চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পোস্টাল ব্যালটে ভোট দেবেন ১৫ লাখের বেশি ভোটার, নিবন্ধন শেষ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:23 পূর্বাহ্ন 06, জানুয়ারি 2026
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A

দেশ ও বিদেশে অবস্থানরত ভোটারদের জন্য পোস্টাল ব্যালটে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নেওয়ার নিবন্ধন কার্যক্রম শেষ হয়েছে। নির্বাচন কমিশনের (ইসি) নির্ধারিত সময় অনুযায়ী এই নিবন্ধনের সময়সীমা শেষ হয়।

রোববার (৫ জানুয়ারি) রাত ১২টায় নিবন্ধনের সময়সীমা শেষ হওয়ার পর ইসি সূত্রে জানা গেছে, পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য মোট নিবন্ধন করেছেন ১৫ লাখ ৩৩ হাজার ৬৮২ জন ভোটার। এর মধ্যে দেশের ভেতর থেকে নিবন্ধন করেছেন ৭ লাখ ৬১ হাজার ১৪০ জন। এই সংখ্যার মধ্যে সরকারি চাকরিজীবী রয়েছেন ৫ লাখ ৭৫ হাজার ২০০ জন, নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী ১ লাখ ৬৯ হাজার ৬৪২ জন, আনসার ভিডিপি সদস্য ১০ হাজার ১০ জন এবং কারাগারে থাকা নিবন্ধিত ভোটার ৬ হাজার ২৮৩ জন।

প্রবাসী ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করতে এবার প্রথমবারের মতো আইটি-সাপোর্টেড পোস্টাল ব্যালট পদ্ধতি চালু করেছে নির্বাচন কমিশন। এই পদ্ধতিতে ১২৩টি দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা নিবন্ধন করেছেন। প্রবাসীদের মধ্যে সৌদি আরব থেকে নিবন্ধনের সংখ্যা উল্লেখযোগ্য, ২ লাখ ৩৯ হাজার ১৮৬ জন।

নির্বাচন কমিশনের ওয়েবসাইট অনুযায়ী, সোমবার রাত সাড়ে ১০টা পর্যন্ত প্রবাসী ভোটার হিসেবে নিবন্ধন করেছেন ১৫ লাখ ২০ হাজার ৫৮০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১২ লাখ ৭০ হাজার ৯২৪ জন এবং নারী ভোটার ২ লাখ ৪৯ হাজার ৬৫৪ জন।

নিবন্ধনের দিক থেকে শীর্ষে রয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটি থেকে নিবন্ধন করেছেন ৭ লাখ ৫৪ হাজার ৪২৮ জন। দ্বিতীয় অবস্থানে সৌদি আরব থেকে ২ লাখ ৩৭ হাজার ২০৭ জন এবং তৃতীয় অবস্থানে মালয়েশিয়া থেকে ৮৪ হাজার ২২৭ জন। অন্যদিকে জিম্বাবুয়ে, কলম্বিয়া, ক্যামেরুন ও নাইজার থেকে মাত্র একজন করে ভোটার নিবন্ধন করেছেন।

নিবন্ধিত ভোটারদের ঠিকানায় ডাকযোগে ব্যালট পেপার ও ফিরতি খাম পাঠানো হবে। ব্যালট পেপারে প্রার্থীর নাম নয়, কেবল প্রতীক থাকবে। গণভোটের জন্য থাকবে আলাদা ব্যালট। ভোট প্রদান শেষে ভোটাররা নির্ধারিত খামে ব্যালট ভরে নিকটস্থ পোস্ট অফিস বা পোস্টবক্সে জমা দেবেন। ভোটের দিন এসব ব্যালট গণনা করা হবে। নির্ধারিত সময়ের পরে প্রাপ্ত ব্যালট বাতিল বলে গণ্য হবে।

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে গত ১৮ নভেম্বর ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের উদ্বোধন করে নির্বাচন কমিশন। ১৯ নভেম্বর থেকে শুরু হওয়া নিবন্ধন কার্যক্রমের সময়সীমা কয়েক দফা বাড়িয়ে সর্বশেষ ৫ জানুয়ারি পর্যন্ত নির্ধারণ করা হয়।

ইসি জানিয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হলেও প্রার্থিতা চূড়ান্ত হওয়ার পর পোস্টাল ব্যালটে ভোটগ্রহণ শুরু হবে। পোস্টাল ব্যালটের ভোটাররা সাধারণ ভোটারদের তুলনায় অন্তত ২০ দিন আগে ভোট দেওয়ার সুযোগ পাবেন।

Tags: ইসিজাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬পোস্টাল ব্যালট
Previous Post

শেষ মুহূর্তে দারুণ জয় পেয়েছে হামজার লেস্টার

Next Post

শীতকালীন রোগ নিয়ে দেশের সব হাসপাতালে জরুরি ৭ নির্দেশনা

Next Post

শীতকালীন রোগ নিয়ে দেশের সব হাসপাতালে জরুরি ৭ নির্দেশনা

একদিনের ব্যবধানে আবারও বাড়ল স্বর্ণের দাম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT