চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চলে গেলেন অস্কারজয়ী পরিচালক হিউ হাডসন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:33 পূর্বাহ্ন 12, ফেব্রুয়ারি 2023
in বিনোদন
A A
অস্কারজয়ী পরিচালক হিউ হাডসন বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মারা গেছেন ‘চ্যারিয়টস অফ ফায়ার’ খ্যাত অস্কারজয়ী পরিচালক হিউ হাডসন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। তার পরিবারের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে তার প্রয়াণের খবর।

জানা গেছে,  গত কয়েক দিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। অবশেষে শুক্রবার (১০ ফেব্রুয়ারি) লন্ডনের চ্যারিং ক্রস হাসপাতালে মৃত্যু হয় ব্রিটিশ এই পরিচালকের।

১৯৩৬ সালের ২৫ আগস্ট লন্ডনে জন্ম হিউ হাডসনের। তথ্যচিত্র এবং বিজ্ঞাপন পরিচালনার কাজ দিয়ে হাতেখড়ি এই পরিচালকের। কর্মজীবনের প্রথম দিকে প্যারিসে তথ্যচিত্র সম্পাদনার কাজ করতেন হিউ হাডসন। প্রায় ৩ বছর সম্পাদনার কাজ করার পরে, দুই সহকর্মীর সঙ্গে এক তথ্যচিত্র সংস্থা তৈরি করেন তিনি।

সেই সংস্থার প্রযোজনাতেই তৈরি হয় ‘এ ফর অ্যাপল’, ‘দ্য টর্টয়েজ অ্যান্ড দ্য হেয়ার’-এর মতো এসজিএ (স্ক্রিনরাইটার্স গিল্ড অ্যাওয়ার্ড) জয়ী ও বাফটা (ব্রিটিশ অ্যাকাডেমি অফ ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস) মনোনীত তথ্যচিত্র।এরপর তথ্যচিত্র থেকে বিজ্ঞাপন পরিচালনার কাজে মন দেন হিউ হাডসন। সেখান থেকে ধীরে ধীরে সিনেমার জগতে পা রাখেন তিনি।

অ্যালান পার্কার পরিচালিত বিখ্যাত ছবি ‘মিডনাইট এক্সপ্রেস’ এ সেকেন্ড ইউনিট পরিচালক হিসাবে কাজ করেছিলেন হিউ। ১৯৭৮ সালে মুক্তি পায় সেই ছবি। এরপর ১৯৭৯-৮০ সাল নাগাদ, প্রায় এক বছর ধরে ‘চ্যারিয়টস অফ ফায়ার’ ছবি তৈরি করেন হিউ হাডসন। দুই ব্রিটিশ অ্যাথলিটের অলিম্পিক জার্নির গল্পের আধারে তৈরি এই ছবির চিত্রনাট্য।

১৯৮১ সালে মুক্তি পাওয়া এই ছবি মনোনীত হয়েছিল অস্কারের একাধিক বিভাগে, জিতেছিল সেরা ছবির সম্মানও। এছাড়াও সেরা চিত্রনাট্যর  জন্য অস্কার জিতে নেয় হিউ হাডসন পরিচালিত এই ছবি। ‘চ্যারিয়টস অফ ফায়ার’ ছাড়াও ‘গ্রেস্টোক: দ্য লেজেন্ড অফ টারজান’, ‘লর্ড অফ দ্য এপস’ ছবিরও পরিচালনা করেন হিউ হাডসন।

সূত্র: দ্য গার্ডিয়ান

Tags: মারা গেছেনলিড বিনোদন
Previous Post

সহকারী শিক্ষকদের উচ্চতর স্কেল এবং ভজঘট পরিস্থিতির অভিব্যক্তি

Next Post

তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা ২৫ হাজার ছাড়িয়েছে

Next Post
তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে ধ্বংসস্তূপের ছবি, মৃতের সংখ্যা ২৫ হাজার ছাড়িয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা ২৫ হাজার ছাড়িয়েছে

সাগর-রুনি হত্যার ১১ বছরেও তদন্ত শেষ হয়নি, সাংবাদিকদের ক্ষোভ. Channel i News - চ্যানেল আই নিউজ

১১ বছরেও সাগর-রুনি হত্যার তদন্ত শেষ না হওয়ায় সাংবাদিকদের ক্ষোভ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT