চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘দেশ জাহান্নামে যাচ্ছে’, মুক্তির পরে ডোনাল্ড ট্রাম্পের ক্ষোভ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:33 পূর্বাহ্ন 05, এপ্রিল 2023
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভক্তদের ভিড়, সবাই ছবি তুলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সাবেক পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে অবৈধ সম্পর্কের ব্যাপারে মুখ বন্ধ রাখার জন্য ঘুষ দেওয়ার মামলায় গ্রেপ্তার দেখানোর পর সম্প্রতি জেল থেকে মুক্তি পেয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মুক্তির পর তিনি তার ফ্লোরিডার বাড়ি মার-এ-লাগো থেকে তার সমর্থক এবং মিডিয়ার উদ্দেশ্যে ভাষণ দেন। ভাষণে তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে আক্রমণ করে বলেন, “দেশ জাহান্নামে যাচ্ছে”।

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

ট্রাম্প তার জেল মুক্তির পর জনতার উদ্দেশ্যে বলেছেন, “আমি কখনই ভাবিনি যে আমেরিকাতে এরকম কিছু ঘটতে পারে। আমি যে অপরাধ করেছি, তা হল আমাদের জাতিকে যারা ধ্বংস করতে চায় তাদের থেকে জাতিকে রক্ষা করার চেষ্টা।”

তার বক্তৃতার সময়, ট্রাম্প বর্তমান প্রশাসনের বিরুদ্ধে তার বেশ কয়েকটি অভিযোগও তুলে ধরেছেন। তিনি বলেন, “আমরা আমেরিকার ইতিহাসের অন্ধকারতম সময়ের মধ্যে বসবাস করছি। আমাদের দেশ জাহান্নামে যাচ্ছে। আমাদের উন্মুক্ত সীমান্ত এবং আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের জন্য সারাবিশ্ব আমাদের নিয়ে হাসছে।” তিনি ক্ষমতায় থাকলে এধরনের কর্মকাণ্ড ঘটত না বলে তিনি জানান।

তিনি নিউইয়র্কের ম্যানহাটন আদালতের অ্যাটর্নি আলভিন ব্রাগের সমালোচনা করে বলেন, এই আলভিন ব্রাগই তাকে আদালত পর্যন্ত নিয়ে এসেছেন। সে একজন ক্রিমিনাল। তার বিচার হওয়া উচিত অথবা তার পদত্যাগ করা উচিত।

ট্রাম্প দাবি করেন, তার বিরুদ্ধে আনা অভিযোগের যাবতীয় তথ্য মিডিয়ার সামনে প্রকাশ করেছেন ব্রাগ।

২০১৬ সালে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের আগে মুখ বন্ধ রাখার জন্য স্টরমি ড্যানিয়েলস নামের এক পর্ন তারকাকে ১ লাখ ৩০ হাজার ডলার ঘুষ প্রদান করেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই কেলেঙ্কারি মামলার হাজিরা দিতে গতকাল মঙ্গলবার নিউইয়র্কের ম্যানহাটন আদালতে উপস্থিত হন তিনি। আদালত তার বিরুদ্ধে মোট ৩৪টি অভিযোগ তুলে ধরে যার সবগুলোই অস্বীকার করেছেন তিনি।

 

Tags: ডোনাল্ড ট্রাম্পপ্রেসিডেন্ট জো বাইডেনস্টর্মি ড্যানিয়েলস
Previous Post

২৪ ঘণ্টায়ও আগুন পুরোপুরি নেভেনি, মার্কেট এখন ধ্বংসস্তুপ

Next Post

চাঁদপুরে মেঘনা নদী তীর সংরক্ষণ কাজে কোটি টাকা আত্মসাতের অভিযোগ

Next Post
নদীর তীরে মানুষজন পরিবহন করছে, চাঁদপুরের মেঘনা নদী সংরক্ষণ কাজের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

চাঁদপুরে মেঘনা নদী তীর সংরক্ষণ কাজে কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ঢাকার আকাশ থেকে শহরের বিস্তৃত দৃশ্য, ভবন ও রাস্তার সমন্বয়ে ভরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ভূমিকম্প-আগুনের দুর্যোগ মোকাবেলায় মারাত্মক ঝুঁকিতে রাজধানী ঢাকা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT