চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্কারে মনোনয়ন পাননি ডিক্যাপ্রিও-মারগট, উঠেছে বয়কটের ডাক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:36 অপরাহ্ন 24, জানুয়ারি 2024
in বিনোদন
A A
অস্কার মনোনয়ন না পাওয়ায় বিভিন্ন অভিনেতা-অভিনেত্রীর প্রতিক্রিয়া. Channel i News - চ্যানেল আই নিউজ

এবছরের অস্কারের মনোনয়ন ছিল চমকে ভরা! অনেকটা নিশ্চিত ছিল যাদের মনোনয়ন পাওয়া, তাদের অনেকেই বাদ পড়েছেন চূড়ান্ত তালিকায়। তাদের মাঝে লিওনার্দো ডিক্যাপ্রিও অন্যতম।

মার্টিন স্করসিসের ‘কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন’-এ ক্যারিয়ারের সেরা অভিনয় করেছেন ডিক্যাপ্রিও, এমন মতামত ছিল অনেক সমালোচকের। ভক্তরাও অনেকেই একমত এই ব্যাপারে। কেউ কেউ মনে করেছিলেন এই ছবির মাধ্যমেই দ্বিতীয় অস্কার হাতে উঠবে অভিনেতার। কিন্তু মনোনয়নেই নেই তার নাম!

শুধু তাই নয়, সেরা অভিনেত্রীর ক্যাটাগরিতে ‘বার্বি’ তারকা মারগট রবির নাম খুঁজে না পেয়ে অবাক হয়েছেন অনেকেই। মনোনয়ন মেলেনি ছবিটির নির্মাতা গ্রেটা গারউইগেরও। অথচ ২০২৩ সালে সবচেয়ে বেশি আলোচিত এবং সফল ছবি ছিল ‘বার্বি’। তবে সেরা ছবির শাখায় নাম আছে ‘বার্বি’র।

মারগট রবি ও গ্রেটা গারউইগ বাদ পড়ায় মনোনয়ন পেয়েও খুশি হতে পারছেন না ফেরেরা এবং রায়ান গসলিং। তারা সেরা সহ অভিনেত্রী ও সেরা সহ অভিনেতা শাখায় মনোনয়ন পেয়েছেন।

গসলিং বলেছেন, ‘বার্বি না থাকলে কেন থাকে কী করে! গ্রেটা ও মারগটকে ছাড়াও ‘বার্বি’ সিনেমার অস্তিত্ব নেই!’

আরও একটি অবাক করা বিষয় হলো সেরা নির্মাতা শাখায় মনোনয়ন পাননি ‘মায়েস্ত্রো’ নির্মাতা ব্র্যাডলি কুপার। তবে সেরা ছবি, সেরা অভিনেতা এবং সেরা মৌলিক চিত্রনাট্য শাখায় মনোনয়ন পেয়েছেন তিনি। এ বিষয়টিকে চিহ্নিত করে অনেকে বলছেন, এবারের অস্কারের চূড়ান্ত মনোনয়নে সবদিক ব্যালেন্স করা হয়েছে!

মঙ্গলবার বাংলাদেশ সময় সন্ধ্যায় ৯৬তম অস্কারের মনোনয়ন ঘোষণা করা হয়েছে। সর্বোচ্চ ১৩ শাখায় মনোনয়ন পেয়েছে ক্রিস্টোফার নোলানের আলোচিত সিনেমা ‌‘ওপেনহেইমার’। সিনেমাটি সেরা সিনেমা, সেরা পরিচালক, সেরা অভিনেতাসহ গুরুত্বপূর্ণ শাখায় মনোনয়ন পেয়েছে।

১১টি শাখায় মনোনয়ন পেয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ইয়োর্গস লান্থিমোসের ‘পুওর থিংস’। এরপর ‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’ ১০টি, ‘বার্বি’ ৮ ও ‘মায়েস্ত্রো’ ৭টি শাখায় মনোনয়ন পেয়েছে।

সূত্র: সিবিএসনিউজ

Tags: অস্কারঅস্কার ২০২৪অস্কার মনোনয়নকিলার্স অব দ্য ফ্লাওয়ার মুনগ্রেটা গারউইগবয়কটমারগট রবিলিওনার্দো ডিক্যাপ্রিওলিড বিনোদনসিনেমা
Previous Post

শীতে বেশি খোসপাঁচড়া কী করনীয়?

Next Post

অ্যান্ডারসন ছাড়াই একাদশ, স্পিনে সেজে ভারত প্রতিরোধে স্টোকস

Next Post
ইংল্যান্ডের স্টোকস ব্যাটিং করছেন, ক্রিকেট ম্যাচের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

অ্যান্ডারসন ছাড়াই একাদশ, স্পিনে সেজে ভারত প্রতিরোধে স্টোকস

শরীফার গল্পের পর্যালোচনায় ৫ সদস্যের কমিটি গঠন. Channel i News - চ্যানেল আই নিউজ

'শরীফার গল্প' পর্যালোচনায় ৫ সদস্যের কমিটি গঠন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT