চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জিম্মিমুক্তির আলোচনার মাঝেই গাজায় ইসরায়েলি হামলায় নিহত অর্ধশতাধিক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:36 পূর্বাহ্ন 15, মে 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
গাজায় ধ্বংসস্তূপের মাঝে শিশু ও নারী চলাচল করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজার উদ্ধারকারীরা জানিয়েছে, বুধবার ভোর থেকে ইসরায়েলি বিমান হামলায় গাজাজুড়ে অন্তত ৮০ জন নিহত হয়েছেন। এসময় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের দূত স্টিভ উইটকফের সঙ্গে গাজায় আটক বন্দীদের মুক্তির বিষয়ে আলোচনা করেছেন।

আজ (১৫ মে) বৃহস্পতিবার গাজা সিটি থেকে এএফপি জানায়, গাজায় আটক বন্দীদের মুক্তি নিয়ে দোহায় সাম্প্রতিক আলোচনা চলছে, যেখানে বুধবার সফরে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি উইটকফ ও তার আলোচক দলের সঙ্গে বন্দী ও নিখোঁজদের বিষয়টি নিয়ে আলোচনা করেন।

এদিকে গাজাজুড়ে লড়াই তীব্রতর হচ্ছে। গাজার সিভিল ডিফেন্স কর্মকর্তা মোহাম্মদ আল-মুগাইয়্যির জানান, ভোর থেকে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৮০ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ৫৯ জন গাজার উত্তরাঞ্চলে।

উত্তর গাজার জাবালিয়া এলাকায় এক হামলার পর ধারণ করা ফুটেজে দেখা যায়, ধসে পড়া ভবনের স্তূপ, মাটির নিচে চাপা পড়া ধাতব কাঠামো এবং ধ্বংসাবশেষের ভেতর ব্যক্তিগত জিনিসপত্র খুঁজে ফিরছে ফিলিস্তিনিরা, যাদের মধ্যে শিশুরাও রয়েছে। উত্তরের শোকাহত নারীরা রক্তাক্ত কাফনে মোড়ানো মরদেহের পাশে কাঁদছেন।

অধিকৃত পশ্চিম তীর থেকে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বুধবার বলেন, গাজায় তিনি ‘যেকোনো মূল্যে যুদ্ধবিরতি’-র পক্ষপাতী। নেতানিয়াহুকে উদ্দেশ করে তিনি বলেন, তিনি নিজের স্বার্থে যুদ্ধ চালিয়ে যেতে চান।

Tags: ইসরায়েলগাজা
Previous Post

ইলেকট্রনিক মিডিয়া মার্কেটিং অ্যাসোসিয়েশনের সফল কর্মশালা 

Next Post

আন্দোলনে বন্ধ রাজধানীর সড়ক: যানজটে নাকাল নগরবাসী

Next Post
রাজধানীর সড়কে যানজট, বাস ও গাড়ির সারি. Channel i News - চ্যানেল আই নিউজ

আন্দোলনে বন্ধ রাজধানীর সড়ক: যানজটে নাকাল নগরবাসী

মেসি ও প্রতিপক্ষের খেলোয়াড়রা ফুটবল ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

একাধিক সুযোগ নষ্ট মেসির, ৬ গোলের রোমাঞ্চে জয় পায়নি মিয়ামি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT