চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মারা গেছেন হেভি মেটালের ‘গডফাদার’ খ্যাত ওজি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:13 পূর্বাহ্ন 23, জুলাই 2025
in বিনোদন
A A
ওজি হেভি মেটালের গডফাদার, অপ্রতিরোধ্য রূপে মুখোশ পরা ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

‘প্রিন্স অব ডার্কনেস’ কিংবা ‘গডফাদার অব হেভি মেটাল’ খ্যাত ‘ব্ল্যাক সাবাথ’ ব্যান্ডের কিংবদন্তী গায়ক ওজি অসবার্ন আর নেই। ৭৬ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বলে জানিয়ে়ছে তার পরিবার।

পরিবারের দেওয়া বিবৃতিতে বলা হয়, “ওজি পরিবারের সান্নিধ্যে এবং ভালোবাসায় আবদ্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এই সময়ে আমরা সবার কাছে আমাদের গোপনীয়তা রক্ষার অনুরোধ জানাচ্ছি।”

জন মাইকেল অসবার্ন ১৯৪৮ সালে জন্মগ্রহণ করেন এবং ইংল্যান্ডের মধ্যাঞ্চলের শহর বার্মিংহামের একটি শ্রমজীবী পরিবারে ছয় ভাইবোনের মধ্যে চতুর্থ সন্তান হিসেবে বড় হন। শৈশবে ডিসলেক্সিয়ায় ভুগতেন তিনি এবং ১৫ বছর বয়সেই স্কুল ছাড়তে বাধ্য হন। পরে বিভিন্ন খণ্ডকালীন কাজ এবং চুরির দায়ে সংক্ষিপ্ত সময়ের জন্য কারাবাসও করেন।

১৯৭০-এর দশকে হেভি মেটাল ব্যান্ড ব্ল্যাক সাবাথ-এর ফ্রন্টম্যান হিসেবে সংগীত ক্যারিয়ার শুরু করেন। প্যারানয়েড, ওয়ার পিগস এবং সাবাথ ব্লাডি সাবাথ-এর মতো গানগুলো তাকে ও ব্যান্ডকে বিশ্বজুড়ে জনপ্রিয় করে তোলে।

১৯৮২ সালে এক কনসার্টে স্টেজে একটি বাদুড়ের মাথা কামড়ে ধরার জন্য তিনি বিশ্বজুড়ে আলোচিত হন। পরে তিনি দাবি করেন, ভেবেছিলেন সেটি খেলনা বাদুড়! শুরুর জীবনে মাদকে আসক্ত হয়ে উশৃংখল জীবনে অভ্যস্ত ছিলেন ওজি।

পরে জীবনধারায় পরিবর্তন আনেন তিনি। রিয়েলিটি টিভি তারকা হিসেবে নিজেকে নতুনভাবে গড়ে তোলেন।

মৃত্যুর মাত্র দুই সপ্তাহ আগে নিজ শহর বার্মিংহামে এক বিদায়ী কনসার্টে অংশ নেন অসবার্ন। “এটাই শেষ গান। তোমাদের ভালোবাসা আমাদের অভূতপূর্ব জীবনযাপন করতে সাহায্য করেছে… অন্তর থেকে ধন্যবাদ” –শেষ গান “প্যারানয়েড”-এর পর ভক্তদের উদ্দেশে এভাবেই বলেছিলেন তিনি।  ডয়েচেবেলে   & হলিউড রিপোর্টার 

Tags: ওজি অসবার্নব্ল্যাক সাবাথলিড বিনোদনসংগীতহেভি মেটাল
Previous Post

প্রধান উপদেষ্টার পাশে থাকার আশ্বাস চার দলের

Next Post

গাজায় অনাহারে চার শিশুসহ আরও ১৫ ফিলিস্তিনির মৃত্যু

Next Post
গাজায় শিশুদের জন্য খাবার সংগ্রহের জন্য সংগ্রামরত শিশুদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজায় অনাহারে চার শিশুসহ আরও ১৫ ফিলিস্তিনির মৃত্যু

বাংলাদেশ ব্যাংকের লোগো সহ ডলার নোটের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাইয়ে ২১ দিনে রেমিট্যান্স এসেছে ১.৭০ বিলিয়ন ডলার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT