চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঘরে বসেই দেখা যাচ্ছে যেসব ছবি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:33 অপরাহ্ন 20, সেপ্টেম্বর 2024
in বিনোদন
A A
বাংলাদেশি সিনেমা ও বিনোদন বিষয়ক ছবি, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

গেল সপ্তাহ বেশকিছু ছবি এবং সিরিজ মুক্তি পেয়েছে দেশ বিদেশের বিভিন্ন ওটিটি প্লাটফর্মে। গরমের দুপুরে কোথাও যাওয়ার নেই? ঘরে বসেই দেখে ফেলুন ছবি সিরিজগুলো। তারমধ্য থেকে সময়ের আলোচিক কয়েকটি ছবির কথাও থাকলো-

তুফান, চরকি ও হইচই
১৮ সেপ্টেম্বর মধ্যরাত থেকেই দেখা যাচ্ছে চলতি বছরের আলোচিত বাংলা ছবি ‘তুফান’। দেশ-বিদেশের বড়পর্দা কাঁপিয়ে বুধবার দিবাগত রাতে একযোগে দুটি ওটিটি প্লাটফর্মে মুক্তি পেয়েছে সিনেমাটি। দেশের সুপারস্টার শাকিব খান অভিনীত ছবিটি পরিচালনা করেছেন রায়হান রাফী। সিনেমায় শাকিব খানকে দ্বৈত চরিত্রে দেখা গেছে। নায়কের বিপরীতে অভিনয় করেছেন ভারতের মিমি চক্রবর্তী এবং বাংলাদেশের নাবিলা।

আরও আছেন দেশের গুণী অভিনয়শিল্পীরা। সিনেমাটি প্রযোজনা করেছে আলফা-আই স্টুডিওজ লিমিটেড; ডিজিটাল পার্টনার চরকি এবং ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউটর হিসেবে আছে এসভিএফ। ওটিটি প্লাটফর্ম হইচই থেকে জানানো হয়েছে, মুক্তির রাত থেকেই খুব দারুণ ট্রাফিক পাচ্ছেন তারা।

ক্যাসিনো, বঙ্গ অ্যাপ
পরিচালক সৈকত নাসিরের ‘ক্যাসিনো’ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল গত বছরের জুন মাসে। এবার সিনেমাটি মুক্তি পেল বঙ্গতে। গেল সপ্তাহ থেকে সিনেমাটি এই অ্যাপে দেখতে পারছেন দর্শক। অবৈধভাবে গড়ে ওঠা ক্যাসিনোর বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের গল্প নিয়ে তৈরি হওয়া ক্রাইম থ্রিলার ঘরানার ছবি ‘ক্যাসিনো’। এই সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন শবনম বুবলী ও নিরব হোসেন।

থাঙ্গালান, নেটফ্লিক্স
আগস্টে প্রেক্ষাগৃহে মুক্তি পায় দক্ষিণী পিরিয়ড ড্রামা থাঙ্গালান। এই ছবিতে অভিনয় করে রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছেন সুপারস্টার চিয়ান বিক্রম। সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত গল্পে তৈরি হয়েছে ‘থাঙ্গালান’। ভারতের কোলার সোনার খনি শ্রমিকদের জীবনের গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। পা রঞ্জিত পরিচালিত সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন চিয়ান বিক্রম ও মালবিকাকে দেখা যাবে। সিনেমাটিতে বিক্রমকে ভারতের একটি ছোট উপজাতির নেতার ভূমিকায় দেখা যায়। ইতিমধ্যে (২০ সেপ্টেম্বর) নেটফ্লিক্সে দেখা যাচ্ছে সিনেমাটি।

সেক্টর থার্টি সিক্স, নেটফ্লিক্স 
গত সপ্তাহে নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে ‘টুয়েলভথ ফেল’ খ্যাত অভিনেতা বিক্রান্তে ম্যাসির নতুন ছবি ‘সেক্টর থার্টি সিক্স’। যিনি বহুদিন চেষ্টার ফলে বলিউডে নিজের পায়ের তলার মাটি শক্ত করেছেন। এবার এলো তার ‘সেক্টর ৩৬’। যেখানে উঠে এসেছে হাড়হিম করা বাস্তব ঘটনা। নিঠারি হত্যাকে প্রেক্ষাপট করেই তৈরি হয়েছে ‘সেক্টর ৩৬’-এর চিত্রনাট্য। এখানেও বিক্রান্তের অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ দর্শক।

Tags: ওটিটিক্যাসিনোতুফানপ্লাটফর্মলিড বিনোদনসিনেমাসিরিজ
Previous Post

সরকার নির্ধারিত দামে বাজারে বিক্রি হচ্ছে না ডিম ও ব্রয়লার মুরগি

Next Post

১৪৯ রানেই অলআউট বাংলাদেশ

Next Post
বাংলাদেশের ব্যাটসম্যানের ব্যাটিং দৃশ্য, ১৪৯ রানে অলআউট. Channel i News - চ্যানেল আই নিউজ

১৪৯ রানেই অলআউট বাংলাদেশ

তাসকিনের দুর্দান্ত ক্যাচ, বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়. Channel i News - চ্যানেল আই নিউজ

এবার রোহিতকে হতাশ করলেন তাসকিন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT