চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পোস্টাল ভোট অ্যাপে ২১ হাজারের বেশি প্রবাসীর নিবন্ধন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:43 অপরাহ্ন 24, নভেম্বর 2025
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
প্রবাসীদের নিবন্ধন বিষয়ক সংবাদ সম্মেলনে সাংবাদিক ও কর্মকর্তারা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার জন্য ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপে ২১ হাজারের বেশি প্রবাসী বাংলাদেশি ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন।

আজ (২৪ নভেম্বর) সোমবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পোস্টাল ভোটিং বিষয়ে ডাক বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সামনে নিবন্ধন প্রক্রিয়ার সর্বশেষ এই অগ্রগতি তুলে ধরেন ওসিভি, এসডিআই ও আইটি বিভাগের কর্মকর্তারা।

নিবন্ধন প্রক্রিয়ায় সবচেয়ে এগিয়ে রয়েছে দক্ষিণ কোরিয়া। দুপুর পর্যন্ত প্রায় ৮ হাজার দক্ষিণ কোরিয়া প্রবাসী ভোটার হিসেবে নিবন্ধন করেছেন। এছাড়া জাপানে প্রায় ৫ হাজার এবং দক্ষিণ আফ্রিকায় প্রায় আড়াই হাজার প্রবাসী এই অ্যাপে নিবন্ধন সম্পন্ন করেছেন। ধারাবাহিকভাবে অন্যান্য দেশ থেকেও ভোটার নিবন্ধনের সংখ্যা বাড়ছে।

বর্তমানে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে বিশ্বের ৫৭টি দেশে প্রবাসী ভোটারদের নিবন্ধন প্রক্রিয়া চলছে। পূর্ব এশিয়া, আফ্রিকা ও দক্ষিণ আমেরিকায় বসবাসরত বাংলাদেশিদের জন্য নিবন্ধনের সময়সীমা বাড়ানো হয়েছে। পাশাপাশি উত্তর আমেরিকা ও ওশেনিয়া অঞ্চলেও একইভাবে নিবন্ধন কার্যক্রম চালু রয়েছে।

ইসি সূত্র জানিয়েছে, প্রবাসী ভোটারদের জন্য প্রথমবারের মতো মোবাইল অ্যাপের মাধ্যমে পোস্টাল ব্যালট নিবন্ধন সুবিধা চালু করা হয়েছে। এর ফলে প্রবাসী বাংলাদেশিরা সহজে ভোটার হিসেবে নিবন্ধিত হতে পারছেন এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন।

নির্বাচন কমিশন আশা করছে, নিবন্ধনের সময়সীমা থাকা পর্যন্ত আরও বিপুল সংখ্যক প্রবাসী এই অ্যাপের মাধ্যমে নিবন্ধন করবেন এবং পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করবেন।

Tags: নির্বাচন কমিশনারপোস্টাল ভোটভোটার
Previous Post

মালয়েশিয়ায় ১৬ বছরের নিচে সামাজিক মাধ্যমে প্রবেশ নিষিদ্ধের পরিকল্পনা

Next Post

যুক্তরাষ্ট্রে যেতে না পেরে নিজের জীবন নিলেন নারী চিকিৎসক

Next Post
বাংলাদেশি নারী চিকিৎসকের ভিসা আবেদন পাসপোর্টের সাথে দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রে যেতে না পেরে নিজের জীবন নিলেন নারী চিকিৎসক

অভিনেতা ধর্মেন্দ্র হাসপাতালে ভর্তি, স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

মারা গেছেন কিংবদন্তী অভিনেতা ধর্মেন্দ্র

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT