চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আমরা ভাগ্যবান যে, তাকে পেয়েছিলাম’

অস্কার মনোনীত অভিনেত্রী ডায়ানের মৃত্যুতে তার মেয়ে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:23 অপরাহ্ন 04, নভেম্বর 2025
in বিনোদন
A A
একজন বৃদ্ধ মহিলা হাসছেন, পটভূমিতে কিছু মানুষ ও গাছ দেখা যাচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

মারা গেছেন তিনবার অস্কার মনোনয়নপ্রাপ্ত হলিউডের দাপুটে অভিনেত্রী ডায়ান ল্যাড। সোমবার (৩ নভেম্বর) সকালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ওজাইয়ের নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৮৯ বছর।

‘ওয়াইল্ড অ্যাট হার্ট’খ্যাত অভিনেত্রী ডায়ানের কন্যা লরা ডার্ন মায়ের মৃত্যুর খবর জানিয়ে একটি বিবৃতি প্রকাশ করেছেন। এতে লরা বলেন, “আমার অসাধারণ হিরো এবং জীবনের সর্বশ্রেষ্ঠ উপহার, আমার মা ডায়ান ল্যাড মারা গেছেন। ওজাইয়ের বাড়িতে আজ সকালে আমার পাশে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।”

“তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ কন্যা, মা, দাদি, অভিনেত্রী, শিল্পী এবং সহানুভূতিশীল আত্মা যেমনটা শুধু স্বপ্নেই কল্পনা করা যায়। আমরা ভাগ্যবান যে, তাকে পেয়েছিলাম। এখন তিনি স্বর্গদূতদের সঙ্গে উড়ছেন।” বলেন লরা।

১৯৩৫ সালের ২৯ নভেম্বর যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেন ডায়ান। মঞ্চ ও টিভি নাটক দিয়ে অভিনয় ক্যারিয়ার শুরু করেন এই অভিনেত্রী। ল্যাড মার্টিন স্করসেজি নির্মিত ‘অ্যালিস ডাজনট লাইভ হিয়ার এনিমোর’ সিনেমা ১৯৭৪ সালে মুক্তি পায়। এ সিনেমায় অভিনয় করে খ্যাতি কুড়ান তিনি। কেবল তাই নয় সিনেমাটির জন্য সেরা পার্শ্ব অভিনেত্রী বিভাগে অস্কার মনোনয়ন লাভ করেন ডায়ান।

পরবর্তীতে ‘চায়নাটাউন’, ‘প্রাইমারি কালার্স’, ‘ওয়াইল্ড অ্যাট হার্ট’, ‘র‍্যাম্বলিং রোজ’-সহ অসংখ্য উল্লেখযোগ্য চলচ্চিত্রে অভিনয় করেন ডায়ান। ডেভিড লিঞ্চ নির্মিত ‘ওয়াইল্ড অ্যাট হার্ট’ সিনেমা ১৯৯০ সালে মুক্তি পায়। এতে খলনায়িকা চরিত্রে অভিনয় করেন ডায়ান। ‘ওয়াইল্ড অ্যাট হার্ট’ ও ‘র‍্যাম্বলিং রোজ’ সিনেমার জন্য আরো দুইবার অস্কার মনোনয়ন পান এই অভিনেত্রী।

১৯৬০ সালে মার্কিন অভিনেতা ব্রুস ডার্নের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ডায়ান। এ সংসারে জন্ম নেয় লরা ডার্ন। যদিও ডায়ানের প্রথম সংসার ভেঙে যায়।

Tags: সিনেমাহলিউড
Previous Post

নতুন নয়, আগের মতোই ‘শক্তিশালী’ রিয়াল, আত্মবিশ্বাসী লিভারপুলও

Next Post

প্রতীক ভাড়া দেওয়ার দিন শেষ: সারজিস আলম

Next Post
সারজিস আলমের ছবি, প্রতীক ভাড়া দেওয়ার দিন শেষ. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতীক ভাড়া দেওয়ার দিন শেষ: সারজিস আলম

প্যারিসে সংবাদ সম্মেলনে ফুটবল কোচ লুইস এনরিকো. Channel i News - চ্যানেল আই নিউজ

টানা ১৫ জয় অসাধারণ, কিন্তু এটা ‘প্যারিস’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT