে কোনো কাজে আমার সেরাটা দেওয়ার চেষ্টায় কমতি থাকে না। পদাতিকে খুব সচেতনভাবে আমি সেরা চেষ্টাটা করেছি। সৃজিত মুখার্জি গবেষণা ও যত্ন নিয়ে ছবিটি করেছেন। আমার মনে হয় এই কাজটি ইতিহাসের পাতায় থেকে যাওয়ার মতো হবে।

Tags: চঞ্চল চেীধুরীজাজ মাল্টিমিডিয়াপদাতিকমৃণাল সেনলিড বিনোদনসৃজিত মুখার্জী
Previous Post

দুর্ভোগ কমেনি বানভাসীদের

Next Post

অল্পের জন্য বেঁচে গেলেন ভাগ্যবান ট্রাম্প

Next Post
অভিনন্দন ও সমর্থন জানাচ্ছেন ট্রাম্পের সমর্থকরা. Channel i News - চ্যানেল আই নিউজ

অল্পের জন্য বেঁচে গেলেন ভাগ্যবান ট্রাম্প

বিবাহের অনুষ্ঠানে বর ও কনের সঙ্গে অতিথিরা হাসিমুখে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিনা দাওয়াতে বিয়েতে হাজির, গ্রেপ্তার ২

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT