চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘তাণ্ডব’-এর ফোরকাস্টে রেকর্ড: শুধু শাকিবের পক্ষেই সম্ভব!

২৪ ঘণ্টায় কোটির বেশি ভিউস, দর্শক উন্মাদনায় ‘তাণ্ডব’-এর ফোরকাস্ট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:14 অপরাহ্ন 19, মে 2025
in বিনোদন
A A
জনসমাগমের মধ্যে একজন বক্তা মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

একের পর এক রেকর্ড গড়ে চলেছেন ঢাকাই সিনেমার শীর্ষ তারকা শাকিব খান। আর মজার ব্যাপার হচ্ছে—ভাঙছেনও নিজেই! শুধু বাংলাদেশ নয়, বাংলা ভাষাভাষি সিনেমা অঙ্গনেই তার সমকক্ষ কেউ নেই! এর প্রমাণ আবার মিললো প্রকাশিত ‘তাণ্ডব’-এর ফোরকাস্টে!

মাত্র ২৪ ঘণ্টায় এটি কোটির বেশি দর্শক ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রাম থেকে দেখেছেন। মাত্র একদিনে কোনো সিনেমার প্রমোশনাল কন্টেন্ট কোটিরও বেশি ভিউসের রেকর্ড বাংলা সিনেমার ইতিহাসে একটি নতুন মাইলফলক। সোশ্যাল মিডিয়াতে আলোচনা চলছে, ‘দুই বাংলায় এটা শুধু শাকিব খানের পক্ষেই সম্ভব’।

পাশাপাশি টিজারটি প্রকাশের পর ট্রেন্ডিংয়ে উঠে আসছে, একইসঙ্গে দেশের পাশাপাশি বিদেশের কন্টেন্ট ক্রিয়েটররাও শাকিবকে নিয়ে রিভিউ দিচ্ছেন! কেউ কেউ বলছেন, প্রতিবারই প্রমাণিত হয় শাকিব খানের সিনেমা কোনো কনটেন্ট প্রকাশ পেলে দুই বাংলায় উন্মাদনা শুরু হয়!

‘তাণ্ডব’ পরিচালনা করছেন রায়হান রাফী। রবিবার সকাল সাড়ে ১১টায় শাকিব খানের ফ্যান পেজসহ, আলফা আই, এসভিএফ, চরকি এবং দীপ্ত টিভি ফেসবুক ও ইউটিউবে ফোরকাস্টটি উন্মুক্ত করা হয়। এছাড়া জয়া আহসান, সাবিলা নূরসহ অনেকে এটি তাদের পেজে পোস্ট করেন।

সব মিলিয়ে ভিউস গণনা করলে দেখা যায়, ২৪ ঘণ্টায় কোটির বেশি দর্শক দেশ বিদেশ থেকে ‘তাণ্ডব’ ফোরকাস্টটি উপভোগ করেছেন। শুধু তাই নয়, ভার্চুয়াল বিভিন্ন মাধ্যমে আরো শত শত পেজ থেকে শেয়ার হচ্ছে ফোরকাস্টের বিভিন্ন ক্লিপ!

সোমবার (১৯ মে) সকালে নিজের ফেসবুকে এক পোস্ট দিয়ে ‘তুফান’ নির্মাতা রাফী লিখেছেন, তাণ্ডব ফোরকাস্ট সব রেকর্ড ভেঙে দিয়েছে। মাত্র একদিনেই মোট ভিউ ১ কোটিরও বেশি।

প্রকাশিত ফোরকাস্টে দেখা যায়, মুখোশ পরা একটি গ্যাং এক ভবনে প্রবেশ করে সবাইকে জিম্মি করে। ধারণা করা যাচ্ছে, সেটি একটি টেলিভিশন চ্যানেলের ভবন। যেখানে প্রবেশ করে তারা সবাইকে জিম্মি করে ফেলে! এরপর আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে মুখোমুখি লড়াইও দেখা যায় সেই মুখোশধারী গ্যাংয়ের। ব্যাকগ্রাউন্ডে একটি কণ্ঠে দেশবাসীর প্রতি এক বার্তা ভেসে আসে, যেখানে বলা হয় ‘তাণ্ডব আসছে’।

সেই সঙ্গে সবাইকে ঘরে অবস্থান করার অনুরোধ করা হয়। একপর্যায়ে মুখোশ পরা গ্যাংয়ের প্রধান শাকিব খান তার মুখোশ খুলে ফেলেন। টিজারের একঝলকে জয়া আহসানকেও দেখানো হয়। টানটান উত্তেজনার টিজারটি প্রকাশের পর থেকেই ঝড় তুলে ফেলেছে সোশ্যাল মিডিয়ায়।

অ্যাকশন ও সাসপেন্সে ভরপুর টিজারটি দেখার পর শাকিব ভক্তদের উন্মাদনা চোখে পড়ার মতো। তারা বলছেন, যেন আর তর সইছে না পর্দায় ‘তাণ্ডব’ দেখার। টিজার উন্মাদনা ইঙ্গিত দিচ্ছে, ‘বরবাদ’ সাফল্যের পর আসছে ঈদেও সিনেমা হলেও রেকর্ড করতে যাচ্ছে শাকিবের ‘তাণ্ডব’।

Tags: জয়া আহসানটিজারতাণ্ডবরায়হান রাফীলিড বিনোদনশাকিব খানসিনেমা
Previous Post

নারীদের কল্যাণে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে সরকার: সমাজকল্যাণ উপদেষ্টা

Next Post

‘জিতসেন ভাই’ কনটেস্টে দারাজের ৬.৬ বিগ ঈদ সেল শুরু

Next Post
দারাজের বিগ ঈদ সেল ২০২৩, ৬.৬ বিগ ঈদ সেল, ফ্রি ডেলিভারি, ভাউচার ম্যাক্স. Channel i News - চ্যানেল আই নিউজ

‘জিতসেন ভাই’ কনটেস্টে দারাজের ৬.৬ বিগ ঈদ সেল শুরু

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সঙ্গে জাপানি কোম্পানি মলটেনের চুক্তি স্বাক্ষর. Channel i News - চ্যানেল আই নিউজ

বাফুফেকে ৩ বছর ফুটবল দেবে জাপানি কোম্পানি মলটেন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT