চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাপুয়া নিউগিনিতে ভূমিধসে শতাধিক মানুষের মৃত্যু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:31 পূর্বাহ্ন 25, মে 2024
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
পাপুয়া নিউগিনিতে ভূমিধসের পর উদ্ধারকারীরা উদ্ধার কাজ চালাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পাপুয়া নিউগিনির ছয়টি প্রত্যন্ত গ্রামে ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। স্থানীয় কর্মকর্তা ও সাহায্য সংস্থাগুলো এ তথ্য নিশ্চিত করেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

শনিবার ২৫ মে বিবিসির প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বৃহস্পতিবার মধ্যরাত ৩টার দিকে এ ভূমিধসের ঘটনা ঘটে। রাজধানী পোর্ট মোর্সবি থেকে প্রায় ৬০০ কিলোমিটার উত্তরের এনগা প্রদেশের কাওকালাম গ্রামে এ ঘটনা ঘটেছে।

প্রতিবেদনে বলা হয়, মধ্যরাতে যখন ভূমিধসের ঘটনা ঘটেছে, তখন গ্রামের বেশির ভাগ মানুষই ঘুমিয়ে ছিলেন।

দেশটির প্রধানমন্ত্রী জেমস মারাপে এক বিবৃতিতে জানান, তিনি এখনও পরিস্থিতি নিয়ে নির্ভরযোগ্য ব্রিফিং পাননি। তবে তিনি আশ্বস্ত করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই দুর্যোগের মোকাবিলায় কাজ করছে।

তিনি বলেন, ‘আমরা এনগার প্রাদেশিক ও জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে ত্রাণ, মরদেহ উদ্ধার ও অবকাঠামো পুননির্মাণের উদ্যোগ সমন্বয় করার জন্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা, প্রতিরক্ষা বাহিনী, সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাদের পাঠাচ্ছি।’

অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন (এবিসি) ও অন্যান্য স্থানীয় সংবাদমাধ্যমে জানানো হয়, এঘটনায় ১০০ জনেরও বেশি মানুষ মারা গেছেন। তবে স্থানীয় গণমাধ্যমে বাসিন্দাদের বরাত দিয়ে এএফপি জানায়, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ফটো ও ভিডিওতে ধ্বংসের মাত্রা দেখা যায়। এলাকাবাসীরা বড় বড় পাথর সরানোর চেষ্টা করছেন। অসংখ্য গাছ উপড়ে গেছে এবং ভেঙে পড়া ভবনের ধ্বংসাবশেষের নিচে অনেকেই চাপা পড়েছেন। কয়েকটি ছবিতে পাথরে নিচ থেকে মানুষকে বের করে আনার দৃশ্য দেখা গেছে।

Tags: পাপুয়া নিউগিনিপাপুয়া নিউগিনিতে ভূমিধস
Previous Post

‘অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণই হবে নজরুলের প্রতি শ্রদ্ধা নিবেদনের স্বার্থকতা’

Next Post

আন্তর্জাতিক ক্রিকেটে ৬৬ বর্ষী খেলোয়াড়ের অভিষেক

Next Post
বাংলাদেশ নারী ক্রিকেট দলের সদস্যরা মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

আন্তর্জাতিক ক্রিকেটে ৬৬ বর্ষী খেলোয়াড়ের অভিষেক

আঙ্গুরের বাগানে ঝুলন্ত রঙিন আঙ্গুরের ঝুড়ি. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশে আঙ্গুরের বাণিজ্যিক বাগান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT