চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধানমন্ত্রীর ভারত সফর থেকে আমাদের যে অর্জন

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
9:54 অপরাহ্ন 08, সেপ্টেম্বর 2022
in সম্পাদকীয়
A A
হাসিনা-মোদির উচ্চ কূটনৈতিক পর্যায়ের বৈঠক

হাসিনা-মোদির উচ্চ কূটনৈতিক পর্যায়ের বৈঠক

চারদিনের রাষ্ট্রীয় সফর শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ দেশে পৌঁছেছেন। গত চারদিনের সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কিছু সমঝোতা চুক্তি করেন। দুই দেশের রাজনীতি অর্থনীতিতে এই চুক্তিগুলো ফলপ্রসূ অবদান রাখবে বলে আমরা আশা করি।

ভারতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরের সময় যে আনুষ্ঠানিক আলোচনা হয়েছে তার প্রকাশিত বিবরণে দুই প্রতিবেশীর ঘনিষ্ঠ সম্পর্কের প্রকৃত রূপ আবারও প্রতিফলিত হয়েছে। বিভিন্ন আনুষ্ঠানিকতায় বাংলাদেশের প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা ও আতিথেয়তা জানানোর পাশাপাশি দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে পারস্পরিক স্বার্থ ও সহযোগিতার প্রশ্নে আলোচনার পর সই হয়েছে সাতটি সমঝোতা স্মারক।

যেসব বিষয়ে সমঝোতা স্মারক সই হয়েছে: অভিন্ন নদী কুশিয়ারা থেকে পানি প্রত্যাহার, ভারতে বাংলাদেশের রেলকর্মীদের প্রশিক্ষণ, বাংলাদেশ রেলওয়ের আইটি সিস্টেমে ভারতের সহযোগিতা, ভারতে বাংলাদেশ জুডিশিয়াল অফিসারদের প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধি কর্মসূচি, বিজ্ঞান ও প্রযুক্তিক্ষেত্রে সহযোগিতার বিষয়ে ভারতের কাউন্সিল ফর সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (সিএসআইআর) ও বাংলাদেশের কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চের (বিসিএসআইআর) মধ্যে সমঝোতা, মহাকাশপ্রযুক্তিতে সহযোগিতা এবং প্রসার ভারতী ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মধ্যে সম্প্রচার সহযোগিতা।
অবকাঠামো নির্মাণ, কল্যাণমূলক কর্মসূচি ও অর্থনৈতিক প্রবৃদ্ধির রাজনৈতিক সুফল পেতে ঢাকার আরও চাওয়া আছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ সফরকে তাঁর আগামী নির্বাচনের জন্য আলাদা গুরুত্বের সঙ্গে দেখেছেন অভিজ্ঞমহল এবং দিল্লির নেতৃত্বের প্রতি বাংলাদেশের জন্য দৃশ্যমান সহায়তা দেওয়ার তাগিদ দিয়েছেন।

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে অযথা বাগাড়াম্বর না করে আমরা কী অর্জন করতে পেরেছি সেটাই দেখার বিষয়। আমরা মনে করি, আগামী সাধারণ নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরে উল্লেখযোগ্য অর্জন হয়েছে। ভারতের সাথে সম্পাদিত চুক্তিগুলো বাস্তবায়নের মধ্য দিয়ে আগামীতে বাংলাদেশ এগিয়ে যাবে। এবং পারস্পারিক সহযোগিতায় বাংলাদেশ -ভারত একটি নব দিগন্ত সূচনা করবে এই অঞ্চলে আমরা এই প্রত্যাশাই করি।

Tags: প্রধানমন্ত্রীর সফরবাংলাদেশ-ভারতরাষ্ট্রীয় সফরসমঝোতা চুক্তিসম্পাদকীয়
Previous Post

ভারত সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

Next Post

বঙ্গবন্ধু হত্যাকাণ্ড: তদন্তের পরিধি বাড়ানো প্রয়োজন

Next Post
বঙ্গবন্ধুর ছবি ও হত্যাকাণ্ডের তদন্তের জন্য ছবি সংগ্রহ. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গবন্ধু হত্যাকাণ্ড: তদন্তের পরিধি বাড়ানো প্রয়োজন

বিশ্বনেতারা শরণার্থী সংকটের সমাধানে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গাসহ মুসলিম বিশ্বের শরণার্থী সংকট সমাধানে ওআইসির প্রচেষ্টা বাড়ানোর আহবান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT