চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্কারের ‘ইন মেমোরিয়াম’ বিভাগে নীতিন দেশাইকে স্মরণ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:48 অপরাহ্ন 11, মার্চ 2024
in বিনোদন
A A
অস্কার 'ইন মেমোরিয়াম' বিভাগে নীতিন দেশাইকে স্মরণে প্রদর্শনী. Channel i News - চ্যানেল আই নিউজ

গত বছরের ২ আগস্ট নিজস্ব স্টুডিও থেকে উদ্ধার করা হয়েছিল বলিউডের খ্যাতিমান শিল্প নির্দেশক নীতিন চন্দ্রকান্ত দেশাইয়ের (৫৭) ঝুলন্ত মরদেহ। ময়না তদন্তের রিপোর্ট থেকে জানা গিয়েছিল, গলায় ফাঁস দেওয়ার কারণেই মৃত্যু হয়েছে নীতিনের। এবার যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে আয়োজিত ৯৬তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে ‘ইন মেমোরিয়াম’ বিভাগে সম্মাননা জানানো হলো প্রয়াত নীতিন দেশাইকে।

প্রতি বছরই অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস তার ইন মেমোরিয়াম মন্তাজে গত এক বছরে প্রয়াত কিংবদন্তি শিল্পীদের শ্রদ্ধা জানায়। সেই তালিকাতে এবার নাম ছিল নামজাদা বলিউডের এই শিল্প নির্দেশকের।

যিনি ‘দেবদাস’, ‘লগন’, ‘হাম দিল দে চুকে সনম’, ‘যোধা আকবর’, ‘প্রেম রতন ধন পায়ো’র মতো ব্লকবাস্টার চলচ্চিত্রের সেট তৈরি করেছিলেন। এছাড়াও জনপ্রিয় টিভি কুইজ শো ‘কৌন বনেগা ক্রোড়পতিতে’ও তার শিল্পকর্মের পরিচয় দিয়েছিলেন।

৩০ বছরেরও বেশি সময়ের কর্মজীবনে বিধু বিনোদ চোপড়া, সঞ্জয় লীলা বানশালি, রাজকুমার হিরানি এবং আশুতোষ গোয়ারিকরের মতো পরিচালকদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছিলেন নীতিন দেশাই। দীর্ঘ সময় আর্ট ডিরেকটর ও প্রোডাকশন ডিজাইনার হিসেবে কাজ করার পর দেশাই ছবি পরিচালনা ও প্রযোজনাতেও হাত দেন।

২০০৩ সালে তিনি ‘দেশ দেবী মা আশাপুরা’ ছবিটি প্রযোজনা করেন। শুধু সিনেমা নয়, দেশাই টিভি সিরিয়ালও প্রযোজনা করেছিলেন। দেশাইয়ের প্রযোজনায় মারাঠি সিরিয়াল ‘রাজা শিবছত্রপতি’ ব্লকব্লাস্টার হয়।

তবে ভারতীয় তারকা হিসেবে নীতিন দেশাই প্রথম নয় এর আগে অস্কারের ২০২১ সংস্করণে বলিউড অভিনেতা ইরফান খান এবং অস্কারজয়ী পোশাক ডিজাইনার ভানু আথাইয়াকে শ্রদ্ধাঞ্জলি বিভাগে দেখানো হয়েছিল। এছাড়াও বলিউড তারকা ঋষি কাপুর এবং সুশান্ত সিং রাজপুতকেও ‘অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের’ (এএমপিএএস) অফিসিয়াল ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছিল।-

টাইমস অব ইন্ডিয়া 

Tags: অস্কার ২০২৪
Previous Post

রমজান মাসে কেমন থাকবে তাপমাত্রা, যা জানালো আবহাওয়া অধিদপ্তর

Next Post

জি সিনে অ্যাওয়ার্ডে সেরা শাহরুখ, ‘জওয়ান’র জয়জয়কার

Next Post
অভিনেতা শাহরুখ খান 'জওয়ান' সিনেমার জন্য পুরস্কার গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জি সিনে অ্যাওয়ার্ডে সেরা শাহরুখ, 'জওয়ান'র জয়জয়কার

বিনোদপুর ঘটনার এক বছর উপলক্ষে রাবি ছাত্রদের প্রতিবাদ ও মানববন্ধন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিনোদপুর ঘটনার এক বছর: রাবি প্রশাসনের বিরুদ্ধে কথা না রাখার অভিযোগ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT