চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইস্ক্রিনের নতুন চমক মঞ্চনাটক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:56 অপরাহ্ন 09, মার্চ 2024
in বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন সংবাদ সম্মেলনে বক্তারা বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিন ও চ্যানেল আইয়ের প্রচার করা হবে মঞ্চনাটক। ‘ওটিটিতে মঞ্চনাটক, চ্যানেল আইতে মঞ্চনাটক, মঞ্চ নাটক দেখুন, নাট্যকর্মীদের সাথে থাকুন, মঞ্চনাটক সত্যি কথা বলে’- এই স্লোগান নিয়ে পথ চলা শুরু করছে এই প্রকল্পটি।

শনিবার ( ৯ মার্চ) চ্যানেল আই স্টুডিওতে এই আয়োজনের বিস্তারিত জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। যেখানে উদ্যোগটির পরিকল্পনা বিষয়ে বক্তব্য রাখেন শিশুসাহিত্যিক ও চ্যানেল আইয়ের এডিশনাল ইডি আমীরুল ইসলাম ও মঞ্চ নাটক নিয়ে এই উদ্যোগের প্রকল্প প্রধান শহীদুল আলম সাচ্চু।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, বাংলাদেশের মঞ্চ আন্দোলনের অন্যতম পথিকৃৎ, নাট্যকার, নির্দেশক ও একুশে পদকপ্রাপ্ত অভিনেতা মামুনুর রশীদ, একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী লাকী ইনাম, আইস্ক্রিনের প্রকল্প পরিচালক রিয়াজ আহমেদ প্রমুখ।

মঞ্চ নাটকের পথিকৃতদের সাথে এই আয়োজনে আরও উপস্থিত ছিলেন নতুন প্রজন্মের নাট্যকর্মীরা।

মঞ্চনাটক নিয়ে আলোচনা করছেন দর্শক ও শিল্পীরা. Channel i News - চ্যানেল আই নিউজ এই উদ্যোগ নিয়ে ফরিদুর রেজা সাগর বলেন, ‘নাটক আমাদের গর্ব। এই নাটক পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দেয়াই আমাদের লক্ষ্য।’

নাট্য ব্যক্তিত্ব মামুনুর রশীদ বলেন,‘আমরা একটি খারাপ সময়ে এসে পড়েছি, সংস্কৃতির চর্চাটা কমে গেছে।’ অভিনেতা পরামর্শ দেন, নাটক বাছাইয়ের ক্ষেত্রে সংখ্যা বাড়ানোর কথা না ভেবে মান বাড়ানোর দিকে লক্ষ্য রাখতে হবে।

লাকী ইনাম বলেন, ‘মঞ্চ নাটকের আর্কাইভ না থাকায় অনেক নাটক হারিয়ে গেছে। চ্যানেল আইয়ের এই উদ্যোগ অসাধারণ।’

আইস্ক্রিনের প্রকল্প পরিচালক রিয়াজ বলেন, ‘আইস্ক্রিনের সাথে মঞ্চনাটক যুক্ত হতে যাচ্ছে। এটি একটি অনন্য সংযোজন।’

তিনি আরও বলেন, ‘অসম্ভব ভালো কিছু অভিনেতা-অভিনেত্রীদেরকে যখন আইস্ক্রিন প্লাটফর্মের মাধ্যমে মানুষ দেখবে, তখন মানুষ বুঝবে যে অভিনয়টা কোনো ছেলেখেলা নয়। অভিনয়টা অনেক বড় জিনিস, সাধনার জিনিস ও ত্যাগের বিষয়।’

‘বিনোদনের স্মার্ট দুনিয়া’ স্লোগান নিয়ে যাত্রা শুরু করেছে ‘আইস্ক্রিন’। আইস্ক্রিনে দর্শকের জন্য রাখা হয়েছে তিনটি প্ল্যান—মাসিক ৮৯ টাকা,  ছয় মাসে ২৬৯ টাকা এবং বাৎসরিক ৪৬৯ টাকা।

Tags: আইস্ক্রিনওটিটিমঞ্চনাটকলিড বিনোদন
Previous Post

গণনা ছাড়া সম্পাদক পদে ‘বিজয়ী ঘোষণা’ প্রত্যাহার

Next Post

স্থায়ী ক্যাম্পাসে গড়াল ‘প্রাইমএশিয়া ইউনিভার্সিটি ক্রিকেট লিগ’ 

Next Post
প্রাইমএশিয়া ইউনিভার্সিটি ক্রিকেট লিগের উদ্বোধনী অনুষ্ঠান, খেলোয়াড় ও অতিথিরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

স্থায়ী ক্যাম্পাসে গড়াল ‘প্রাইমএশিয়া ইউনিভার্সিটি ক্রিকেট লিগ’ 

আইনজীবীদের ভোট গণনা চলাকালে সুপ্রিম কোর্টে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের ভোট গণনা শুরু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT