চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কবে অনুষ্ঠিত হচ্ছে ৯৬তম অস্কার?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:11 অপরাহ্ন 26, এপ্রিল 2023
in বিনোদন
A A
অস্কার ২০২৩ অনুষ্ঠানে সেলিব্রিটি ও অভিনেতাদের সমাগম. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২৩ সালের ৯৫ তম অস্কারের রেশ এখনও পুরোপুরি কাটেনি সবার। কিন্তু তারই মাঝে প্রকাশ্যে এসে গেল ২০২৪ সালে কবে অস্কার অনুষ্ঠিত হবে সেটার দিনক্ষণ!

সম্প্রতি একাডেমি অব মোশন পিকচার্স আর্টস অ্যান্ড সায়েন্সের তরফে ঘোষণা করা হল ৯৬তম একাডেমি পুরস্কারের দিন-তারিখ। জানা গেছে, আগামী বছরের ১০ মার্চ অনুষ্ঠিত হবে ৯৬তম অস্কার। খবরটি একাডেমির অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজে পোস্ট করা হয়েছে। যেখানে ক্যাপশনে লেখা হয়েছে ‘দিনটা সেভ করে রাখুন। ৯৬তম অস্কার ২০২৪ সালের ১০ মার্চ, রবিবার অনুষ্ঠিত হবে।’

১৮ নভেম্বর ২০২৩ এর মধ্যে সাধারণ বিভাগে মনোনয়ন জমা দিতে হবে ২০২৪ সালের অস্কারের জন্য। এরপর ১৮ ডিসেম্বর থেকে শুরু হবে প্রাথমিক পর্যায়ের বাছাইয়ের কাজ। এরপর প্রাথমিক তালিকা প্রকাশিত হবে একই বছরের ২১ ডিসেম্বর।

২০২৪ সালের জানুয়ারির ১১ থেকে ১৬ তারিখ পর্যন্ত চলবে নমিনেশন ভোটিং। এরপর ২৩ জানুয়ারি সেটার তালিকা প্রকাশ করা হবে। ২২ ফেব্রুয়ারি থেকে চূড়ান্ত পর্যায়ের ভোটিং চলবে। ২৭ ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে যে কারা কোন বিভাগে লড়াই করছেন ৯৬ তম অস্কারে। ১২ ফেব্রুয়ারি অস্কারে মনোনীত ব্যক্তিদের লাঞ্চইওন পার্টি থাকবে।

বরাবরের মত ডলবি থিয়েটারেই অনুষ্ঠিত হবে অস্কারের মূল অনুষ্ঠানটি। যেটি এবিসি নেটওয়ার্কে সরাসরি সম্প্রচারিত হবে।

সূত্র: ভ্যারাইটি

Tags: অস্কারলিড বিনোদনসিনেমা
Previous Post

গ্যাসের চুলা জ্বালাতে তিতাস গ্যাসের বিশেষ নির্দেশনা

Next Post

বিশ্বের প্রথম কোনো পেঙ্গুইনকে করা হল এমআরআই স্ক্যান

Next Post
পেঙ্গুইনের এমআরআই স্ক্যানের জন্য পরীক্ষা চলাকালীন ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বের প্রথম কোনো পেঙ্গুইনকে করা হল এমআরআই স্ক্যান

মাওবাদী হামলার পর পুলিশ ও উদ্ধারকারীরা ঘটনাস্থলে কাজ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতে মাওবাদীদের ভয়াবহ হামলায় ১০ পুলিশসহ নিহত ১১ জন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT